যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেছেন, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসার তাগিদে ইরানের সব ধরনের চুক্তি মেনে নেওয়ার প্রয়োজন নেই; তবে আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধানের আশা এখনো ত্যাগ করেনি তেহরান।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান কূটনৈতিক আলোচনা, হরমুজ প্রণালি খুলে দেওয়া এবং ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
হরমুজ প্রণালি পুনরায় খোলার বিষয়ে আরাগচি জানান, প্রণালিটি খোলার জন্য ইরানের দেওয়া শর্তগুলো অবশ্যই বাস্তবায়ন করতে হবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যৎ সমঝোতার বিষয়ে ওয়াশিংটনের প্রতি অনাস্থা প্রকাশ করে আরাগচি বলেন, আগের অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঠেকাতে এবার একাধিক আস্থা তৈরির উদ্যোগ নেওয়া প্রয়োজন।
ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়েও কঠোর অবস্থান তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী।