|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 19, 2026 ইং
অনলাইন সংস্করণ

বিদায়ী কোচ দিদিয়ের দেশমকে এমবাপ্পের আবেগঘন বার্তা

ফ্রান্সের বিদায়ী বিশ্বকাপজয়ী কোচ দিদিয়ের দেশম ও কিলিয়ান এমবাপ্পে।

বিশ্বকাপে ইংল্যান্ডের কাছে ৬-৪ ব্যবধানে হেরে চতুর্থ স্থানে থেকে আসর শেষ করেছে ফ্রান্স। এই হারের মধ্য দিয়েই ফরাসি ফুটবলে দীর্ঘ ১৪ বছরের এক সোনালী অধ্যায়ের অবসান ঘটল। দায়িত্ব থেকে বিদায় নিলেন ‘লে ব্লুজ’দের প্রধান কোচ দিদিয়ের দেশম। এমন এক কিংবদন্তি কোচের বিদায়ে সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ আবেগঘন বার্তা শেয়ার করেছেন ফ্রান্সের অধিনায়ক ও তারকা স্ট্রাইকার কিলিয়ান এমবাপ্পে।

কোচের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়ে এমবাপ্পে লিখেছেন, ‘আপনি আমাদের যা দিয়েছেন, তার জন্য কৃতজ্ঞ। আমরা আপনাকে আরও সুন্দর একটি বিদায় উপহার দিতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা ব্যর্থ হয়েছি।’ ফরাসি ফুটবলে দেশমের অবদানকে খাটো করে দেখার সুযোগ নেই বলে মনে করেন এমবাপ্পে। তিনি আরও যোগ করেন, ‘এই দলের পুনরুত্থানে আপনার ভূমিকা বিশাল। মানুষ হয়তো সবসময় আপনার মহত্বকে মূল্যায়ন করতে পারেনি, কিন্তু ইতিহাস ঠিকই তার বিচার করবে।’

এমবাপ্পের কাছে দেশমের অধীনে খেলাটা ছিল এক বড় সৌভাগ্যের বিষয়। তিনি লিখেছেন, ‘আমাদের দেশের অন্যতম সেরা এক কিংবদন্তির পাশে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করি। আমরা একসঙ্গে যা কিছু অর্জন করেছি, তার সবটুকুই আমার কাছে চমৎকার স্মৃতি হয়ে থাকবে। আপনার নতুন পথচলার জন্য শুভকামনা। এই জার্সির জন্য আপনি যা করেছেন, তার জন্য আবারও ধন্যবাদ।’

২০১২ সালে দায়িত্ব নেওয়ার পর থেকে দিদিয়ের দেশম ফ্রান্সকে এক নতুন উচ্চতায় নিয়ে গিয়েছেন। ২০১৮ সালে দলকে এনে দিয়েছেন দ্বিতীয় বিশ্বকাপ ট্রফি এবং জয় করেছেন ২০২১ সালের নেশনস লিগ। খেলোয়াড় হিসেবে ১৯৯৮ সালের বিশ্বকাপ ও ২০০০ সালের ইউরো জয়ী দেশম কোচ হিসেবেও নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। দীর্ঘ ১৪ বছরের এই দীর্ঘ যাত্রায় ফরাসি ফুটবলে তিনি যে প্রভাব ফেলেছেন, তা সত্যিই অবিস্মরণীয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড সফরে নরেন্দ্র মোদি

1

হামের প্রাদুর্ভাব অব্যাহত: নতুন আক্রান্ত ৮৩৩ ও মৃত্যু ২ শিশু

2

বেলারুশে হামলার হুমকি জেলেনস্কির

3

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায

4

স্কটল্যান্ডের স্মৃতির পাহারাদার ঐতিহাসিক এডিনবরা ক্যাসল

5

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন

6

মাধবপুরে সরকারি নির্দেশনা উপেক্ষা: দাম কমলেও বাড়তি দামেই এলপ

7

জেন-জি বিক্ষোভ ঠেকাতে ভারতীয় পুলিশের নতুন কৌশল

8

হরমুজে আটকা ১১ হাজার নাবিক উদ্ধার

9

বেলুচিস্তানে ভয়াবহ সশস্ত্র হামলা: চার দিনে সেনা ও পুলিশ সদস্

10

যে কারণে তৎকালীন ডিবিপ্রধান হারুনের ওপর বিরক্ত ছিলেন শেখ হাস

11

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাক হাইকমিশনারের সাক্ষাৎ

12

ব্রিটিশ রেসিং ড্রাইভারের সঙ্গে রাজকীয় আয়োজনে বিয়ে করলেন ম

13

দেশের ৬৪ জেলাকেই রেল নেটওয়ার্কের আওতায় আনা হবে: রেলপথ প্রত

14

জুলাই গণঅভ্যুত্থানে উসকানি: ফেরদৌস-শাওনসহ ২৭ জনের বিরুদ্ধে ট

15

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

16

টস জিতে ফিল্ডিংয়ে বাংলাদেশ, ব্যাটিংয়ে অস্ট্রেলিয়া

17

SSC Result 2026: ফলাফল দেখার নিয়ম, মার্কশিট ও এসএমএস পদ্ধতি

18

বৃষ্টি আইনে পর্তুগালের কাছে ৯১ রানে হারল চেক প্রজাতন্ত্র

19

১০ বছর পর পর্দায় ফিরছে ‘বিগ বস বাংলা’: সঞ্চালনার দায়িত্বে সৌ

20