দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন

০ শেয়ার
ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের বিরোধীদলীয় নেতার অভিনন্দন
ছবি: সংগৃহীত।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ডারউইনে ঐতিহাসিক টেস্ট জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

সংক্ষেপে মূল তথ্য
  • অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত ঐতিহাসিক টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও অবিস্মরণীয় জয় অর্জন করায় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
  • রোববার (১৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।
  • বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম।

অস্ট্রেলিয়ার ডারউইনে অনুষ্ঠিত ঐতিহাসিক টেস্ট ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়া দলকে পরাজিত করে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুর্দান্ত ও অবিস্মরণীয় জয় অর্জন করায় দলের খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। রোববার (১৬ আগস্ট) এক আনুষ্ঠানিক বিবৃতিতে তিনি এই অভিনন্দন জানান।

বিবৃতিতে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘ওয়েল ডান! বাংলাদেশ ক্রিকেট টিম। ডারউইন টেস্টে বাংলাদেশ ক্রিকেট দলের এই লাল-সবুজ বিজয় সমগ্র জাতির জন্য অত্যন্ত আনন্দ, গৌরব ও মর্যাদার।’ খেলোয়াড়দের চ্যালেঞ্জিং মানসিক শক্তি, চমৎকার দলগত ঐক্য, সহনশীলতা এবং অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমেই এই ঐতিহাসিক জয় সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। অত্যন্ত কঠিন ও প্রতিকূল পরিস্থিতিতেও টাইগার ক্রিকেটাররা মাঠে যে ধৈর্য, লড়াকু মানসিকতা ও আত্মবিশ্বাস প্রদর্শন করেছেন, তা সত্যিই অত্যন্ত প্রশংসনীয় বলে মন্তব্য করেন তিনি।

ডা. শফিকুর রহমান আরও বলেন, ‘আমি বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সব খেলোয়াড়, কোচিং স্টাফ, ক্রিকেট বোর্ডের কর্মকর্তা এবং দেশ-বিদেশের কোটি ক্রিকেটপ্রেমী জনতাকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।’ এই জয়যাত্রার ধারাবাহিকতা বজায় রেখে ভবিষ্যতে দেশের ক্রিকেটাররা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম ও মর্যাদাকে আরও অনেক উচ্চে তুলে ধরবেন এবং দেশের জন্য আরও বড় বড় অর্জন বয়ে আনবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। বিবৃতিতে তিনি দলের সকল খেলোয়াড়ের সুস্বাস্থ্য, অব্যাহত সাফল্য এবং একটি উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মালদ্বীপে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত: প্রবাসীদের ঐক্যের ডাক

2

রাজশাহীর তানোরে এনসিপি নেতাকে কুপিয়ে জখম

3

ক্লপের জার্মান স্কোয়াডে নেই বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতা দেনিজ উন্দাভ

4

অভিনেত্রী তৃষাকে নিয়ে আপত্তিকর মন্তব্য: গ্রেপ্তার হলেন তামিলনাড়ুর বিরোধীদলীয় নেতা উদয়নিধি স্টালিন

5

চট্টগ্রাম ছাড়া সারা দেশে এইচএসসি পরীক্ষা অব্যাহত: বিক্ষোভ অব্যাহত শিক্ষার্থীদের

6

টিকটকে আমিই সেরা: ট্রাম্পের দাবির পেছনে কি সত্যতা আছে?

7

England vs DR Congo: FIFA World Cup 2026 Round of 32 Preview

8

সাকিবের বিরুদ্ধে শেয়ার কেলেঙ্কারির তদন্ত শেষ পর্যায়ে, দ্রুত চার্জশিট দাখিল করবে দুদক

9

১১ দলীয় ঐক্যের ঢাকা টু রংপুর লংমার্চ আজ

10

লেবানন ইসরাইলের খেলার মাঠ হওয়া উচিত: ইসরাইলি মন্ত্রী