দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

০ শেয়ার
ট্রফি বিতর্কে ভারতের আচরণ নিয়ে ‘কটাক্ষ’ ইউসুফের

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভির হাত থেকে ট্রফি নিতে ভারতের অস্বীকৃতি জানানোয় তীব্র সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক ব্যাটার মোহাম্মদ ইউসুফ।

সংক্ষেপে মূল তথ্য
  • মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ।
  • গত রোববার ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয় ভারত।
  • তবে এসিসি প্রধান মহসিন নাকভি পাকিস্তানি হওয়ার কারণে তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান হারমানপ্রীত কৌররা।

মেয়েদের এশিয়া কাপ ফাইনালে ট্রফি বিতরণী অনুষ্ঠানকে কেন্দ্র করে তৈরি হওয়া বিতর্কের পর এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) প্রেসিডেন্ট ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চেয়ারম্যান মহসিন নাকভির প্রতি জোরালো সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক তারকা ব্যাটার মোহাম্মদ ইউসুফ। গত রোববার ছেলেদের মতো মেয়েদের এশিয়া কাপেও চ্যাম্পিয়ন হয় ভারত। তবে এসিসি প্রধান মহসিন নাকভি পাকিস্তানি হওয়ার কারণে তার হাত থেকে ট্রফি গ্রহণ করতে অস্বীকৃতি জানান হারমানপ্রীত কৌররা। দুই দেশের রাজনৈতিক বৈরিতার রেশ খেলার মাঠেও টেনে আনার এই ঘটনায় কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইউসুফ।

ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পরও ভারতীয় দলের খেলোয়াড়রা পুরস্কার মঞ্চে উপস্থিত হননি। দীর্ঘক্ষণ অপেক্ষার পর মহসিন নাকভি শুধু রানার্সআপ দল শ্রীলঙ্কাকে মেডেল ও প্রাইজমানি চেক প্রদান করে মাঠ ত্যাগ করেন। এই ঘটনার পর পিসিবি ও এসিসি প্রধানের কোনো ভুল দেখছেন না ইউসুফ। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে ভারতের বিরুদ্ধে ‘ঔদ্ধত্যের’ গুরুতর অভিযোগ তুলেছেন তিনি।

ভারতের মাঝে বিনয়ের অভাব রয়েছে উল্লেখ করে ইউসুফ পোস্টে লিখেছেন, ‘যখন জাতীয় গর্ব ঔদ্ধত্যে পরিণত হয়, বিজয় তখন পুরস্কার বা সম্মান এনে দেয় না। একটি দল হয়তো জিততে পারে, কিন্তু যে জাতির মাঝে বিনয় নেই, তারা পরাজিতই থেকে যায়! ট্রফি নয়, তাদের মাথা থাকে পায়ের তলায়। ভালো করেছেন মহসিন নাকভি।’ এর আগেও ছেলেদের এশিয়া কাপে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল একই ধরনের আচরণ করেছিল, যা ক্রিকেট মহলে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আইএমএফের শর্ত থেকে সরে আসছে সরকার: নতুন ঋণচুক্তি নিয়ে আলোচনা

2

স্টারমারের পদত্যাগের দাবি ডোনাল্ড ট্রাম্পের

3

মারা গেছেন অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফেরদৌসী শাহরিয়ার

4

নাটোরের লালপুরে খেলায় অতিথি না করায় ছাত্রদল নেতার বিরুদ্ধে ১৪৪ ধারা জারির অভিযোগ ও শোকজ

5

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের ১৮০ দিনের কর্মপরিকল্পনায় বড় অগ্রগতি

6

হল থেকে শেখ মুজিবের নাম পরিবর্তন না করায় ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেট থেকে ডাকসু নেতাদের ওয়াকআউট

7

একজন অতিরিক্ত ডিআইজিসহ ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত

8

আগস্টে দেশের কয়েকটি অঞ্চলে স্বল্পমেয়াদি বন্যার শঙ্কা: আবহাওয়া অধিদপ্তর

9

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও কম মজুরির প্রতিবাদে উত্তাল ইউরোপের চার দেশ

10

মার্কিন আইটি খাতে বিপাকে হাজার হাজার ভারতীয় প্রযুক্তিবিদ