|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

আইসিসি ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু: নামিবিয়ার কাছে ৮ উইকেটে হেরেছে নেপাল

নেদারল্যান্ডসের উট্রেখটে অনুষ্ঠিত আইসিসি মেনস ক্রিকেট ওয়ার্ল্ড কাপ লিগ টু-এর ম্যাচে নামিবিয়ার কাছে ৮ উইকেটের বড় ব্যবধানে পরাজিত হয়েছে নেপাল। ম্যাচে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয় নামিবিয়া এবং তাদের দুর্দান্ত বোলিং তোপে পড়ে নেপাল মাত্র ১৫৭ রানে অলআউট হয়ে যায়। জবাবে ব্যাট করতে নেমে সহজেই জয়ের লক্ষ্য অর্জন করে নেয় নামিবিয়া।

প্রথমে ব্যাটিংয়ে নেমে নেপালের ব্যাটাররা সুবিধা করতে পারেননি। দলের পক্ষে অধিনায়ক রোহিত পাউডেল ৩১ এবং দীপেন্দ্র সিং আইরি ৩০ রান করেন। এছাড়া গুলশান ঝা ২০, করণ কেসি ১৮ এবং আসিফ শেখ ১৬ রান করলেও বাকি ব্যাটাররা দুই অংকের ঘরে পৌঁছাতে পারেননি। নামিবিয়ার হয়ে মারাত্মক বোলিং করে মাত্র ৯.৫ ওভারে ৬টি উইকেট শিকার করেন জে জে স্মিট। এছাড়া জ্যাক ব্রাসেল ও বার্নার্ড সোল্টজ দুটি করে উইকেট নেন।

মাত্র ১৫৮ রানের সহজ জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে নামিবিয়া ৩৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে ১৬০ রান করে জয়ের বন্দরে পৌঁছে যায়। দলের পক্ষে জ্যান ফ্রাইলিংক অপরাজিত থেকে ৮৯ বলে সর্বোচ্চ ৭৮ রান করেন এবং ওপেনার মাইকেল ফ্যান লিঙ্গেন করেন ৫১ রান। নেপালের পক্ষে অধিনায়ক রোহিত পাউডেল ও নান্দন যাদব একটি করে উইকেট লাভ করেন। এই হারের পর নেপাল দল তাদের আগামী ম্যাচে আগামী বৃহস্পতিবার একই ভেন্যুতে স্বাগতিক নেদারল্যান্ডসের মুখোমুখি হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনডিএম থেকে মোমিনুল আমিনের পদত্যাগ: দলটির শীর্ষ দুই পদই এখন

1

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি

2

আর্জেন্টিনাকে বিশ্বকাপ থেকে বহিষ্কারের দাবিতে ২৩ মিলিয়নের ব

3

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ২৫১ জনের বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি | আব

4

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এবার বিসিএস কর্মকর্তাদের নিয়োগ: আ

5

'সমকামিতায়' জড়িত থাকার অভিযোগে ঢাবির দুই শিক্ষার্থীর হলের সি

6

বৃষ্টিতে ভিজলেই কি সর্দি-জ্বর হয়? চিকিৎসাবিজ্ঞানের ব্যাখ্যা

7

চিন্নাস্বামীতে কোহলির বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে অনন্য উচ্চত

8

সিরিজ জয়ের হাতছানি আফগানিস্তানের সামনে, আজ চতুর্থ ওয়ানডেতে ম

9

খামেনির অফিসে বিস্ফোরণ: তিনি এখন কোথায়? | ইরান-ইসরায়েল যুদ্

10

রাজধানীর মিরপুরে ১১ তলা বাণিজ্যিক ভবনে ভয়াবহ আগুন

11

সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ ব্যারিস্টার রুমিন

12

রোহিঙ্গা সংকটের দায় আন্তর্জাতিক সম্প্রদায়কে নিতে হবে: শামা

13

বাংলাদেশ পুলিশের ঊর্ধ্বতন ১৭ কর্মকর্তাকে একযোগে বাধ্যতামূলক

14

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসি

15

ভোজ্যতেল ও ডাল কেনার অনুমোদন

16

স্পেনের সেউতায় আটকা পড়েছে শত শত অভিবাসী শিশু, মর্মান্তিক মান

17

Switzerland vs Bosnia Prediction: ২০২৬ বিশ্বকাপে সুইজারল্যান

18

বিএনপি তাদের খেয়াল-খুশিমতো দেশ চালাচ্ছে: জামায়াত আমির ডা.

19

শ্রীমঙ্গলে মঞ্চ প্রস্তুত, প্রধানমন্ত্রীর অপেক্ষায় হাজারো মা

20