|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

৫ বছরের প্রেম ও ৩২ বছরের সফল দাম্পত্য: জিদান-ভেরোনিক জুটির ভালোবাসার গল্প

ফরাসি ফুটবল কিংবদন্তি এবং দেশটির নতুন জাতীয় দলের কোচ জিনেদিন জিদানের মাঠের সাফল্যের মতোই তাঁর ব্যক্তিজীবনও বেশ বর্ণিল ও অনুকরণীয়। গত জুনে স্ত্রী ভেরোনিক জিদানের সঙ্গে সফল দাম্পত্য জীবনের ৩২ বছর পূর্ণ করেছেন এই দম্পতি। প্রচারের আলো থেকে বরাবরই দূরে থাকা এই জুটির সম্পর্কের শুরুটা হয়েছিল নাচ শেখার স্কুল থেকে।

১৯৮৯ সালে কান শহরের বিখ্যাত রোসেলা হাইটাওয়ার ড্যান্স স্কুলে জীববিজ্ঞান ছেড়ে নাচে নাম লেখানো ভেরোনিকের সঙ্গে পরিচয় হয় জিদানের। প্রথম দেখাতেই ভেরোনিককে ভালো লেগে গেলেও লাজুক স্বভাবের কারণে জিদান দীর্ঘদিন কথা বলতে পারেননি। পরবর্তীতে কেবল একটি ‘হ্যালো’ বলার মাধ্যমেই শুরু হয় তাঁদের দীর্ঘ আলাপ ও প্রেমপর্ব। দীর্ঘ ৫ বছর প্রেম করার পর ১৯৯৪ সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। বিশ্বকাপ কিংবা ব্যালন ডি’অর জয়ের আগেই গড়ে ওঠা এই সম্পর্কের ভিতের পেছনে বড় ত্যাগ রয়েছে ভেরোনিকের। নিজের নৃত্যজীবনের স্বপ্নকে পাশ কাটিয়ে তিনি পুরো মনোযোগ দেন সংসার ও জিদানের ক্যারিয়ারের ওপর।

চার ছেলের জনক-জননী এই দম্পতির সন্তান এনজো, লুকা, থিও ও ইলিয়াজ প্রত্যেকেই পেশাদার ফুটবলার। জিদানের ক্যারিয়ারের যেকোনো কঠিন সময়ে ভেরোনিক সবসময় তাঁর সবচেয়ে বড় শক্তি হিসেবে পাশে থেকেছেন। খ্যাতির চূড়ায় থেকেও ব্যক্তিগত জীবনকে লোকচক্ষুর আড়ালে রাখা এই জুটির দীর্ঘ ও সুখী দাম্পত্যের রহস্য সম্পর্কে স্প্যানিশ সাময়িকী ‘হোলা’-কে দেওয়া সাক্ষাৎকারে ভেরোনিক সহজ এক উত্তর দিয়েছিলেন ‘ভালোবাসা। আমরা একে অপরকে ভালোবাসি, এটাই সব। আমরা সারাজীবন একসঙ্গে থাকতে চাই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিল্লিতে বাধা, ঢাকা ফিরছেন জাহেদ উর রহমান

1

কুষ্টিয়ায় দুপক্ষের সংঘর্ষে নিহত ২

2

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২

3

সুরক্ষিত ভবনে খামেনিকে যেভাবে হত্যা করা হলো

4

ঈদে মিলাদুন্নবী নিয়ে মসজিদুল হারামের ইমাম শায়খ সুদাইসের বার

5

চেেলসির হয়ে জাবি আলোনসো যুগের দুর্দান্ত জয়, নায়ক কোল পালমার

6

বাংলাদেশ ব্যাংকের নতুন ঋণ নীতিমালা: গাড়ি ও ব্যক্তিগত ঋণে বড়

7

২৪ বছর পর বিশ্বকাপে এসে ২ ম্যাচেই বিদায় তুরস্কের

8

ট্রফি পুনরুদ্ধারের দৃঢ় প্রতিজ্ঞা তরুণ ফুটবলার নিকো পাজের

9

দেশে হামের প্রকোপ উদ্বেগজনক: ২৪ ঘণ্টায় আরও ৪ শিশুর মৃত্যু

10

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায়: সেমিফাইনালে র‌্যাংকিংয়ে

11

টাইব্রেকারের নিয়মে বড় বদল আনছে ফিফা

12

সারা দেশে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন আজ: আপনার শিশুক

13

আন্তর্জাতিক বাজারে তেলের দাম: সরবরাহ বৃদ্ধির চাপে অস্থির জ্ব

14

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বড় পালটা পদক্ষেপ চীনের, বাণিজ্য যুদ্

15

কোপা দো ব্রাজিল: ফোর্তালেজার বিপক্ষে মাঠে নামছে লিগ লিডার পা

16

কৃষকদের দিল্লি অভিযান ও ককরোচ পার্টির তীব্র আন্দোলনের মুখে ন

17

তামিলনাড়ুর বিধায়কদের জন্য বিশেষ গাড়ি ও ভাতার ঘোষণা, রাজনৈ

18

বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতির চক্র তিন মাসে নামিয়ে আনার প্রস

19

গফরগাঁওয়ে ঘর মেরামতের সময় বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রসহ দুজনে

20