|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

ফাইনালে মেসি বনাম ইয়ামাল: শিরোপার লড়াইয়ে মুখোমুখি আর্জেন্টিনা ও স্পেন

লিওনেল মেসি ও লামিন ইয়ামাল।

২০২৬ ফিফা বিশ্বকাপের শিরোপা নির্ধারণী ম্যাচে রোববার রাতে স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাওয়া এই ঐতিহাসিক ম্যাচের আগে প্রথমবারের মতো সংবাদমাধ্যমের মুখোমুখি হলেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। সংবাদ সম্মেলনে তার সঙ্গে ছিলেন কোচ লিওনেল স্কালোনি ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। ফাইনালের লড়াইয়ের আগে স্পেনের উদীয়মান তারকা লামিনে ইয়ামালকে নিয়ে মেসির মন্তব্য ছিল আলোচনার মূল কেন্দ্রে।

ইয়ামালকে নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করে মেসি বলেন, ‘সে অসাধারণ একজন ফুটবলার। ১৯ বছর বয়সেই সে বিশ্ব ফুটবলে আইকনে পরিণত হয়েছে। সামনে তার বিশাল ক্যারিয়ার পড়ে আছে এবং ইতিহাস গড়ার দারুণ সুযোগ রয়েছে। তবে আমরা সর্বোচ্চ চেষ্টা করব যেন সেটা এবার না হয়।’ শৈশবে ইয়ামালকে কোলে নেওয়া সেই আলোচিত ছবির কথা স্মরণ করে মেসি বলেন, ‘সে যখন ছোট ছিল তখন তার সঙ্গে ছবি তুলেছিলাম, আর আজ বিশ্বকাপের ফাইনালে তার বিপক্ষে খেলতে নামছি এটা সত্যিই অবিশ্বাস্য।’

প্রতিপক্ষের প্রতি সম্মান বজায় রাখলেও ফাইনালে কোনো ছাড় দিতে রাজি নন আটবারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, স্পেনের দারুণ খেলার ধরন ও শক্তি সম্পর্কে তারা সচেতন, তবে আর্জেন্টিনা নিজেদের সেরাটা দিয়ে শিরোপা নিজেদের করে নিতেই মাঠে নামবে। মেসি বলেন, ‘আমি চাই তার ভবিষ্যৎ উজ্জ্বল হোক, তবে ফাইনালে আমাদের লক্ষ্য থাকবে তাকে আটকে রাখা এবং আমাদের শক্তির প্রমাণ দেওয়া।’

চলতি বিশ্বকাপে স্পেন ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে এবং আর্জেন্টিনা ইংল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে ফাইনালে জায়গা করে নিয়েছে। বাংলাদেশ সময় রোববার রাত ১টায় শুরু হতে যাওয়া এই ম্যাচটি বিশ্ব ফুটবলের ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে বলে আশা করছেন ফুটবলপ্রেমীরা। এখন দেখার বিষয়, মেসির অভিজ্ঞতা নাকি ইয়ামালের তারুণ্য শেষ পর্যন্ত কার হাতে ওঠে ২০২৬ সালের সোনালী ট্রফি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ক্ষমাশীলতা ও উদারতা: জান্নাতে যাওয়ার এক অনন্য ও মহৎ আমল

1

আলজেরিয়ার জার্সিতে বিশ্বকাপে জিনেদিন জিদানের ছেলে লুকা

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ২

3

কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডে নিহত সাংবাদিক দেবাশীষ ও তার ছেলেক

4

নড়াইলে চিত্রা নদীতে ডুবে এক শিশুর মৃত্যু, অন্যজন এখনও নিখোঁজ

5

হায়দ্রাবাদকে উড়িয়ে আইপিএল শুরু আরসিবির, ২৬ বল বাকি থাকতেই দা

6

উৎসবমুখর পরিবেশে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে

7

রিয়াদে সিআইএ স্টেশনে ড্রোন হামলা ও কাতারে ইরানি গুপ্তচর চক্র

8

৬০ বছরের মধ্যে সেরা সাফল্য ইংল্যান্ডের: ফিফা বিশ্বকাপ ২০২৬-এ

9

আইন সাংবাদিকতা বিচার ও জনগণের সেতুবন্ধন: ল’ রিপোর্টার্স ফোরা

10

দেশে ৫ হাজার অবৈধ ইটভাটা: প্রতিমন্ত্রী

11

সমালোচনা কাজে কোনো বাধা সৃষ্টি করবে না: শিক্ষামন্ত্রী এহসানু

12

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বর্তমান সরকারের প্রথম

13

ভারতের রাজনৈতিক অঙ্গনে পরিবর্তনের হাওয়া

14

অর্থবছরের শুরুতে প্রবাসী আয়ে বড় উল্লম্ফন: ৬ দিনে এলো ৮,৫৪৩ ক

15

লখনউয়ের কোচিং সেন্টারে ভয়াবহ আগুন, নিহত ১৪

16

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

17

ওয়ানপ্লাস এন৬ লঞ্চ: ৮,০০০ এমএএইচ ব্যাটারি ও ডিমেনসিটি ৬৩৬০ ম

18

স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও সপ্তাহে ৬ দিন ক্লাসের পরিকল্পনা ২

19

সান্সেট বোললেভার্ডের বিলবোর্ডে বাস করে নেটফ্লিক্সের অনন্য প্

20