দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

০ শেয়ার
সৌদি আরবে এক সপ্তাহে ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার, কঠোর হুঁশিয়ারি প্রশাসনের

সৌদি আরবে গত এক সপ্তাহে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির প্রশাসন। বিস্তারিত জেনে নিন।

সংক্ষেপে মূল তথ্য
  • সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ।
  • সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।
  • আটককৃতদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ৪৩৯ জন, সীমান্ত সুরক্ষা আইনের ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন অপরাধী রয়েছেন।

সৌদি আরবে গত এক সপ্তাহে আইন অমান্য করার অভিযোগে প্রায় ১৫ হাজার অভিবাসীকে গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, গত ১৬ থেকে ২২ জুলাই পর্যন্ত দেশজুড়ে ধারাবাহিক অভিযান চালিয়ে মোট ১৪ হাজার ৯৭০ জন আইন লঙ্ঘনকারীকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে আবাসন আইন ভঙ্গের দায়ে ৭ হাজার ৪৩৯ জন, সীমান্ত সুরক্ষা আইনের ৩ হাজার ৯৯১ জন এবং শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৩ হাজার ৫৪২ জন অপরাধী রয়েছেন। এছাড়া অবৈধভাবে সীমান্ত পেরিয়ে সৌদি আরবে প্রবেশের সময় আরও ১ হাজার ৬২৬ জনকে আটক করা হয়েছে, যাদের বড় একটি অংশ ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। পাশাপাশি অবৈধভাবে দেশ ছাড়ার সময় ৩৩ জন এবং আইন লঙ্ঘনকারীদের সহায়তা বা আশ্রয় দেওয়ার অভিযোগে আরও ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে ৩০ হাজারেরও বেশি অপরাধীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে এবং এর মধ্যে ১৩ হাজারেরও বেশি মানুষকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অবৈধ অভিবাসীদের যেকোনো ধরনের সহায়তা প্রদান করলে ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত জরিমানার কঠোর হুঁশিয়ারি দিয়েছে সৌদি কর্তৃপক্ষ। একই সঙ্গে এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড দেখলে সাধারণ মানুষকে গোপনে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

এসএসসির ফল প্রকাশের তারিখ ২০ জুলাই

2

রংপুরে সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার পেল ২ কোটি টাকার আর্থিক সহায়তা

3

উইলিয়ামস বোনদের প্রত্যাবর্তন: হারের মাঝেও পুনর্মিলনের আনন্দ

4

বিহারে মিলল ৭০০ বছরের প্রাচীন বটগাছ: নতুন গবেষণায় চমকপ্রদ তথ্য

5

ড্রোন হামলায় লিবিয়ার বৃহত্তম জাওয়িয়া তেল শোধনাগারে ভয়াবহ আগুন

6

ধর্ষণ প্রমাণে ৪ সাক্ষী কি বাধ্যতামূলক? যা বললেন জাকির নায়েক

7

বাবাকে হারিয়েও পরীক্ষা, ইকনের লেখাপড়ার দায়িত্ব নিলেন শিক্ষামন্ত্রী

8

নোয়াখালীতে ১৪ দিনের নবজাতককে ড্রামের পানিতে চুবিয়ে হত্যার অভিযোগ, মা আটক

9

চট্টগ্রাম বোর্ডে টানা দুই বছর পাসের হার শূন্য ফটিকছড়ির বিদ্যালয়, তালিকায় আরও ৭ প্রতিষ্ঠান

10

রামপুরা হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড