দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 11, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ১৩ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ

০ শেয়ার
সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িক বন্ধ, পর্যটকদের ১৩ অক্টোবরের মধ্যে ছাড়ার নির্দেশ
সংগৃহীত ছবি

রাঙ্গামাটির সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। বর্তমানে অবস্থানরত পর্যটকদের ১৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে সাজেক ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন।
  • রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
  • রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

রাঙ্গামাটির জনপ্রিয় পর্যটনকেন্দ্র সাজেক ভ্যালি সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে জেলা প্রশাসন। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সাজেক পর্যটনকেন্দ্র বন্ধ থাকবে বলে জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে বর্তমানে সাজেকে অবস্থানরত পর্যটকদের আগামী ১৩ অক্টোবর মঙ্গলবার বিকেল ৫টার মধ্যে পর্যটন এলাকা ছেড়ে নিজ নিজ গন্তব্যে নিরাপদে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে রোববার সকাল ৬টা থেকে সাজেকে অনির্দিষ্টকালের সড়ক অবরোধ শুরু করে সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণ অধিকার রক্ষা কমিটি। অবরোধের সময় বিভিন্ন স্থানে গাছের গুঁড়ি ফেলে ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয় এবং যান চলাচলে বাধা দেওয়া হয়। পরে সন্ধ্যায় প্রশাসনের সঙ্গে আলোচনার পর সংগঠন দুটি অবরোধ প্রত্যাহার করে নেয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইকুয়েডরকে হারিয়ে আইভরি কোস্টের শুভসূচনা

2

সংযুক্ত আরব আমিরাতের জয়

3

সম্পর্ক ভেঙে গেলেও জীবন থেমে থাকে না: জেনিফার লোপেজ

4

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

5

ডেঙ্গু প্রতিরোধে ঢাকার ২০টি জোনে বিশেষ কমিটি গঠন করল স্থানীয় সরকার বিভাগ

6

হালাল খাদ্যসংস্কৃতি মানবসভ্যতার এক বিশাল সম্পদ: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন

7

স্বামীর নির্যাতনে গৃহবধূর মৃত্যু: মর্গে লাশ রেখে পলাতক স্বামী

8

RCB vs SRH Live Score IPL 2026: ঈশান কিষাণ ও অনিকেতের ব্যাটে হায়দ্রাবাদের ২০১

9

স্বামীকে খুনের পর পেট কেটে অঙ্গ বের করার অভিযোগ স্ত্রীর বিরুদ্ধে

10

১১টি এমি মনোনয়ন পাওয়া সত্ত্বেও অ্যামাজনের ‘স্পাইডার-নোয়াড়’ সিরিজ বাতিল