দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 16, 2026 ইং
অনলাইন সংস্করণ

১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও অনাগত সন্তানকে হারালেন ইউসুফ

০ শেয়ার
১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী ও অনাগত সন্তানকে হারালেন ইউসুফ

রাজধানীর বংশালের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী সানজিদা ইসলাম ও অনাগত সন্তানকে হারিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • বাবা ডাক শোনার দীর্ঘ অপেক্ষা নিমিষেই শেষ হয়ে গেল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে।
  • ডেঙ্গু আক্রান্ত হয়ে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী সানজিদা ইসলাম ও গর্ভের অনাগত সন্তান উভয়কেই হারিয়েছেন রাজধানী ঢাকার বংশালের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ।
  • চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির জীবনে নতুন অতিথি আসার আনন্দ এভাবে বিষাদে রূপ নেবে, তা কেউ ভাবতেও পারেননি।

বাবা ডাক শোনার দীর্ঘ অপেক্ষা নিমিষেই শেষ হয়ে গেল এক মর্মান্তিক ট্র্যাজেডিতে। ডেঙ্গু আক্রান্ত হয়ে মাত্র ১৫ ঘণ্টার ব্যবধানে স্ত্রী সানজিদা ইসলাম ও গর্ভের অনাগত সন্তান উভয়কেই হারিয়েছেন রাজধানী ঢাকার বংশালের বাসিন্দা মোহাম্মদ ইউসুফ। চলতি বছরের গত ৬ ফেব্রুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতির জীবনে নতুন অতিথি আসার আনন্দ এভাবে বিষাদে রূপ নেবে, তা কেউ ভাবতেও পারেননি। ১৪ সেপ্টেম্বর ছিল ইউসুফের নিজের জন্মদিন, অথচ জন্মদিনের দিনটিতেই স্ত্রীকে চিরতরে হারিয়ে শোকে প্রাগলপ্রায় হয়ে পড়েছেন তিনি।

পারিবারিক সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর নিয়মিত চেকআপে সানজিদার গর্ভের শিশুর হৃদ্‌স্পন্দন স্বাভাবিক থাকলেও তার শরীরে কিছুটা জ্বর ভাব ছিল। পরবর্তীতে ৫ সেপ্টেম্বর আদ্-দীন হাসপাতালে নেওয়ার পর পরীক্ষায় তার ডেঙ্গু ধরা পড়ে। সেদিন চিকিৎসকরা বেবি ঠিক আছে জানিয়ে বাড়ি পাঠিয়ে দিলেও পরদিন রাতে সানজিদার বমি ও দাঁত ব্রাশ করার সময় রক্তপাত শুরু হয়। পুনরায় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা জানান, মায়ের গর্ভেই মারা গেছে অনাগত সন্তান। অবস্থার অবনতি হলে আদ্-দীন থেকে তাকে হলি ফ্যামিলি হাসপাতালে এবং পরবর্তীতে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে প্লাটিলেট আশঙ্কাজনকভাবে ৫ হাজারে নেমে যাওয়ায় অস্ত্রোপচার সম্ভব হয়নি। অবশেষ গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় স্বাভাবিক প্রসবের মাধ্যমে গর্ভের মৃত সন্তান বাইরে আসে এবং পরদিন সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাতটার দিকে আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান সানজিদা। জন্মদিনে স্ত্রীকে হারানোর এই বেদনা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করে ইউসুফ আল্লাহর দরবারে শোকরিয়া আদায় করে লিখেছেন, "অনেক অপেক্ষা আর ধৈর্যের পর আল্লাহ আমাকে বাবা হওয়ার সুযোগ দিয়েছিলেন। কিন্তু বাবা হওয়ার আনন্দটা আমি পেলাম না।"

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মালদ্বীপে বাংলাদেশি ব্যাংকের শাখা খোলার উদ্যোগ কেন্দ্রীয় ব্যাংকের

2

ফিফা বিশ্বকাপে রেফারিদের দায়িত্ব দেওয়ার রহস্য ও ফিফার নীতিমালা

3

হকির প্রথম অধিনায়ক আব্দুস সাদেকের প্রয়াণে প্রতিমন্ত্রীর শোক

4

জাতীয় পে-স্কেল নিয়ে যা বললেন শিক্ষা সচিব

5

সাংবাদিকতার পথিকৃৎ অধ্যাপক সাখাওয়াত আলী খান আর নেই

6

ইতিহাস গড়ল ইলন মাস্কের ‘স্টারশিপ’, কক্ষপথে স্থাপন করল স্টারলিংক স্যাটেলাইট

7

গোরনিক জাবজে বনাম সালজবার্গ: প্রীতি ম্যাচটি বিনামূল্যে কোথায় এবং কীভাবে দেখবেন?

8

মন্ত্রণালয়ের পুরোনো নথি থেকে আ.লীগ সরকারের ছবি-লোগো সরানোর সিদ্ধান্ত

9

ঝুঁকি সত্ত্বেও ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা শেখ হাসিনার: ‘গ্রেফতার বা হত্যা করা হলেও আমি ফিরব’

10

মেসির পেনাল্টি ঠেকানোর স্বপ্ন: ছোট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দের বড় আশা ভোজিনিয়া