দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 23, 2026 ইং
অনলাইন সংস্করণ

স্থগিতাদেশ প্রত্যাহার: নিবন্ধন ফিরে পেল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন

০ শেয়ার
স্থগিতাদেশ প্রত্যাহার: নিবন্ধন ফিরে পেল অনলাইন নিউজ পোর্টাল বাংলা এডিশন

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বাতিল হওয়া অনলাইন নিউজ পোর্টাল 'বাংলা এডিশন'-এর নিবন্ধন পুনর্বহাল করেছে বর্তমান সরকার। এর ফলে প্রতিষ্ঠানটি পুনরায় সংবাদ কার্যক্রম চালুর অনুমতি পেল।

সংক্ষেপে মূল তথ্য
  • বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাময়িকভাবে বাতিল হওয়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনরায় ফিরিয়ে দিয়েছে বর্তমান সরকার।
  • তথ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানোর পর পোর্টালটি এখন থেকে আবারও সম্পূর্ণ বৈধভাবে তাদের আনুষ্ঠানিক সংবাদ কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে।
  • দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিবন্ধন ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বিগত অন্তর্বর্তীকালীন সরকারের আমলে সাময়িকভাবে বাতিল হওয়া জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘বাংলা এডিশন’-এর নিবন্ধন পুনরায় ফিরিয়ে দিয়েছে বর্তমান সরকার। তথ্য অধিদপ্তরের একটি প্রজ্ঞাপনের মাধ্যমে এই সিদ্ধান্ত জানানোর পর পোর্টালটি এখন থেকে আবারও সম্পূর্ণ বৈধভাবে তাদের আনুষ্ঠানিক সংবাদ কার্যক্রম পরিচালনা করার সুযোগ পাচ্ছে। দীর্ঘ আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শেষে নিবন্ধন ফিরে পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে সংবাদমাধ্যমটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এর আগে গত ২০২৫ সালের ১৬ জুলাই জুলাই আন্দোলনের মূল চেতনা ও আদর্শকে সামনে রেখে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে যাত্রা শুরু করেছিল বাংলা এডিশন। ঢাকার একটি স্বনামধন্য পাঁচ তারকা হোটেলে অনুষ্ঠিত সেই উদ্বোধনী অনুষ্ঠানে দেশের প্রধান রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতা, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সাবেক সামরিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, সাংবাদিক, আইনপ্রণেতা এবং জুলাই শহীদ পরিবারের সদস্যসহ সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সূচনার পর থেকেই পোর্টালটি জুলাই অভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ, ইসলাম ও মুসলিম বিশ্বের নানান সংকটময় ইস্যু, নির্যাতিত মানুষের মৌলিক অধিকার এবং যেকোনো ধরনের আধিপত্য ও বিদেশি আগ্রাসনের বিরুদ্ধে অত্যন্ত সোচ্চার থেকে সংবাদ পরিবেশন করে আসছিল।

তবে শুরুর মাত্র কয়েক মাসের মধ্যেই বড় ধরনের প্রশাসনিক বাধার মুখে পড়ে বাংলা এডিশন। সে সময় তৎকালীন অন্তর্বর্তী সরকারের এক আদেশের ফলে প্রতিষ্ঠানটির অফিশিয়াল নিবন্ধন সাময়িকভাবে বাতিল করা হয়েছিল, যার ফলে তাদের অনলাইন কার্যক্রম ব্যাহত হয়। পরবর্তীতে নিয়মমাফিক রিভিউজ ও নিবন্ধন পুনর্বহালের জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে যথাযথ আবেদন জানায় পোর্টাল কর্তৃপক্ষ। সেই আবেদনের যৌক্তিকতা বিবেচনা করে বর্তমান প্রশাসন তাদের স্থগিতাদেশ প্রত্যাহার করে নেয় এবং সংবাদমাধ্যম হিসেবে কাজ চালিয়ে যাওয়ার পথ উন্মুক্ত করে দেয়।

নিবন্ধন ফিরে পাওয়ার পর বাংলা এডিশন কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে যে, অতীতে যেভাবে তারা সত্য ও ন্যায়ের পক্ষে অবিচল থেকেছে, ভবিষ্যতেও তাদের এই নীতি বজায় থাকবে। সাধারণ মানুষের কণ্ঠস্বর জোরালো করা, মজলুম মানুষের অধিকার নিয়ে লেখা এবং দেশের মানুষের কাছে সবসময় সঠিক ও নিরপেক্ষ তথ্য পৌঁছে দেওয়াই তাদের একমাত্র ব্রত বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, ববিতে সমালোচনার ঝড়

2

শেরপুরের ঝিনাইগাতীতে আগ্নেয়াস্ত্রসহ আটক ১, বিজিবির অভিযান

3

চীন বনাম ফিলিস্তিন ফুটবল: আজ বিকেলে কে জিতবে?

4

সিনেটরদের ওপর চটেছেন ট্রাম্প

5

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার

6

শাহবাজ শরিফের সরকার পূর্ণ মেয়াদেই টিকবে, দাবি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির

7

নরওয়েকে হারিয়ে জয়রথ অব্যাহত রাখল পর্তুগাল

8

ইয়েমেনে সংঘর্ষে নিহত ৩০০ ছাড়াল, ঘর ছাড়ছেন হাজারো মানুষ

9

ইরানি হামলায় মার্কিন রাডার বিমান ধ্বংস: মধ্যপ্রাচ্যে নজরদারি সংকটে যুক্তরাষ্ট্র

10

হিজবুল্লাহ লেবাননের স্বাধীনতার মূল স্তম্ভ: আলী আকবর বেলায়েতি