দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

সচিব পদে পদোন্নতি পেলেন মো. বাবুল মিঞা

০ শেয়ার
সচিব পদে পদোন্নতি পেলেন মো. বাবুল মিঞা

অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। পদোন্নতির পর তাকে পূর্বের পদ অর্থাৎ বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান (সচিব) হিসেবেই বহাল রাখা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার।
  • গত সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।
  • মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

অতিরিক্ত সচিব মো. বাবুল মিঞাকে সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। গত সোমবার (২ নভেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

মো. বাবুল মিঞা বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপোরেশনের (বিসিআইসি) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সচিব পদে পদোন্নতির পরও তাকে বিসিআইসির চেয়ারম্যান (সচিব) পদেই বহাল রাখা হয়েছে। বিসিআইসিতে যোগদানের পূর্বে তিনি পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

প্রশাসনিক ক্যারিয়ারে মো. বাবুল মিঞা ১৯৯৫ সালের ১৫ নভেম্বর ১৫তম বিসিএস (প্রশাসন) ক্যাডারে সরকারি চাকরিতে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন জেলায় সহকারী কমিশনার ও ম্যাজিস্ট্রেট, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) এবং অতিরিক্ত জেলা প্রশাসক (এডিসি) হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

এছাড়া কেন্দ্রীয় প্রশাসনে তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়সহ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দক্ষতার পরিচয় দিয়েছেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রায়পুরে টাকা ও জমি নিয়ে সংঘর্ষে আহত ১০

2

মাদারীপুরের কালকিনিতে বিপুল পরিমাণ জাল নোট ও সরঞ্জামসহ যুবক গ্রেফতার

3

শিশু ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক ক্লোজড

4

সন্ধ্যার মধ্যে ৯ জেলায় ঝড় ও বৃষ্টির পূর্বাভাস: নদীবন্দরে সতর্কবার্তা

5

বিশ্বকাপ ২০২৬: জার্মানি বনাম কুরাসাও ম্যাচের সময়সূচি, লাইভ স্ট্রিম ও সম্ভাব্য একাদশ

6

নৈতিক আদর্শ থেকে বিচ্যুত হননি খামেনি: সাবেক ব্রিটিশ কূটনীতিকের পর্যবেক্ষণ

7

জোনাথন ডেভিডকে ২৫ মিলিয়ন ইউরো দিয়ে কিনতে প্রস্তুত আতলেতিকো মাদ্রিদ

8

মীর মোস্তাফিজুর রহমানের হার্ট সার্জারি সফল ২০২৬ | মুগ্ধের পিতা আপডেট

9

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৭ জনকে পুশইন করার বিএসএফের চেষ্টা প্রতিহত করল বিজিবি

10

২০ বছরের উন্নয়নবঞ্চনার অবসান ঘটল বগুড়ায়: প্রতিমন্ত্রী শাহে আলম