|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন

প্রধানমন্ত্রী শিক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছেন উল্লেখ করে মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, শিক্ষার্থীদের জন্য মিড-ডে মিল কর্মসূচি চালুর পাশাপাশি শিক্ষাপ্রতিষ্ঠানের মানোন্নয়নে বিভিন্ন কার্যকর উদ্যোগ নেওয়া হয়েছে। সবার সম্মিলিত প্রচেষ্টায় দেশ আরও এগিয়ে যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার (১ আগস্ট) বেলা ১১টার দিকে টাঙ্গাইলের কালিহাতীর ইছাপুর শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে মিড-ডে মিল উদ্বোধন ও অভিভাবক সমাবেশে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেন, শিক্ষার্থীরা যাতে নিয়মিত লেখাপড়ার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমেও (এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিজ) সমানভাবে অংশ নিতে পারে, সে বিষয়ে সরকার বিশেষ গুরুত্ব দিচ্ছে। শিক্ষা ব্যবস্থার সার্বিক উন্নয়ন প্রাথমিক স্তর থেকেই শুরু করতে হবে উল্লেখ করে তিনি বলেন, একজন শিক্ষার্থী পড়াশোনা শেষ করার পর যেন একাধিক পেশায় নিজেকে যুক্ত করার সুযোগ পায়, সে লক্ষ্যেও নানা পরিকল্পনা নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, অতীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সময় প্রাথমিক পর্যায়ে অবৈতনিক শিক্ষা চালু হয়েছিল, যা পরবর্তীতে ডিগ্রি পর্যন্ত সম্প্রসারিত হয় এবং বিভিন্ন ধরনের বৃত্তি কার্যক্রম চালু করা হয়। বর্তমান সরকারের পক্ষ থেকেও স্কুলগুলোতে শিক্ষার্থীদের প্রোটিনের চাহিদা নিশ্চিত করার বিষয়টি অগ্রাধিকার তালিকায় রাখা হয়েছে। বিশেষ করে স্কুলপর্যায়ে শিক্ষার্থীদের সুষম পুষ্টির জোগান দিতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়ে এগিয়ে যাচ্ছে বলে জানান তিনি।

বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য লুৎফর রহমান মতিন, কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারজানা আক্তার এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা প্রমুখ। এ সময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য সংকটে অস্থির বিশ্ব জ্বালানি খাত, নিয়ন্ত্রণের বাই

1

জাতীয় সংসদের ডেপুটি স্পিকারের প্যাড ও স্বাক্ষর জালিয়াতি, কঠো

2

Lionel Messi Emotional Goal After Father Death Inter Miami D

3

এসএসসিতে সবচেয়ে বেশি ফেল ইংরেজি ও গণিতে, পাসের শীর্ষে আইসিটি

4

মানবতাবিরোধী অপরাধে সিরিয়ার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট বাশার আল

5

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

6

টেকনাফে নাফ নদীতে অভিযান, ৩ কেজি আইসসহ মিয়ানমারের নাগরিক আট

7

৪৩তম বিসিএসে ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের নির্দেশ

8

অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশের পেস আক্রমণের মূল অস্ত্র তাসকিন

9

র‌্যাংগস মটরসে ১০ জন সেলস এক্সিকিউটিভ নিয়োগ, মিলবে নানা সুযো

10

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে আইন শিক্ষার্থীদের বিক্ষোভ

11

১৯৯১ সালের রাষ্ট্রপতি নির্বাচন: কে কত ভোট পেয়েছিলেন এবং নেপথ

12

সুস্থ কিডনির রহস্য: দৈনন্দিন অভ্যাসেই দূরে রাখুন নীরব ঘাতক

13

রাশিয়ার পক্ষে যুদ্ধ করতে গিয়ে পেরুর ১১ নাগরিক নিহত, নিখোঁজ

14

Croatia vs Panama Prediction: ২০২৬ বিশ্বকাপে ক্রোয়েশিয়া ও

15

সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১২ জেলায় ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

16

বড়লেখায় অনুপ্রবেশকারী ভারতীয় নাগরিক আটক

17

রহস্যজনক মৃত্যু: বিশ্বকাপ থেকে বাদ পড়া ডাচ রেফারি রব ডাইপারি

18

আজ ফ্যামিলি কার্ডের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

19

সাধারণ মানুষের স্বস্তি: হাজারও পণ্যের দাম কমালো ওয়ালমার্ট

20