|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৬ কোটি টাকায় যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিলেন বরিশালের সাবেক মেয়র খোকন আব্দুল্লাহ

প্রায় ১৬ কোটি টাকা বিনিয়োগ করে যুক্তরাষ্ট্রের গোল্ডেন ভিসা নিয়েছেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও শেখ হাসিনার ফুপাতো ভাই সেরনিয়াবাত খোকন আব্দুল্লাহ। অনুসন্ধানে বেরিয়ে এসেছে যে, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মুখে দেশ ছাড়ার আগে তিনি বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করেন এবং বর্তমানে যুক্তরাষ্ট্রের টেক্সাসে ব্যবসা ও স্থায়ী আবাসন গড়ে তোলার চেষ্টা করছেন।

মাত্র ৭ মাসের মেয়াদকালে নানা অনিয়মের মাধ্যমে শতকোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত চলছে। গত ৪ আগস্ট রাতে গোপনীয়ভাবে বরিশাল ছেড়ে খুলনায় এবং পরবর্তীতে বিএনপির এক নেতার আশ্রয়ে দেশত্যাগ করেন তিনি। দেশত্যাগের সময় নগদ টাকা ও স্বর্ণালঙ্কারসহ প্রায় ১৬ কোটি টাকা হুন্ডির মাধ্যমে মালয়েশিয়া ও সিঙ্গাপুর হয়ে মার্কিন যুক্তরাষ্ট্রে পাচার করা হয়। মার্কিন নাগরিকত্ব পাওয়া ছেলে প্রত্যুষ সেরনিয়াবাতের সহায়তায় টেক্সাসে গোল্ডেন ভিসা অর্জনের পাশাপাশি পেট্রোল পাম্প ও ডিপার্টমেন্টাল স্টোরে বিনিয়োগ করেছেন সাবেক এই মেয়র। এছাড়া পালিয়ে থাকা অবস্থায় বিসিসির ঠিকাদারদের প্রায় ২৭ কোটি টাকার চেকে ব্যাকডেটে সই করে মোটা অঙ্কের কমিশন নেওয়ার চাঞ্চল্যকর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক স্থিতিশীলতায় ইরাকের সংলাপে গুরুত্ব দিলেন ইরানের পররা

1

গ্লাসগোর আকাশে ফুটল বিশাল ‘গ্লাসগো রোজ’, কমনওয়েলথ গেমসে নতু

2

ইরানের নির্মাণাধীন পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে মার্কিন হামলা:

3

সাপ মারতে জাপানে নেওয়া হয়েছিল বাংলাদেশি বেজি, শেষ পর্যন্ত ঘট

4

ফ্রান্সের বিপক্ষে ম্যাচে থাকছেন না হলান্ড: নরওয়ের কৌশলী বিশ্

5

টুঙ্গিপাড়ায় ‘৩৬শে জুলাই’ তোরণে আগুন দেওয়ার ঘটনায় ৭৫ জনের ব

6

রাম মন্দিরে অর্থ আত্মসাতের অভিযোগ: পূর্ণাঙ্গ তদন্ত ও দায়ীদের

7

ঘানা ও আইভরি কোস্টে ভয়াবহ বন্যায় ৩০ জনের প্রাণহানি

8

পেনাল্টির জাদুতে বেলজিয়ামের নাটকীয় জয়: সেনেগালের স্বপ্নভঙ

9

বিশ্বকাপ ২০২৬: ম্যাকগিনের গোলে ২৮ বছর পর ফিরে স্কটল্যান্ডের

10

বেতন বাড়লে দুর্নীতি কমবে: অর্থমন্ত্রী

11

ন্যাশনাল হাউজিংয়ের সব শেয়ার বিক্রির ঘোষণা দিল ইউসিবি

12

সাদিয়ার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল, পডকাস্টে স্বীকার করলেন খ

13

জিম্বাবুয়েতে অতিরিক্ত যাত্রীবোঝাই ফেরি ডুবে অন্তত ১৫ জনের প

14

ইরানের বিরুদ্ধে যুদ্ধে ব্যর্থতা ঢাকতে অন্যদের ওপর দোষ চাপাচ্

15

পারমাণবিক অস্ত্রমুক্ত বিশ্ব গড়ার জোরালো আহ্বান হিরোশিমার মেয়

16

মৃত শিক্ষকের বেতন তোলার অভিযোগ অস্বীকার জামায়াত নেতার

17

পাঁচ বছর মেয়াদি বাংলাদেশ সঞ্চয়পত্র: মুনাফার হার, সুবিধা ও

18

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি ও পাকিস্তানের ভূমিকা

19

গালিগালাজ বা অভদ্র আচরণ ‘অশ্লীলতা’ নয়: ঐতিহাসিক রায়ে ভারতের

20