|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫০ কিলোমিটার দীর্ঘ যানজট

জরুরি সংস্কার কাজের কারণে ব্যস্ততম ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা থেকে নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজ পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাক জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। শুক্রবার দুপুর থেকে শুরু হওয়া এই যানজট শনিবার সকালেও অব্যাহত থাকায় ঘরমুখী ও বিদেশগামী যাত্রীরা চরম দুর্ভোগের শিকার হয়েছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, নারায়ণগঞ্জের আষাড়িয়ারচর ব্রিজের ঢাকা অভিমুখী লেনে একটি বড় গর্তের সৃষ্টি হয়েছিল। দুর্ঘটনার ঝুঁকি এড়াতে শুক্রবার বেলা ১১টার দিকে সড়ক বিভাগ সেখানে জরুরি সংস্কারকাজ শুরু করে। কাজ চলাকালীন মহাসড়কের দুই লেনের পরিবর্তে এক লেন দিয়ে যানবাহন চলাচল করায় ধীরে ধীরে দীর্ঘ গাড়ির সারি তৈরি হয়। শনিবার অতিরিক্ত যানবাহনের চাপ ও এক লেন দিয়ে পারাপারের কারণে পরিস্থিতি আরও অবনতি হয় এবং যানজট ছড়িয়ে পড়ে কুমিল্লার চান্দিনা পর্যন্ত।

দীর্ঘ সময় ধরে গাড়িতে আটকে থেকে যাত্রীরা মারাত্মক বিপাকে পড়েছেন। বিশেষ করে বিমানযাত্রী ও বিদেশগামীরা নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছাতে না পেরে চরম উৎকণ্ঠায় পড়েন। স্টার লাইন ও সেন্টমার্টিন পরিবহনের চালকরা জানান, ঘণ্টার পর ঘণ্টা একই স্থানে আটকে থাকতে হয়েছে তাঁদের।

দাউদকান্দি ও কাঁচপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) জানিয়েছেন, ব্রিজ সংস্কারের এক লেনের বাধ্যবাধকতার ফলেই এই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করতে এবং যানবাহন চলাচল সচল রাখতে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে নিরবচ্ছিন্নভাবে কাজ করে যাচ্ছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধ্যপ্রাচ্য ছেড়েছেন ৪৩ হাজার মার্কিন নাগরিক: উদ্ধার অভিযানে

1

ঢাকাসহ ৬ বিভাগে অতিভারী বর্ষণের সতর্কবার্তা: বন্যা পরিস্থিতি

2

আইনি বেড়াজালে মেরিন লে পেন: ফ্রান্সের রাজনীতিতে অভিবাসন নিয়ে

3

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

4

হরমুজ প্রণালিতে বহিরাগত হস্তক্ষেপ সহ্য করবে না ইরান: পররাষ্ট

5

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপনের জিয়াউর রহমান বিষয়ক বক্তব্য

6

পে স্কেল নিয়ে আজকের বৈঠকে বড় সিদ্ধান্ত

7

কুমিল্লায় বাস-ট্রেন সংঘর্ষ: দুই গেটম্যানের অবহেলায় ঝরল ১২

8

রাজ্যে নতুন ৫ জেলা: কলকাতার প্রশাসনিক কাঠামোয় বড় বদল

9

৯ জুলাই প্রকাশিত হবে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফল: যেভাবে জান

10

নারীর সঙ্গে ভাইরাল ভিডিও ও ব্ল্যাকমেইল নিয়ে মুখ খুললেন জামায়

11

প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফর: দ্বিপক্ষী

12

মাগুরায় দাখিল পরীক্ষায় শতভাগ ফেল: মাদরাসা সুপারকে শোকজ

13

শতভাগ পাসের আড়ালে শিক্ষাপ্রতিষ্ঠানে বাড়ছে অসুস্থ প্রতিযোগিতা

14

যুক্তরাজ্যের কারাগারে বন্দিদের যৌনাকাঙ্ক্ষা কমাতে বিশেষ ওষুধ

15

কারাগারে অভিনেতা জাহের আলভী

16

পুশ ইন ঠেকাতে সীমান্তে ৬০ হাজার বিজিবি মোতায়েন: দিল্লির সম্

17

নেপালের দারুণ জয়: বাংলাদেশকে হারিয়ে কাবাডি সিরিজে ১-১ সমতা

18

৪৩তম বিসিএস নন-ক্যাডার পদ: মেধা তালিকা প্রকাশে বাধা নেই, পূর

19

ব্রাজিলের বিদায়ের পর নেইমারের কঠোর সমালোচনা করলেন ম্যাথাউস

20