দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য

০ শেয়ার
সংকট উত্তরণ ও উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য

জাতীয় সংকট মোকাবিলা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সংগঠিত ও দক্ষ যুবসমাজের ভূমিকা অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ড. খন্দকার মারুফ হোসেন। কুমিল্লায় জাতীয় যুব দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতীয় সংকট মোকাবিলা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
  • তিনি জানান, তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখাই অন্যতম লক্ষ্য।
  • রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, যুবঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।


জাতীয় সংকট মোকাবিলা ও দেশের উন্নয়ন অগ্রযাত্রায় সংগঠিত, দক্ষ ও অঙ্গীকারবদ্ধ যুবসমাজের অবদান অনস্বীকার্য বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন। তিনি জানান, তরুণদের মানসম্মত শিক্ষা, আধুনিক প্রযুক্তিগত দক্ষতা ও টেকসই কর্মসংস্থানের সুযোগ নিশ্চিত করতে কার্যকর ভূমিকা রাখাই অন্যতম লক্ষ্য।

রোববার (১ নভেম্বর) সকালে কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদ সভাকক্ষে ‘জাতীয় যুব দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভা, যুবঋণের চেক এবং প্রশিক্ষণ সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে ড. খন্দকার মারুফ হোসেন উল্লেখ করেন, বিএনপি নেতা তারেক রহমানের নির্দেশনায় যুবসমাজের সৃজনশীলতা ও নতুন উদ্ভাবনী উদ্যোগ বিকাশে ৫০০ কোটি টাকার বিশেষ স্টার্টআপ তহবিল ঘোষণা করা হয়েছে। তরুণ উদ্যোক্তাদের সম্ভাবনাময় প্রকল্প যেন স্রেফ অর্থের অভাবে থমকে না যায়, সে জন্য দেশে প্রথমবারের মতো বিশেষ স্টার্টআপ বাজেট বরাদ্দ দেওয়ার কথা জানান তিনি।

তিনি আরও জানান, তরুণদের স্বাবলম্বী করতে এবং যুব সংগঠনগুলোর কার্যক্রম গতিশীল করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ, দক্ষতা উন্নয়ন, সহজ শর্তে ঋণ ও আর্থিক সহায়তা, ইমপ্যাক্ট প্রকল্প এবং জাতীয় যুব পুরস্কার ও অনুদানের সুযোগ বাড়ানো হচ্ছে।

ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরে বিএনপির এই নেতা বলেন, ১৯৭১ সালের মহান স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে ২০২৪ সালের গণঅভ্যুত্থান পর্যন্ত প্রতিটি জাতীয় সংকট মোকাবিলা ও দেশের মৌলিক পরিবর্তনে যুবসমাজই অগ্রণী ভূমিকা পালন করেছে। তিনি স্মরণ করিয়ে দেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে যুব উন্নয়ন মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেছিলেন এবং পরবর্তীতে ১৯৯১ সালে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দেশের প্রতিটি জেলায় যুব প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তুলেছিলেন।

একই সঙ্গে সামাজিক অবক্ষয়, মাদক ও কিশোর গ্যাংয়ের বিস্তার নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে ড. মারুফ বলেন, বিগত সরকারের আমলে মাদকের ব্যাপক বিস্তারের ফলে যুবসমাজের একটি অংশ পথভ্রষ্ট হয়েছে এবং সমাজে কিশোর গ্যাং অপরাধ বাড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি ও অপরাধমূলক তৎপরতা দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়াকড়ির পাশাপাশি সচেতন নাগরিকদের একযোগে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

দাউদকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেনের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা আলহাজ আবুল হাশেম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. ফারুক আহম্মদ, দাউদকান্দি পৌর বিএনপির সাবেক আহ্বায়ক নূর মোহাম্মদ সেলিম সরকার ও জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পিটার চৌধুরীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা ও স্থানীয় রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রাষ্ট্রপতি নির্বাচন ও তফশিল সংক্রান্ত আইনি আপডেট জানতে পোর্টাল ভিজিট করুন

2

দেশে হামের প্রাদুর্ভাব: ২৪ ঘণ্টায় হামের উপসর্গে ৩ শিশুর মৃত্যু

3

হরমুজ সংকট নিরসনে মঙ্গলবার কাতারে মুখোমুখি যুক্তরাষ্ট্র-ইরান

4

খুতবায় শেখ হাসিনাকে ‘স্বৈরাচার’ বলার অভিযোগে নান্দাইলে মসজিদের খতিবকে অব্যাহতি

5

১১২ মিনিটের জাদুকর: হুলিয়ান আলভারেজের গোলে আর্জেন্টিনার সেমিফাইনাল যাত্রা

6

রিয়াল মাদ্রিদে ফেরার ইচ্ছাপ্রকাশ করলেন ফ্যাবিনহো

7

মেসির ইতিহাসের সেই শুরুর গল্প: ২১ বছর পর আবারো মিশরের বিপক্ষে আর্জেন্টিনা

8

৩১তম সপ্তাহের প্রযুক্তি পর্যালোচনা: ভিভো এস২ ও গ্যালাক্সি এস২৭ নিয়ে যত আপডেট

9

ডিস্টিংকশনসহ আইসিসি লেভেল থ্রি কোচিং কোর্স পাস করলেন নাজিরুদ্দিন ফারুক

10

যুদ্ধ বিস্তৃত করার ইচ্ছা নেই, তবে সীমান্ত রক্ষায় প্রস্তুত: ইরানি প্রেসিডেন্ট পেজেশকিয়ান