|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 17, 2026 ইং
অনলাইন সংস্করণ

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপের হানা: ৪ বিভাগে ভারি বর্ষণ ও ভূমিধসের শঙ্কা

বঙ্গোপসাগর ও এর সংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হয়ে অবশেষে নিম্নচাপে পরিণত হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় জানানো হয়েছে যে, এই নিম্নচাপের প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বর্ষণ এবং দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতি ভারি বর্ষণ হওয়ার আশঙ্কা রয়েছে।

ভারী বৃষ্টির এই প্রবণতার কারণে সংশ্লিষ্ট অঞ্চলগুলোতে সাময়িকভাবে তীব্র জলাবদ্ধতা তৈরি হতে পারে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে আবহাওয়া অফিস। সমুদ্রবন্দরগুলোর জন্য জারি করা সামুদ্রিক সতর্কবার্তায় বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত এই মৌসুমি নিম্নচাপটি আরও উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে। এর ফলে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

নিম্নচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সাবধানে চলাচল করতে বলা হয়েছে। পাশাপাশি, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে যে, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের জেরে ভারতীয় শেয়ারবাজারে বড় পতন

1

স্কটল্যান্ডের বিপক্ষে নেইমারের ফেরার সম্ভাবনা

2

ফিফা বিশ্বকাপ ২০২৬: ম্যাচ পাতানোর কোনো প্রমাণ পায়নি ফিফার ইন

3

একচাকায় জ্বলন্ত মশাল নিয়ে কসরত করে গিনেস রেকর্ড গড়লেন মার্

4

শোষণ ও লুটপাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ এবি পার্ট

5

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ: পাইরেটস অব দ্

6

জুড বেলিংহাম: ইংল্যান্ডের নতুন রূপকথার নেপথ্যে এক জাদুকর

7

বাবা আব্দুল কাদিরের ঐতিহ্য রক্ষায় অবসর ভাঙলেন উসমান কাদির: ফ

8

এনআইডি নবায়ন বাধ্যতামূলক করার পথে নির্বাচন কমিশন: যা জানা প্

9

নাটোরের বড়াইগ্রামে ১৩০ বছর বয়সি মায়ের একমাত্র অবলম্বন শতবর্ষ

10

এনসিপির ওপর হামলা প্রসঙ্গে যা বললেন নাহিদ ইসলাম

11

ভিসা এজেন্ট ও দালালদের থেকে সাবধান থাকতে ভারতীয় হাইকমিশনের জ

12

নেতানিয়াহুকে ‘ব্যর্থ’ মনে করেন ৫৬% ইসরাইলি

13

নেত্রকোনা সফরে দুই প্রতিমন্ত্রী, লুৎফুজ্জামান বাবরের সংবর্ধন

14

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮ কোটি টাকার ফ্ল্যাটের মাল

15

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্প: নিহত ৭৭, জরুরি অবস্থা জারি

16

দামেস্কে ম্যাক্রোঁর সফরের মধ্যেই ভয়াবহ বিস্ফোরণ: আতঙ্কে সিরি

17

বল স্টাম্পে লেগেও বেঁচে গেলেন ক্যামেরন গ্রিন, ভাগ্যের সহায়তা

18

আলাস্কায় প্রায় ১৪০ বছরের জেসুইট মিশনারি কার্যক্রমের সমাপ্ত

19

সৎ ও দক্ষ অফিসারদের আরও বেশি কাজের সুযোগ করে দিতে চাই: প্রধা

20