দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ্রেফতার

০ শেয়ার
ঝালমুড়ি কিনতে গিয়ে ধর্ষণের শিকার শিশু, পাংশায় বৃদ্ধ দোকানি গ্রেফতার

রাজবাড়ীর পাংশায় ঝালমুড়ি কিনতে গিয়ে সাত বছর বয়সী এক শিশু ধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত বৃদ্ধ লুৎফর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। বিস্তারিত পড়ুন।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
  • বুধবার দুপুরে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
  • গ্রেফতারকৃত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।

রাজবাড়ীর পাংশা উপজেলায় সাত বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে লুৎফর রহমান (৬০) নামে এক বৃদ্ধ ঝালমুড়ি বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে পাংশা মডেল থানার ওসি শেখ মঈনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেফতারকৃত লুৎফর রহমান উপজেলার পাট্টা ইউনিয়নের মৃত আজাহার বিশ্বাসের ছেলে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে শিশুটি লুৎফর রহমানের দোকানে ঝালমুড়ি কিনতে গিয়েছিল। এ সময় লোভ দেখিয়ে কৌশলে লুৎফর তাকে নিজের ঘরে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। পরে শিশুটি বাড়িতে ফিরে তার মাকে পুরো ঘটনা খুলে বললে পরিবারের সদস্যরা তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করেন। বর্তমানে শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

ঘটনার পর ক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্ত লুৎফর রহমানকে আটক করে মারধর করেন এবং পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লুৎফরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেছেন। ওসি শেখ মঈনুল ইসলাম জানিয়েছেন যে, শিশুটি হাসপাতালে চিকিৎসাধীন থাকায় মেডিকেল রিপোর্টের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নৃশংস এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভ ও নিন্দার ঝড় উঠেছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

৪ দিনে ‘জেলর ২’-এর আয় ৪২৪ কোটি টাকা

2

রাজশাহীর বাঘায় এসএসসিতে শূন্য পাস: এক স্কুলের সব শিক্ষার্থী ফেল

3

পবিত্র আখেরি চাহার সোম্বা আজ বুধবার: তাৎপর্য ও গুরুত্ব

4

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে রাখার আবেদন

5

ব্যবসা শুরুর প্রক্রিয়া সহজ করছে সরকার: বাণিজ্যমন্ত্রী

6

খেলাধুলাই পারে জাতিকে এক সুতোয় গাঁথতে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক

7

হরমুজ প্রণালি ও ইয়েমেন সংকট নিয়ে ইরানের জোড়া চাপে কতটা বিপদে যুক্তরাষ্ট্র?

8

এনসিপির কেন্দ্রীয় নেতাকে দল থেকে অব্যাহতি

9

সেতু নির্মাণে রডের বদলে বাঁশ, শাস্তি পেলেন এলজিইডির তিন কর্মকর্তা–কর্মচারী

10

সাদা পোশাকে পুলিশ দিয়ে শিক্ষার্থীদের পেটানো হচ্ছে: অখিলেশ যাদব