দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প: ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা

০ শেয়ার
অনুমোদন পেল ৩ মেট্রোরেল প্রকল্প: ব্যয় প্রায় আড়াই লাখ কোটি টাকা

একনেক বৈঠকে অনুমোদিত হয়েছে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প,এমআরটি লাইন-১, ৫ নর্দান ও ৫ সাউদার্ন। মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)।
  • বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।
  • বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন তারেক রহমান।

রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও গতিশীল করতে তিনটি গুরুত্বপূর্ণ মেট্রোরেল প্রকল্প অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। বুধবার (১৬ সেপ্টেম্বর) অনুষ্ঠিত একনেক বৈঠকে এই প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেকের চেয়ারপার্সন তারেক রহমান। অনুমোদিত প্রকল্পগুলো হলো মেট্রোরেল লাইন-৫ সাউদার্ন রুট, মেট্রোরেল লাইন-১ এবং মেট্রোরেল লাইন-৫ নর্দান রুট। এই তিনটি প্রকল্প বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে প্রায় আড়াই লাখ কোটি টাকা।

পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, শুরুতে একনেকের মূল এজেন্ডায় শুধু নতুন এমআরটি লাইন-৫ সাউদার্ন (গাবতলী-দাশেরকান্দি) প্রকল্পটি উপস্থাপনের কথা থাকলেও, সমন্বিত অগ্রগতির স্বার্থে জাইকার অর্থায়নে চলমান এমআরটি লাইন-১ (বিমানবন্দর-কমলাপুর) ও এমআরটি লাইন-৫ নর্দান (হেমায়েতপুর-ভাটারা) প্রকল্পের সংশোধিত ব্যয় ও মেয়াদ বৃদ্ধির প্রস্তাবও একই সভায় অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে ৩১.২৪ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-১ প্রকল্পে মোট ব্যয় ধরা হয়েছে ১ লাখ ১৪ হাজার ৩৯৪ কোটি ৮৯ লাখ টাকা এবং ২০ কিলোমিটার দৈর্ঘ্যের এমআরটি লাইন-৫ নর্দান প্রকল্পে ব্যয় ধরা হয়েছে ৮৯ হাজার ৮৪৮ কোটি ৩৬ লাখ টাকা। অন্যদিকে, এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ও দক্ষিণ কোরিয়ার যৌথ অর্থায়নে নতুন অনুমোদিত ১৩.১০ কিলোমিটার পাতালপথসহ ১৭.২০ কিলোমিটার দীর্ঘ এমআরটি লাইন-৫ সাউদার্ন প্রকল্পে প্রাক্কলিত ব্যয় ধরা হয়েছে ৪৫ হাজার ৫০৩ কোটি টাকা।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

অভিষেকের ৩৮ বলে ১১৩ রানের টর্নেডো ইনিংস

2

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভালোবাসার গল্প

3

বিদ্যুৎ সংকট কমবে কবে, জানালেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা

4

সাতক্ষীরার শ্যামনগরে জামায়াত ছেড়ে বিএনপিতে যোগ দিলেন ১২ কর্মী

5

শ্রীলঙ্কার দলগত ভারসাম্য নিয়ে যা বললেন রাসেল আর্নল্ড

6

২০২৬ বিশ্বকাপে যেসব ম্যাচে হতে পারে বড় অঘটন

7

বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন ব্যারিস্টার সারওয়াত সিরাজ শুক্লা

8

ব্রাজিলকে রুখতে মরক্কোর পিএসজি কৌশল

9

সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল: সাধারণ মানুষের পকেটে কতটা চাপ?

10

মালয়েশিয়ায় ১০ হাজার কর্মী নিয়োগের ঘোষণা! জানুন বিস্তারিত