|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ে টাইগারদের প্রধানমন্ত্রী তারেক রহমানের অভিনন্দন

অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে তাদেরই মাটিতে টেস্ট ক্রিকেটে প্রথমবার জয় তুলে নিয়ে এক অবিস্মরণীয় ইতিহাস গড়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ডারউইনে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টে শক্তিশালী স্বাগতিক অস্ট্রেলিয়াকে ৯ উইকেটের ব্যবধানে হারিয়ে এই স্মরণীয় সাফল্য অর্জন করেছে টাইগাররা। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে লাল-সবুজের প্রতিনিধিরা এই দুর্দান্ত সাফল্য অর্জন করায় গোটা দেশে আনন্দের জোয়ার বইছে। টাইগাররা যখন এই ঐতিহাসিক জয় নিশ্চিত করে মাঠ ছাড়ছিল, তখন কিশোরগঞ্জের পথে ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। ম্যাচ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী বাংলাদেশ দলের খেলোয়াড়দের সঙ্গে ভিডিও কলে কথা বলেন এবং তাদের এই ঐতিহাসিক জয়ের জন্য আন্তরিক অভিনন্দন জানান। এ সময় প্রধানমন্ত্রী দেশের সব মানুষের পক্ষ থেকেও দলের খেলোয়াড়দের প্রতি উষ্ণ শুভেচ্ছা পৌঁছে দেন।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, অস্ট্রেলিয়ার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের বিপক্ষে তাদের মাটিতে বাংলাদেশের এই ঐতিহাসিক জয় দেশের ক্রিকেটের ইতিহাসে অত্যন্ত গৌরবের একটি অধ্যায়। দলের খেলোয়াড়দের অসাধারণ দৃঢ় মনোবল, আত্মবিশ্বাস, নিখুঁত দক্ষতা এবং দুর্দান্ত দলগত প্রচেষ্টার ফলেই এই অসম্ভব অর্জন সম্ভব হয়েছে বলে তিনি উল্লেখ করেন। ঐতিহাসিক এই জয়ের নেপথ্যে থাকা বাংলাদেশ দলের সকল খেলোয়াড়, কোচিং স্টাফ এবং সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, দল তাদের এই দুর্দান্ত ফর্ম ধরে রাখবে এবং সিরিজের পরবর্তী টেস্টেও চমৎকার খেলে এই ঐতিহাসিক জয়কে সিরিজ জয়ের রূপ দিয়ে দেশের সুনাম আরও বাড়িয়ে তুলবে। উল্লেখ এর আগে ২০১৭ সালে মিরপুরে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি টেস্ট জয়ের গৌরব অর্জন করেছিল বাংলাদেশ, আর এবার টেস্ট র‍্যাংকিংয়ের শীর্ষস্থানীয় দল অস্ট্রেলিয়াকে তাদেরই মাটিতে হারিয়ে বিশ্ব ক্রিকেটে নতুন এক শক্তির হিসেবে নিজেদের পরিচয় দিল টাইগাররা

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

1

ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৪৭৩৪, নিখোঁজ ৫০ হা

2

কলকাতার হোটেলে ভয়াবহ আগুন: নিহত ৯ জনের আটজনই বাংলাদেশি

3

ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ

4

ইউক্রেনের কৌশলগত শহর কস্তিয়ানতিনিভকা দখলের দাবি রাশিয়ার

5

বান্দরবানে বন্যা ও পাহাড়ি ঢলে জেলা যোগাযোগ বিচ্ছিন্ন

6

কাজের মাধ্যমে বাংলাদেশ গড়তে চাই: প্রতিমন্ত্রী

7

নিহত ১৭০ স্কুলছাত্রীকে অভিনব উপায়ে স্মরণ করল ইরান ফুটবল দল

8

ইরানে সামরিক হামলা আপাতত স্থগিতের নির্দেশ মার্কিন প্রেসিডেন্

9

ডিজিটাল সার্বভৌমত্ব ও ডাটা লোকালাইজেশন: গ্লোবাল ক্লাউড যুগে

10

ফিফার তদন্তে বিপাকে আর্জেন্টিনা, শাস্তির শঙ্কায় পারেদেস-মোল

11

মুজিববর্ষ উদযাপনে খরচ হয়েছে ৯৮২ কোটি টাকা: সংসদে অর্থমন্ত্রী

12

সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর

13

৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল

14

চিকিৎসাসেবার মানোন্নয়নে আধুনিক ল্যাব ও ডায়ালিসিসসহ একগুচ্ছ ন

15

পুশইন বন্ধের দাবিতে জামায়াত-এনসিপি জোটের বিক্ষোভ

16

মেট্রোরেল স্টেশনে যাত্রীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার নির্দে

17

ফিলিস্তিনি রাষ্ট্রদূতের সাথে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত

18

এফবিআই পরিচালক কাশ প্যাটেলের ব্যক্তিগত ইমেইল হ্যাক, গোপন ছবি

19

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ: সংবিধান অনুযায়ী রাষ্ট্

20