দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 26, 2026 ইং
অনলাইন সংস্করণ

লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন ও কোথায় দেখবেন

০ শেয়ার
লঙ্কা প্রিমিয়ার লিগ ২০২৬: ক্যান্ডি বনাম জাফনা ১৩তম ম্যাচ কখন ও কোথায় দেখবেন

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬-এর ১৩তম ম্যাচে আজ মুখোমুখি হচ্ছে ক্যান্ডি রয়্যালস ও জাফনা কিংস। জেনে নিন ম্যাচটির লাইভ স্ট্রিমিং ও সম্প্রচার তথ্য।

সংক্ষেপে মূল তথ্য
  • লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬-এর ১৩তম ম্যাচে আজ (২৬ জুলাই) রংগিরি দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্যান্ডি রয়্যালস (কেএফ) এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস (জেকে)।
  • টুর্নামেন্টের প্রথম ভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি।
  • তারা চার ম্যাচ খেলে দুটিতে হেরে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ঠিক তলানিতে অবস্থান করছে, যেখানে তাদের নেট রানরেট -১.০০২।

লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল) ২০২৬-এর ১৩তম ম্যাচে আজ (২৬ জুলাই) রংগিরি দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে ক্যান্ডি রয়্যালস (কেএফ) এবং ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংস (জেকে)। টুর্নামেন্টের প্রথম ভাগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জাফনা কিংসের শুরুটা খুব একটা ভালো হয়নি। তারা চার ম্যাচ খেলে দুটিতে হেরে চার পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকার ঠিক তলানিতে অবস্থান করছে, যেখানে তাদের নেট রানরেট -১.০০২। প্লে অফের লড়াইয়ে টিকে থাকতে হলে জাফনা কিংসকে বাকি ম্যাচগুলোতে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে হবে।

অপরদিকে ক্যান্ডি রয়্যালসও সমসংখ্যক চার পয়েন্ট পেলেও তারা খেলেছে পাঁচটি ম্যাচ। ফলে দুই দলের জন্যই আজকের এই ম্যাচটি প্লে অফের দৌড়ে টিকে থাকার লড়াইয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিসংখ্যানের দিক থেকে লডাইয়ে দুই দলই বেশ এগিয়ে রয়েছে। এখন পর্যন্ত এলপিএলের ইতিহাসে দল দুটি ১০টি ম্যাচে মুখোমুখি হয়েছে, যার মধ্যে ক্যান্ডি ফ্যালকনস/রয়্যালস জিতেছে ৪টিতে এবং জাফনা কিংস জয় পেয়েছে ৬টি ম্যাচে।

ম্যাচটির স্থানীয় সময় দুপুর ৩:০০ টায় (আইএসটি অনুযায়ী দুপুর ৩:০০ টা এবং জিএমটি সকাল ৯:৩০ টা) দাম্বুলা আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হওয়ার কথা রয়েছে এবং টস অনুষ্ঠিত হবে আধা ঘণ্টা আগে।

বিশ্বের বিভিন্ন দেশ থেকে ম্যাচটি দেখার মাধ্যম:

  • বাংলাদেশ: টি স্পোর্টস (T Sports) ও আইস্ক্রিন (iScreen)।

  • ভারত: স্টার স্পোর্টস নেটওয়ার্ক (স্টার স্পোর্টস ৩) এবং ফ্যানকোড (FanCode) অ্যাপ ও ওয়েবসাইট।

  • শ্রীলঙ্কা: পিইও টিভি (PEO TV), ডায়ালগ টিভি, পিইও মোবাইল অ্যাপ এবং শ্রীলঙ্কা ক্রিকেটের অফিসিয়াল ডিজিটাল প্ল্যাটফর্ম।

  • পাকিস্তান: এ স্পোর্টস এইচডি (A Sports HD) এবং তামাশা বা মাইকো।

  • অস্ট্রেলিয়া: ফ্যানকোড অ্যাপ ও ওয়েবসাইট।

  • যুক্তরাজ্য: টকস্পোর্ট ক্রিকেটের ইউটিউব চ্যানেল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশ-অস্ট্রেলিয়া টি২০ সিরিজ প্রিভিউ

2

সম্পদ বিবরণী দাখিল না করায় সাবেক ডেপুটি স্পিকার টুকুর ছেলের বিরুদ্ধে দুদক মামলার অনুমোদন

3

জামায়াত নেতা আখতারুজ্জামান ১ দিনের রিমান্ডে

4

জাতীয় নিরাপত্তার যুক্তিতে নতুন চীনা রোবট আমদানিতে নিষেধাজ্ঞা ট্রাম্প প্রশাসনের

5

চরম আকর্ষণে রাতের আকাশ: শুরু হয়েছে পার্সিড উল্কাবৃষ্টির চরম মুহূর্ত

6

চেলসির হয়ে মরগান রজার্সের প্রথম গোল

7

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন করে হাসপাতালে ভর্তি ৫১২

8

পুলিশে আসছে নতুন সাইবার সিকিউরিটি ইউনিট,

9

৬২ শটেও গোল নেই, বিশ্বকাপ থেকে বিদায় তুরস্কের

10

পথচারীদের চলাচলের জন্য উন্মুক্ত হলো কামরাঙ্গীরচর লোহার ব্রিজ