দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

০ শেয়ার
ইরানি শাসকগোষ্ঠীর চার ঘনিষ্ঠজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা

অবৈধভাবে তেল বিক্রির অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে সহায়তা করার অভিযোগে ইরানি শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে জানানো হয়েছে, ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ হিসেবে নেওয়া এ পদক্ষেপে আইআরজিসির সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা ও মাহান এয়ারের প্রধানের ছেলেকে লক্ষ্যবস্তু করা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র।
  • অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
  • যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।


ইরানের শাসকগোষ্ঠীর ঘনিষ্ঠ চার ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। অবৈধভাবে তেল বিক্রির মাধ্যমে পাওয়া অর্থ দিয়ে ইরানের সামরিক বাহিনী ও সন্ত্রাসবাদে শাসকগোষ্ঠীর সমর্থন জোগাতে সহায়তার অভিযোগে তাঁদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। নিষেধাজ্ঞার আওতায় আসা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ইসলামিক রেভ্যুলুশনারি গার্ড করপসের (আইআরজিসি) সাবেক এক গোয়েন্দা কর্মকর্তা এবং মাহান এয়ারের প্রধানের ছেলে। বিবৃতিতে বলা হয়, মাহান এয়ার এমন একটি বিমান সংস্থা, যেটিকে ইরানের শাসকগোষ্ঠী আইআরজিসির কুদস ফোর্সের জন্য অস্ত্র ও যোদ্ধা পরিবহনে ব্যবহার করে।

এই নিষেধাজ্ঞা ‘অপারেশন ইকোনমিক আউটকাস্ট’-এর অংশ। ইরানের শাসকগোষ্ঠীকে টিকিয়ে রাখতে সহায়তাকারী অবৈধ অর্থপ্রবাহ বন্ধ করাই এ সমন্বিত সরকারি অভিযানের লক্ষ্য। বিবৃতিতে আরও বলা হয়, তেহরানের রাজস্ব আয়ের পথ বন্ধে যুক্তরাষ্ট্র কাজ অব্যাহত রাখবে, কারণ ইরান এই অর্থ ব্যবহার করে আঞ্চলিক অস্থিতিশীলতা সৃষ্টি করছে, যুক্তরাষ্ট্রের অংশীদারদের হুমকি দিচ্ছে এবং বিপজ্জনক উচ্চাকাঙ্ক্ষা বাস্তবায়নের চেষ্টা করছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মৃত্যুদণ্ডের ঝুঁকি মাথায় নিয়েও কেন দেশে ফিরতে চাচ্ছেন শেখ হাসিনা?

2

চট্টগ্রামে অফডকে রপ্তানি চালানে জালিয়াতি

3

র‌্যাঙ্ক ব্যাজ পেলেন নৌবাহিনীর নতুন প্রধান ভাইস অ্যাডমিরাল মিজবাহ উল আজীম

4

পলাতক নেতাদের কথায় নিজেদের বিপদ ডেকে আনবেন না: আবু হানিফ

5

ছেলে আইজানকে নিয়ে সিডনিতে হ্যালোইন উদযাপনে চিত্রনায়িকা শাবনূর

6

অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর টুপটুপ রিসোর্ট

7

সিপিএল ২০২৬: রেকর্ড গড়ে জয়ের দেখা পেল সেন্ট কিটস

8

ইরানের দুটি তেল ট্যাংকারে যুক্তরাষ্ট্রের সরাসরি হামলা

9

গোপালগঞ্জ ও ফেনী জেলার পুলিশ সুপার পদে রদবদল,

10

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, নতুন রেকর্ড ও মৃত্যু তিন