দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

০ শেয়ার
জর্ডানের আকাশসীমায় ইরানের ১০ ক্ষেপণাস্ত্র ধ্বংস, মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে

জর্ডানের আকাশসীমায় অনুপ্রবেশ করা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিহত করেছে দেশটির প্রতিরক্ষা ব্যবস্থা। এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

সংক্ষেপে মূল তথ্য
  • মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
  • শনিবার সকালে জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তাদের আকাশসীমায় ধেয়ে আসা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা।
  • দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর জেনারেল কমান্ড থেকে জানানো হয়েছে।

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনার মধ্যেই নতুন করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শনিবার সকালে জর্ডানের সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে যে, তাদের আকাশসীমায় ধেয়ে আসা ইরানের ১০টি ক্ষেপণাস্ত্র আকাশেই ধ্বংস (ইন্টারসেপ্ট) করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষে এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সামরিক বাহিনীর জেনারেল কমান্ড থেকে জানানো হয়েছে।

এই ঘটনায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। বর্তমানে জর্ডানের ‘রয়্যাল ইঞ্জিনিয়ারিং কোর’-এর বিশেষ দল বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সংগ্রহের কাজ করছে এবং এলাকাগুলোকে নিরাপদ করার জন্য সব ধরনের নিরাপত্তা প্রোটোকল মেনে চলছে।

উল্লেখ্য যে, গত ফেব্রুয়ারি মাসে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের পর থেকে ইরান ধারাবাহিকভাবে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে। শুক্রবার তেহরান দাবি করেছে যে, তারা কুয়েত, ওমান, সিরিয়া, জর্ডান ও বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে, যার ফলে বিমানঘাঁটি ও রাডার ব্যবস্থাসহ বড় ধরনের সামরিক ক্ষতির সম্মুখীন হয়েছে যুক্তরাষ্ট্র। ইরানের এই হামলার প্রেক্ষিতে জর্ডান, কুয়েত ও বাহরাইন তাদের আকাশসীমায় আসা ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করার তথ্য জানিয়েছে। এমনকি কাতার জানিয়েছে যে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমেও বেশ কিছু হামলা নস্যাৎ করা হয়েছে, তবে ধ্বংসাবশেষ পড়ার কারণে সেখানে এক শিশু আহত হওয়ার খবর পাওয়া গেছে।

দীর্ঘদিনের বৈরিতা নিরসনে গত মাসে পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্র একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর করলেও, সাম্প্রতিক সময়ে হরমুজ প্রণালি নিয়ে তৈরি হওয়া নতুন উত্তজনা এই শান্তি চেষ্টাকে বাধাগ্রস্ত করছে। আঞ্চলিক শক্তিগুলোর এই পাল্টাপাল্টি সামরিক মহড়া ও হামলা বর্তমান ভূ-রাজনীতিকে আরও জটিল করে তুলছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ডেঙ্গুর ভয়াবহতা: ২৪ ঘণ্টায় ৮ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ২০৩৬

2

গাজার ধ্বংসস্তূপের মাঝে নতুন প্রশ্ন: ফিলিস্তিনিদের প্রতিনিধিত্ব করবে কে?

3

স্পেনে আসছে ভয়াবহ তাপপ্রবাহ, তাপমাত্রা ৪৫ ডিগ্রি ছাড়ানোর শঙ্কা

4

বসুন্ধরা স্পোর্টস সিটিতে আন্তর্জাতিক ক্রিকেটের অভিষেক, মালয়েশিয়ার মুখোমুখি বাংলাদেশ

5

অলিগার্কদের ধ্বংস করা সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

6

নির্ধারিত সময়ে ভোট না হওয়ায় হাজারো ইউনিয়ন পরিষদে আসছে প্রশাসক

7

সাড়ে পাঁচ মাসে দেশে হামে মৃত্যু ৯৮৬, আক্রান্ত ছাড়াল ১ লাখ ৮০ হাজার

8

ধানুশের পর এবার তরুণ ক্রিকেটার যশস্বীর সঙ্গে প্রেমের গুঞ্জনে ম্রুনাল ঠাকুর

9

জবাবদিহির জন্য সরকারি অফিসে ডিজিটাল হাজিরা নিশ্চিতের নির্দেশ

10

সিরাজগঞ্জে বাস-ট্রাক সংঘর্ষে চালকসহ নিহত ২, আহত ১২