|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শাহজালালে অভিযান: পৌনে দুই কোটি টাকার ক্রিম-সিগারেট-মদ জব্দ

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান ও অবৈধ আমদানি ঠেকাতে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি) পরিচালিত তিনটি পৃথক অভিযানে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট, আমদানি নিষিদ্ধ বিউটি ক্রিম ও মদ জব্দ করা হয়েছে। আটককৃত এসব পণ্যের বাজারমূল্য ও শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ১ কোটি ৭৮ লাখ ৬ হাজার ৮৬০ টাকা। সোমবার (১৭ আগস্ট) কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর সূত্রে এ তথ্য জানানো হয়েছে।

অভিযানগুলোর বিস্তারিত তুলে ধরে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানায়, গত ১৭ আগস্ট দুবাই থেকে আগত দুটি ফ্লাইটে (EK582 ও EK586) বিশেষ অভিযান চালিয়ে তিন যাত্রীর কাছ থেকে ১৭০ কার্টুন সিগারেট, ৯ কেজি নিষিদ্ধ ক্রিম এবং ১ লিটার বিদেশি মদ আটক করা হয়, যার শুল্ক-করসহ মূল্য ৫২ লাখ ২৪ হাজার ৮৬০ টাকা। একই দিনে বিমানবন্দরের ফরেন পোস্ট অফিসে অভিযান চালিয়ে ৩৮০ কেজির মধ্যে ৩১৯ কেজি নিষিদ্ধ বিউটি ক্রিম জব্দ করা হয়, যার বাজারমূল্য প্রায় ৬৩ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া গত ১১ আগস্ট দুবাই থেকে আসা অপর একটি ফ্লাইটে (BG148) অভিযান চালিয়ে ১৭৯ কার্টুন সিগারেট ও ৫২ কেজি নিষিদ্ধ ক্রিম আটক করা হয়, যার মূল্য ৬২ লাখ ২ হাজার ৩৬০ টাকা।

এনবিআর আরও জানিয়েছে, জব্দকৃত পণ্যের বিপরীতে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ ও মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে। চোরাচালান প্রতিরোধ ও দেশের রাজস্ব সুরক্ষা নিশ্চিত করতে ঝুঁকিভিত্তিক নজরদারি ও এ ধরনের অভিযান ভবিষ্যতে আরও জোরদার করা হবে বলে সংস্থাটি নিশ্চিত করেছে।


মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক যুক্ত হচ্ছে না: ডা.

1

নারায়ণগঞ্জের যেসব এলাকায় রোববার ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না

2

ঠাকুরগাঁও সীমান্তে বিজিবির রেড অ্যালার্ট

3

সাভারে কেমিক্যালের কারখানায় ভয়াবহ আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

4

নড়াইলে শিশু ধর্ষণ ও হত্যা মামলায় প্রতিবেশী রবিউলের মৃত্যুদণ্

5

দেশে ১ হাজার কোটি টাকা বিনিয়োগে আগ্রহী আমিরাত প্রবাসী বাংলা

6

খামেনির হ*ত্যার সহযোগী দেশ দুবাই কাতার আরব আমিরাত

7

বিশ্ববাজারে স্বর্ণের দামে ৫ মাসের মধ্যে ইতিবাচক মোড়, বেড়েছে

8

চান্দিনায় আওয়ামী লীগের ৫ নেতাকর্মী গ্রেফতার

9

কুড়িগ্রাম পৌরসভার সিইও ফজলে রাব্বী প্রত্যাহার: কর্মকর্তা-কর

10

ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | ২৪ পদ

11

ঢাকার মিরপুর থেকে গ্রেফতার টুঙ্গিপাড়া উপজেলা ছাত্রলীগের সাবে

12

"কাকা, তুমি খালি বাইরে বাইরে থাকলে কেন": ট্রাইব্যুনালে ওবায়

13

দুই মুসলিম এমপিকে ‘দেশান্তরি’ করার হুমকি ট্রাম্পের: কংগ্রেসে

14

৪ লাখ টাকা পর্যন্ত ব্যাংক জমায় আবগারি শুল্ক প্রত্যাহার

15

তেল কিনতে ৬,৫০০ কোটি টাকা চাচ্ছে পিডিবি: শিল্পে গ্যাস সংকট দ

16

ব্রাজিলে বাস-ট্রাক সংঘর্ষে ২১ নিহত, আহত ৪

17

দেশে মোট ভোটার বেড়ে দাঁড়িয়েছে ১২ কোটি ৮৬ লাখ, তিন মাসে নতুন

18

বাংলাদেশ-অস্ট্রেলিয়া দ্বিপাক্ষিক সম্পর্ক ও সংসদীয় সহযোগিতা

19

রেল ভাড়ায় বিশেষ ছাড়, পাবেন যারা

20