দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, ববিতে সমালোচনার ঝড়

০ শেয়ার
অ্যাসাইনমেন্টে শিক্ষকের নাম বানান ভুল করায় ৩০০ বার লিখিয়ে শাস্তি, ববিতে সমালোচনার ঝড়

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্র অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানান ভুল করায় তাকে ৩০০ বার নাম লেখার অভিনব শাস্তি দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রের অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানানে সামান্য ভুল থাকায় তাকে তিনশ বার নিজের নাম লিখিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে।
  • বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার এই শাস্তিমূলক পদক্ষেপের কথা ওই ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।
  • জানা গেছে, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইদুল ইসলাম সাঈদ একটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের এক ছাত্রের অ্যাসাইনমেন্টে শিক্ষকের নামের বানানে সামান্য ভুল থাকায় তাকে তিনশ বার নিজের নাম লিখিয়ে শাস্তি দেওয়ার অভিযোগ উঠেছে। বিভাগের সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার এই শাস্তিমূলক পদক্ষেপের কথা ওই ছাত্র সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহলে তীব্র সমালোচনার ঝড় উঠেছে।

জানা গেছে, ফাইনান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের তৃতীয় বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ছাত্র সাইদুল ইসলাম সাঈদ একটি অ্যাসাইনমেন্ট জমা দিয়েছিলেন। সেখানে সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার নামের বানান ‘Morium’-এর পরিবর্তে ভুলবশত ‘Morioum’ লেখায় ক্ষুব্ধ হয়ে শিক্ষক তাকে পুরো লেখাটি তিনশ বার সংশোধন করে জমা দেওয়ার অভিনব নির্দেশ দেন।

ঘটনার পর ভুক্তভোগী ছাত্র সাইদুল ইসলাম নিজের ফেসবুকে বিষয়টি শেয়ার করে লেখেন, গত রাতটি তার বিশ্ববিদ্যালয় জীবনের অন্যতম স্মরণীয় অভিজ্ঞতা হয়ে থাকবে। একটি শব্দের বানানে মাত্র একটি অতিরিক্ত অক্ষর লেখার কারণে তাকে পুরো কাজটি তিনশ বার সংশোধন করতে হয়েছে।

এই পোস্টটি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শিক্ষার্থীরা দুই ভাগে বিভক্ত হয়ে পড়েছেন। বিভাগের অনেক শিক্ষার্থী ও সাবেক ছাত্রছাত্রী এটিকে একধরনের মানসিক নিপীড়ণ বা র্যাগিং আখ্যা দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। রেদোয়ান সরকার নামে এক প্রাক্তন শিক্ষার্থী ফেসবুকে মন্তব্য করে জানান, এ ধরনের অ্যাসাইনমেন্টের আড়ালে ক্রিয়েটিভিটি না থেকে একধরনের হয়রানি চলে। তবে ইসরাত জাহান নামের এক ছাত্রী শিক্ষকের পক্ষে অবস্থান নিয়ে মন্তব্য করেন, তৃতীয় বর্ষে পড়ার পরও একজন শিক্ষকের নাম ভুল করা এবং তা নিয়ে ফেসবুকে পোস্ট করা উচিত হয়নি।

এ বিষয়ে মন্তব্যের জন্য অভিযুক্ত সহকারী অধ্যাপক মরিয়ম হাসনার ব্যক্তিগত মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও নম্বরটি বন্ধ পাওয়া যায় এবং খুদে বার্তা পাঠানো হলেও কোনো উত্তর পাওয়া যায়নি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশের এই ত্রিদেশীয় প্রতিরক্ষা জোটে যোগদানের আগ্রহ ও এর সম্ভাব্য ঝুঁকি

2

ইতিহাসের দোরগোড়ায় এমিলিয়ানো মার্তিনেজ: ভাঙতে চলেছেন ৪৪ বছরের রেকর্ড

3

তিউনিসিয়া ও জাপানের ১০০০তম ম্যাচ

4

খিলক্ষেত ও মুগদা থানার দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন

5

ইয়েমেনে সরকারি বাহিনীর ঝটিকা অভিযান: নিহত ১৪ হুথি যোদ্ধা

6

খালি পায়ে খেলা ছেলেটিই মেক্সিকোর বিশ্বকাপ নায়ক

7

নবম পে-স্কেল ও বেতন বৃদ্ধির দাবি সরকারি কর্মচারী ঐক্য পরিষদের ২০২৬

8

ব্রাজিলের বিপক্ষে ঐতিহাসিক জয়: নরওয়ের ড্রেসিংরুমে প্রিন্সেস ইনগ্রিডের শুভেচ্ছা

9

জাপান সফরে প্রধানমন্ত্রী তারেক রহমান, টোকিওতে বিনিয়োগের আহ্বান

10

মেসির রেকর্ডের দিকে নজর নেই এমবাপ্পের, লক্ষ্য এখন বিশ্বকাপ ট্রফি