দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

০ শেয়ার
জনপ্রশাসন মন্ত্রণালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা আজ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বিসিএস পেশাগত ক্যাডারে অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবিতে আজ সচিবালয়ে গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

সংক্ষেপে মূল তথ্য
  • স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পেশাগত ক্যাডারে অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার।
  • এই লক্ষ্যে এলজিইডির প্রকৌশলীদের নিয়ে একটি পৃথক ‘বিসিএস (স্থানীয় সরকার প্রকৌশল) ক্যাডার’ গঠনের প্রস্তাব নিয়ে আজ রোববার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হচ্ছে।
  • জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মোস্তফা জামানের সভাপতিত্বে এই সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও আইন মন্ত্রণালয়ের উধ্বর্তন প্রতিনিধিরা অংশ নিচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরকে (এলজিইডি) বাংলাদেশ সিভিল সার্ভিসের (বিসিএস) পেশাগত ক্যাডারে অন্তর্ভুক্ত করার দীর্ঘদিনের দাবি বাস্তবায়নে আনুষ্ঠানিক উদ্যোগ নিয়েছে সরকার। এই লক্ষ্যে এলজিইডির প্রকৌশলীদের নিয়ে একটি পৃথক ‘বিসিএস (স্থানীয় সরকার প্রকৌশল) ক্যাডার’ গঠনের প্রস্তাব নিয়ে আজ রোববার বিকেলে সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ে এক গুরুত্বপূর্ণ আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হচ্ছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (বিধি) মোস্তফা জামানের সভাপতিত্বে এই সভায় প্রধানমন্ত্রীর কার্যালয়, মন্ত্রিপরিষদ বিভাগ, অর্থ বিভাগ, স্থানীয় সরকার বিভাগ, সরকারি কর্ম কমিশন (পিএসসি) ও আইন মন্ত্রণালয়ের উধ্বর্তন প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। সভায় এলজিইডিকে ক্যাডারভুক্ত করার যৌক্তিকতা, বিদ্যমান জনবল কাঠামো, আর্থিক প্রভাব ও প্রশাসনিক বিষয়গুলো পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করা হবে। এর আগে ২০০৫ সালে তৎকালীন সরকারের সময়ে এই উদ্যোগ নেওয়া হলেও তা আলোর মুখ দেখেনি। বর্তমানে গণপূর্ত, সড়ক ও জনপথ এবং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আদলে এলজিইডির প্রকৌশলীদেরও ক্যাডারভুক্ত করা হলে মেধাবী প্রকৌশলী ধরে রাখা সহজ হবে এবং দীর্ঘদিনের বৈষম্য দূর হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সবার জন্য নিরাপদ ও টেকসই আবাসন নিশ্চিত করা সরকারের দৃঢ় অঙ্গীকার

2

নেদারল্যান্ডসে ত্রিদেশীয় সিরিজের মাধ্যমে বিশ্বকাপ বাছাইয়ের লড়াইয়ে ফিরছে নেপাল

3

ঢাকা মেডিকেলের ৮০ বছর পূর্তিতে আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

4

রোহিত শর্মার অবসরের গুঞ্জন নাকচ করল বিসিসিআই: ওয়ানডেতে তিনিই ভরসা

5

দীর্ঘ ছয় বছর লিভ-ইন সম্পর্কের পর গোয়ায় আইনি বিয়ে করলেন অর্জুন রামপাল

6

দেশকে আর দিল্লির গোলাম বানানো যাবে না: রিজভী

7

অস্ট্রেলিয়া সফরে ইংল্যান্ড দলে আর্চার ও বেথেল

8

৩০ জুলাই এসএসসির ফল প্রকাশের তথ্যটি সঠিক নয়: ঢাকা শিক্ষা বোর্ড

9

জিম্বাবুয়ে নারী বনাম ওয়েস্ট ইন্ডিজ নারী ৩য় ওয়ানডে

10

কাউবয়েজ বনাম প্যাকার্স ম্যাচে পান $1550 বোনাস