দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 8, 2026 ইং
অনলাইন সংস্করণ

আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

০ শেয়ার
আজ সভাপতি হিসেবে শপথ নেবেন ড. খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে আজ রাতে শপথ নেবেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। চার দশক পর এই গৌরব অর্জন করল বাংলাদেশ।

সংক্ষেপে মূল তথ্য
  • জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে।
  • আর এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
  • বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

জাতিসংঘের সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশন আজ মঙ্গলবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। আর এই ঐতিহাসিক অধিবেশনে সভাপতির দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত ৯টার দিকে তিনি আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, শপথ গ্রহণের পর বাংলাদেশ সময় রাত ১টায় তিনি সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের প্রথম প্ল্যানারি মিটিং পরিচালনা করবেন। এর আগে গত ২ জুন নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে সাইপ্রাসের প্রার্থীর বিরুদ্ধে আট ভোটের ব্যবধানে বিজয়ী হয়ে ইউএনজিএর ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হন ড. খলিলুর রহমান।

উল্লেখ্য, এর আগে ১৯৮৬ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনে সভাপতির দায়িত্ব পালন করেছিলেন বাংলাদেশের সাবেক পররাষ্ট্রসচিব ও বিশিষ্ট রাজনীতিবিদ হুমায়ুন রশিদ চৌধুরী। দীর্ঘ চার দশক পর আবারও কোনো বাংলাদেশি কূটনীতিক হিসেবে বিশ্বের বৃহত্তম এই বহুপাক্ষিক ফোরামের শীর্ষ পদে দায়িত্ব পালন করতে যাচ্ছেন ড. খলিলুর রহমান। আগামী ২২ সেপ্টেম্বর বিশ্ব নেতাদের উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কের মধ্য দিয়ে এই অধিবেশনের মূল কার্যক্রম এগিয়ে যাবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

জুলাই গণ-অভ্যুত্থানের অর্জনকে অর্থবহ করতে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠা করতে হবে: ঢাবি উপাচার্য

2

১২ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কতা

3

ইরানের তেল স্থাপনায় হামলা বন্ধের অনুরোধ যুক্তরাষ্ট্রের: বিশ্ববাজারে অস্থিরতা কমানোর চেষ্টা

4

দিল্লির পর কলকাতার রাজপথে তৃণমূলের প্রতিবাদ মিছিল

5

ইন্দোনেশিয়া বনাম দক্ষিণ কোরিয়া ১ম টি-টোয়েন্টি: দ্বৈরথ আজ সন্ধ্যায়

6

বিশ্ব পোশাক রপ্তানিতে আবারও দ্বিতীয় অবস্থানে বাংলাদেশ, শীর্ষে চীন

7

সংরক্ষিত আসনে মিষ্টির পদত্যাগে ভোট ১২ নভেম্বর, তফসিল দিল ইসি

8

টঙ্গীতে অগ্নিকাণ্ড: ২৫ ঘর ভস্মীভূত

9

হানজালার কঠোর সমালোচনা করলেন রাশেদ খান

10

পুলিশে ঘুষ-বদলি বাণিজ্যের পুরনো চিত্র: ছাত্র-জনতার অভ্যুত্থানের পরও কি বদলেছে বাহিনীটি?