দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

জামায়াত নেতার ভিডিও নিয়ে আব্দুল কাদেরের স্ট্যাটাস

০ শেয়ার
জামায়াত নেতার ভিডিও নিয়ে আব্দুল কাদেরের স্ট্যাটাস

সাতক্ষীরা-৪ আসনের জামায়াত সংসদ সদস্য গাজী নজরুল ইসলামের ভাইরাল ভিডিও ও দ্বিতীয় বিয়ের দাবি নিয়ে কড়া সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।

সংক্ষেপে মূল তথ্য
  • সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্ত’ সংবলিত ভিডিও এবং পরবর্তী সময়ে দ্বিতীয় বিয়ের দাবিকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের।
  • বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই ঘটনাকে ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে সম্ভাব্য বেআইনি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন।
  • পোস্টে আব্দুল কাদের অভিযোগ করেন, সদ্য এসএসসি পাস করা এক তরুণী চাকরির সুপারিশের জন্য ওই সংসদ সদস্যের কাছে গেলে তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়।

সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ) আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা গাজী নজরুল ইসলামের ‘ব্যক্তিগত মুহূর্ত’ সংবলিত ভিডিও এবং পরবর্তী সময়ে দ্বিতীয় বিয়ের দাবিকে ঘিরে তীব্র সমালোচনা করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আব্দুল কাদের। বুধবার (২২ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক দীর্ঘ পোস্টে তিনি এই ঘটনাকে ব্যক্তিগত পরিসর ছাড়িয়ে সম্ভাব্য বেআইনি ও ক্ষমতার অপব্যবহার হিসেবে উল্লেখ করেন।

পোস্টে আব্দুল কাদের অভিযোগ করেন, সদ্য এসএসসি পাস করা এক তরুণী চাকরির সুপারিশের জন্য ওই সংসদ সদস্যের কাছে গেলে তার অসহায়ত্বের সুযোগ নেওয়া হয়। এছাড়া ব্যক্তিগত সহকারী ও চালকদের বরা୍ত দিয়ে এলাকায় জমি দখল, বালুমহল নিয়ন্ত্রণ এবং সন্ত্রাসী বাহিনী ব্যবহারেরও গুরুতর অভিযোগ তোলেন তিনি। নিজেদেরকে সবচেয়ে সৎ ও চরিত্রবান হিসেবে প্রচারকারী রাজনৈতিক দলগুলোর দ্বিমুখী নীতি নিয়ে প্রশ্ন তুলে তিনি লেখেন, ‘আপনি নিজেকে ইসলামের একমাত্র ধারক-বাহক এবং গতানুগতিক কালচারের বাইরে সৎ হিসেবে প্রচার করবেন, আর তলে তলে মানুষের টাকা আত্মসাৎ করবেন, নারীদের নানান কায়দায়-প্রলোভনে ধর্ষণ করবেন, ধরা খেয়ে দ্বিতীয় বিয়ের নাটক সাজাবেন; সেটা কেমন চরিত্র আর হেকমত?’

উল্লেখ্য, সম্প্রতি জামায়াত নেতা গাজী নজরুল ইসলামের একটি ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে আলোচনার সৃষ্টি হয়। শুরুতে দলটির পক্ষ থেকে ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই দিয়ে তৈরি বলে দাবি করা হলেও পরবর্তীতে এমপি নিজে এবং তার পক্ষ থেকে ভিডিওর তরুণীকে দ্বিতীয় স্ত্রী হিসেবে দাবি করা হয়। তবে দাবিকৃত বিয়ের কাবিননামা ও ওই তরুণীর বায়োডাটা প্রকাশের পর নতুন করে বিতর্ক তৈরি হয়, কারণ প্রকাশিত তথ্য অনুযায়ী বিয়ের ৫ দিন পরেও তরুণীর বৈবাহিক অবস্থা ‘অবিবাহিত’ উল্লেখ ছিল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

দেশের বাজারে ফের বাড়ল স্বর্ণের দাম, ২২ ক্যারেটের ভরি ছাড়াল ২ লাখ ৩৫ হাজার টাকা

2

৩২ বছর বয়সেই পেশাদার ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেন জো ব্রায়ান

3

ঈদে যানজট রোধে ট্রাক ও কাভার্ড ভ্যান চলাচল বন্ধ: ডিএমপি কমিশনার

4

বাংলাদেশে ৫টি কয়লাক্ষেত্র আবিষ্কৃত

5

গোবিন্দর সঙ্গে প্রেমের গুঞ্জন নিয়ে মুখ খুললেন অভিনেত্রী কোমল রানি

6

ভলিবলে উজবেকিস্তানকে উড়িয়ে দিয়ে ফাইনালে বাংলাদেশ

7

চীনে দুর্নীতিবিরোধী অভিযান: ৬ জেনারেলসহ ১৩ শীর্ষ কর্মকর্তা বহিষ্কার

8

ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার

9

হ্যারি কেইনের চেয়ে এমবাপে ও অলিসেকে এগিয়ে রাখলেন টমাস মুলার

10

সব ফরম্যাটের অধিনায়কত্ব থেকে পদত্যাগ করলেন ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক