|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ মাসের চিকিৎসা শেষে দেশে ফিরছেন নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন

দীর্ঘ ১৫ মাস পর যুক্তরাজ্যে চিকিৎসা শেষে দেশের পথে রওনা হয়েছেন বাংলা চলচ্চিত্রের নন্দিত অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ইলিয়াস কাঞ্চন। বাংলাদেশ সময় আজ সকালে লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। তার সঙ্গে রয়েছেন জামাতা আরিফুল ইসলাম কলিন্স। অভিনেতার দেশে ফেরার এই তথ্য নিশ্চিত করেছেন ‘নিরাপদ সড়ক চাই’ সংস্থার ভাইস প্রেসিডেন্ট লিটন এরশাদ।

তবে এই ফেরা দীর্ঘস্থায়ী হচ্ছে না। পারিবারিক ও চিকিৎসা সূত্র জানিয়েছে, ১৪ আগস্টের আগেই তাকে পুনরায় লন্ডনে ফিরে যেতে হবে। কারণ আগামী ১৫ আগস্ট সেখানে তার চিকিৎসাগত ফলোআপ ও পুনরায় পরীক্ষা-নীরিক্ষা হওয়ার কথা রয়েছে। ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে গত বছরের এপ্রিলে লন্ডনে পাড়ি জমান এই জনপ্রিয় অভিনেতা। গত বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন হলেও জটিলতা ও উচ্চ ঝুঁকির কারণে টিউমারের সম্পূর্ণ অংশ অপসারণ করা সম্ভব হয়নি। এরপর থেকেই সেখানে তার নিয়মিত কেমোথেরাপি ও অন্যান্য চিকিৎসা চলছিল। দীর্ঘ এই চিকিৎসা প্রক্রিয়ায় তাকে ইতিমধ্যে ৬০টি কেমোথেরাপি দেওয়া হয়েছে। একটানা চিকিৎসা ও শারীরিক সংগ্রামের ফলে তার চেহারায় কিছুটা পরিবর্তন এসেছে, যা সম্প্রতি বিমানবন্দর থেকে তোলা একটি ছবিতেও স্পষ্ট দেখা গেছে।

অভিনেতার শারীরিক অবস্থা নিয়ে কথা বলতে গিয়ে লিটন এরশাদ জানান, এত দীর্ঘ সময় ধরে সর্বাধুনিক চিকিৎসা চললেও কাঙ্ক্ষিত মাত্রায় শারীরিক উন্নতি দেখা যায়নি। পরিবারের পক্ষ থেকে লন্ডনের সর্বোচ্চ চিকিৎসাসেবা নিশ্চিত করা হলেও চিকিৎসকদের আস্থার জায়গাটিতে কিছুটা ঘাটতি দেখা দিয়েছে। অন্যদিকে দীর্ঘকাল দেশ ও প্রিয়জনদের থেকে দূরে থাকায় কাঞ্চন নিজেও দেশে ফেরার জন্য অত্যন্ত ব্যাকুল হয়ে পড়েছিলেন। সে কারণেই পরিবারের সিদ্ধান্তে তাকে কিছুদিনের জন্য দেশে আনা হচ্ছে।

প্রসঙ্গত, আশির ও নব্বইয়ের দশকের বাংলা সিনেমার অন্যতম সফল ও জনপ্রিয় এই অভিনেতা উপহার দিয়েছেন ‘বেদের মেয়ে জোছনা’-র মতো রেকর্ড সৃষ্টিকারী ব্যবসাসফল সিনেমা। চলচ্চিত্র শিল্পে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারের পাশাপাশি মর্যাদাপূর্ণ রাষ্ট্রীয় সম্মাননা ‘একুশে পদক’-এ ভূষিত হয়েছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪৮ ঘণ্টার মধ্যে দেশের ১০ জেলায় বন্যার আশঙ্কা: পানি উন্নয়ন বো

1

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন আর্জেন্টিনা কোচ স্কালোনি, ভবিষ্য

2

ম্যাকাই টেস্টে স্টার্কের তোপে ৬৪ রানে অলআউট বাংলাদেশ

3

যুবদল নেতা মাসুদ হত্যাকাণ্ড ও থমথমে রাউজান

4

অস্ট্রেলিয়া সিরিজ ড্র করে টেস্ট র‍্যাঙ্কিংয়ে ঐতিহাসিক ষষ্ঠ

5

১০ জুলাই ঢাকা মেডিকেল পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহ

6

পানিশূন্যতা হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি, জানুন লক্ষণ ও প্রতির

7

সাবেক সেনাপ্রধান আজিজকে ফেরাতে ইন্টারপোলে রেড নোটিশ জারির আব

8

নকল করলে প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা

9

আগামীকাল রাজধানীর যেসব এলাকায় ৮ ঘণ্টা গ্যাস থাকবে না

10

আন্তর্জাতিক পেমেন্ট সহজ করতে স্ট্রাইপের সঙ্গে চুক্তিবদ্ধ হলো

11

২২ বাংলাদেশিসহ ১৮০ বন্দিকে ফেরত পাঠাল মালয়েশিয়া

12

সরকার পতনের রাজনীতি জামায়াত করে না: সেলিম উদ্দিন

13

আসুনসিওনে ব্লাড মুন পর্যবেক্ষণের জন্য প্রস্তুত হচ্ছে ৯টি শক্

14

মুক্তি পেল ‘আওয়ারাপন ২’ টিজার: ফিরছেন সেই চিরচেনা ইমরান হাশম

15

গ্রিসে ভয়াবহ দাবানল নেভাতে গিয়ে প্রাণ হারালেন তিন দমকলকর্ম

16

ভারতে যৌতুকজনিত মৃত্যুর উদ্বেগজনক বৃদ্ধি: কেন নির্বাক প্রশাস

17

কেএমপির অতিরিক্ত কমিশনার প্রত্যাহার

18

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভা

19

প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর দ্রুত হওয়া উচিত: ভারতীয়

20