|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

পল্লবী থানা থেকে কৌশলে হ্যান্ডকাপ খুলে উধাও সাজাপ্রাপ্ত আসামি

পলাতক আসামি মো. শহিদুল ইসলাম (২০)। ছবি: সংগৃহীত

রাজধানীর পল্লবী থানা থেকে মো. শহিদুল ইসলাম (২০) নামে এক সাজাপ্রাপ্ত আসামির পলায়নের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাতে প্রিজনভ্যানে তোলার ঠিক আগ মুহূর্তে কৌশলে হ্যান্ডকাপ খুলে থানার বাউন্ডারি টপকে পালিয়ে যান তিনি। পলাতক শহিদুল ডিএমপি অধ্যাদেশের একটি মামলায় দুই মাসের কারাদণ্ডপ্রাপ্ত আসামি ছিলেন। তার বাবার নাম মতিন মিয়া এবং বাড়ি কিশোরগঞ্জের করিমগঞ্জ থানায়।

পুলিশ ও স্থানীয় সূত্র অনুযায়ী, মিরপুর বিভাগের অধীনস্থ কয়েকটি থানার ডিএমপি অধ্যাদেশে সাজাপ্রাপ্ত আসামিদের নিরাপত্তার খাতিরে পল্লবী থানার হাজতে রাখা হতো। ঘটনার দিন মিরপুর মডেল থানার আসামি স্কট পার্টির মাধ্যমে শহিদুলকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে পাঠানোর জন্য হাজতখানা থেকে নিচে নামানো হয়। প্রিজনভ্যানের কাছাকাছি পৌঁছানোর পর হাতকড়া পরা অবস্থায়ই তিনি পুলিশের চোখে ধুলো দিয়ে দ্রুত বাউন্ডারি দেয়াল টপকে পালিয়ে যান।

এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকে পল্লবী থানা কর্তৃপক্ষের ভূমিকা নিয়ে ব্যাপক প্রশ্ন উঠেছে। আসামি পালিয়ে যাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে স্বীকার করার পরিবর্তে থানা কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নীরবতা পালন করছে। এ বিষয়ে জানতে ডিএমপির মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোস্তাক সরকারের সাথে যোগাযোগ করা হলে তিনি এমন কোনো ঘটনার তথ্য অস্বীকার করেন।

এদিকে, থানার মতো একটি সুরক্ষিত জায়গা থেকে পুলিশের নজর এড়িয়ে আসামির পলায়নের ঘটনায় স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা ঘটনার সাথে জড়িত ও দায়িত্বে অবহেলাকারী পুলিশ সদস্যদের দ্রুত শনাক্ত করে তাদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এছাড়া এই পলায়নের ঘটনায় নিরাপত্তা গাফিলতি ছিল কি না, তা নিয়ে ঊর্ধ্বতন মহলে তদন্তের দাবি উঠেছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে ৯৫০ কেজি ঘোড়ার মাংস উদ্ধার, আটক ৫ জনের কারাদণ্ড

1

হান্সি ফ্লিকের ফোনে বদলে গেল ভাগ্য, রিয়াল মাদ্রিদকে এড়িয়ে বা

2

বিশ্বকাপ ফাইনালের পর কাতারে আবারও মুখোমুখি হতে পারে স্পেন-আর

3

অপরাধ ও নিরাপত্তা ঝুঁকিতে পৌনে দুই লাখ ভিসা বাতিল করল যুক্তর

4

ফেনীর মহিপালে ৭ হত্যাকাণ্ডের দুই বছর: বিচার দাবি ও শঙ্কায় আন

5

‘মিগান’ ফ্র্যাঞ্চাইজির স্পিন-অফ ‘সোলমেট’ মুভি রিভিউ

6

খামেনির অফিসে বিস্ফোরণ: তিনি এখন কোথায়? | ইরান-ইসরায়েল যুদ্

7

ইয়েমেন উপকূলে পণ্যবাহী জাহাজে হামলা

8

ইরানের সঙ্গে সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক স্থগিত করল সংযুক্ত আ

9

গোল ও অ্যাসিস্টে এগিয়ে থেকেও কেন গোল্ডেন বল পেলেন না মেসি, ক

10

উচ্চ সিসির গাড়িতে বাড়তি কর, মধ্যবিত্তের স্বস্তি

11

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা জয়: কোয়ার্টার ফাইনালে ফ

12

৫ আগস্টের পরও দেশ এখনো পুরোপুরি ফ্যাসিস্টমুক্ত হয়নি: ফরিদা আ

13

মেসির জোড়া গোল ও রেকর্ডের রাতে ইন্টার মায়ামির দুর্দান্ত জয়

14

মুক্তি পেল বহু প্রতীক্ষিত সিনেমা ‘রামায়ণ: পার্ট ১’-এর ট্রেলা

15

পোশাক খাতের সমস্যা সমাধানে বিজিএমইএ-র কাছে সুপারিশ চাইলেন অর

16

বিদ্যুৎ ও জ্বালানি সংকট নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গু

17

বরিশাল সিটি করপোরেশনে ৬৪৭ কোটি টাকার বাজেট ঘোষণা

18

দেশের বাজারে দাম নিয়ন্ত্রণে ভারত থেকে এলো ৯ টন কাঁচামরিচ, খর

19

বন্যাদুর্গতদের পাশে দাঁড়াবে বিসিবি: আশার বাণী শোনালেন তামিম

20