|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Mar 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ম্যান সিটি বনাম লিডস ম্যাচে ইফতার বিরতি নিয়ে বিতর্ক: গ্যালারি থেকে দুয়োধ্বনি, নিন্দায় পেপ গার্দিওলা

ছবি: সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগের এক ম্যাচে মুসলিম ফুটবলারদের ইফতারের বিরতিকে ঘিরে বিতর্কের জন্ম হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) এল্যান্ড রোডে ম্যানচেস্টার সিটি ও লিডস ইউনাইটেড-এর ম্যাচে ১৩তম মিনিটে খেলা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

রমজান মাসে রোজা পালনরত সিটির খেলোয়াড়দের ইফতারের সুযোগ করে দিতেই এই বিরতি দেওয়া হয়। এ সময় ওমর মারমৌশ, রায়ান আইত-নৌরি ও রায়ান শেরকি পানীয় পান করে রোজা ভাঙেন। বেঞ্চ থেকে উঠে ইফতারিতে অংশ নেন আব্দুলকদির খুসানোভও। তবে বিরতির মুহূর্তে লিডসের গ্যালারি থেকে কিছু সমর্থক দুয়োধ্বনি দিতে থাকেন বলে অভিযোগ ওঠে।

ঘটনার তীব্র সমালোচনা করেছেন সিটির কোচ পেপ গার্দিওলা। তিনি বলেন, আধুনিক বিশ্বে ধর্ম ও বৈচিত্র্যকে সম্মান জানানোই গুরুত্বপূর্ণ। প্রিমিয়ার লিগের অনুমোদিত প্রটোকল অনুযায়ী রোজাদার খেলোয়াড়দের ইফতারের জন্য এক-দুই মিনিট সময় নেওয়া হয়, যা স্বাভাবিক ও গ্রহণযোগ্য বিষয় হওয়া উচিত।

সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রশ্নের জবাবে লিডসের সহকারী কোচ এডমন্ড রিমার বলেন, বিষয়টি থেকে শিক্ষা নেওয়ার চেষ্টা করা হবে এবং ভবিষ্যতে আরও ভালোভাবে পরিস্থিতি সামাল দেওয়ার প্রয়োজন রয়েছে।

বৈষম্যবিরোধী সংস্থা Kick It Out ঘটনাটিকে ‘ব্যাপক হতাশাজনক’ বলে উল্লেখ করেছে। এক বিবৃতিতে তারা জানায়, রমজানে মুসলিম খেলোয়াড়দের ইফতারের জন্য সাময়িক বিরতি এখন স্বীকৃত প্রটোকল। ফুটবলকে সবার জন্য আরও অন্তর্ভুক্তিমূলক করতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। তবে সাম্প্রতিক প্রতিক্রিয়া দেখায়, শিক্ষা ও মানসিকতার পরিবর্তনের ক্ষেত্রে এখনো অনেক পথ বাকি।

ম্যাচে আন্তোয়ান সেমেনিওর একমাত্র গোলে ১–০ ব্যবধানে জয় পায় ম্যানচেস্টার সিটি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ওজন কমানোর ওষুধ ওজেম্পিক ও ওয়েগোভি কমাতে পারে মাদক ও মদের আস

1

ইরানের সর্বোচ্চ নেতার জানাজায় অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্প

2

হারারে টেস্ট: প্রথম দিনেই বাংলাদেশের ওপর জিম্বাবুয়ের পূর্ণ ন

3

শিক্ষা উপবৃত্তিসহ সরকারি ৫ খাতের ভাতার অনলাইন আবেদন শুরু

4

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি: একমত দুই পক্ষ

5

কৃত্রিম বুদ্ধিমত্তা ও সেমিকন্ডাক্টর খাতে দক্ষিণ কোরিয়ার ১ ট্

6

ঈদুল আজহা ২০২৬ সম্ভাব্য তারিখ | ঢাকা ফাইলস

7

চেক ডিজঅনারের মামলায় সাজা: গ্রেপ্তার দেখানো হলো মুজিব পরদেশ

8

আর্জেন্টিনা বনাম ইংল্যান্ড: সেমিফাইনালের আগে ফিট ডেক্লান রাই

9

অনার্সে বাংলা, ইতিহাস ও দর্শন বাতিলের দাবি গুজব: শিক্ষা মন্ত

10

Canada VS Bosnia আজ লাইভ ম্যাচ প্রেডিকশন ও একাদশ ২০২৬

11

জয়ের মানসিকতা নিয়ে অনেক দূর যেতে চায় বাংলাদেশ অনূর্ধ্ব-২০

12

এআই এজেন্টের অগ্রগতি নিয়ে কর্মীদের যা বললেন মার্ক জুকারবার্গ

13

নৈতিক স্খলনের অভিযোগ: জামায়াত এমপি গাজী নজরুল ইসলাম দল থেকে

14

গুগলের ‘নোটবুক এলএম’: আপনার গবেষণার কাজে যোগ হলো এক স্মার্ট

15

গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতে কাজ করছে সরকার

16

রিয়েলিটি শো ‘অ্যালায়েন্স’: কুনাল খেমুর সঞ্চালনা ও নতুন ফরম্য

17

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

18

মুনিয়োজকে কিনছে লিভারপুল

19

তারেক রহমানের ইশারায় চললে দুর্নীতি বন্ধ হয় না কেন সরকারকে প্

20