দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছত্তিশগড়ের দুই শ্রমিক নিহত

০ শেয়ার
জম্মু-কাশ্মীরে সন্ত্রাসী হামলায় ছত্তিশগড়ের দুই শ্রমিক নিহত
হামলার পর পুরো এলাকায় নিরাপত্তা বাহিনী ব্যাপক ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করেছে। ছবি: সংগৃহীত

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগামে সন্ত্রাসীদের গুলিতে ছত্তিশগড়ের দুই শ্রমিক নিহত হয়েছেন। ঘটনার পর পুরো এলাকায় তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী।

সংক্ষেপে মূল তথ্য
  • ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে।
  • শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ভিনরাজ্যের দুই শ্রমিক নিহত হয়েছেন।
  • পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর শ্রমিকের মৃত্যু হয়।

ভারতের জম্মু ও কাশ্মীরের কুলগাম জেলায় নিরাপত্তা বাহিনীকে চ্যালেঞ্জ জানিয়ে আবারও বড় ধরনের সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। শুক্রবার (৩১ জুলাই) সন্ধ্যায় জেলার কেল্লাম গ্রামে সন্ত্রাসীদের অতর্কিত গুলিতে ভিনরাজ্যের দুই শ্রমিক নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলেই একজন মারা যান এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় অপর শ্রমিকের মৃত্যু হয়। নিহত দুজনই ভারতের ছত্তিশগড় রাজ্যের বাসিন্দা ছিলেন; যাদের একজনের নাম দীপক এবং অন্যজন ভূপেন্দ্র।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের পর পুরো এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। হামলাকারীদের দ্রুত শনাক্ত ও আটকের জন্য যৌথ বাহিনী ওই অঞ্চলে ব্যাপক ঘেরাও ও চিরুনি তল্লাশি অভিযান শুরু করেছে। উল্লেখ্য, গত ১০ দিনের মধ্যে জম্মু-কাশ্মীরে এটি দ্বিতীয় বড় সন্ত্রাসী হামলার ঘটনা। এর আগে গত সপ্তাহে আনন্তনাগ জেলায় এক পুলিশ সদস্য সন্ত্রাসী হামলায় নিহত হয়েছিলেন। ওই ঘটনার পর কাশ্মীরজুড়ে ব্যাপক অভিযান চালিয়ে তিন হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছিল। তবে এত বিপুলসংখ্যক মানুষ আটকের ফলে সেখানকার নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে বলে ইতিপূর্বে সতর্ক করেছিলেন জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

হতাশ হয়ে মাথা গরম করবেন না: শফিকুর রহমান

2

দেশে হামের উপসর্গ নিয়ে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, মোট প্রাণহানি বেড়ে ৯১৮

3

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়

4

ককরোচ পার্টির নাটকীয় আত্মপ্রকাশ ও আন্দোলন সফল হওয়ার পর যা বললেন দীপকে

5

প্রধানমন্ত্রীর আন্তরিকতায় মুগ্ধ শহীদ আব্দুল্লাহর মা ফাতেমা তুজ জোহরা

6

দক্ষিণ ফ্রান্সে ভয়াবহ দাবানল: নিরাপদ আশ্রয়ে ১২ হাজার মানুষ

7

গোল্ডেন বুটের লড়াই: কেন মেসির চেয়ে এগিয়ে এমবাপ্পে?

8

১০০ কিলোমিটারে খরচ বাড়ল ৫৭১ টাকা! বাসভাড়ায় ফের বড় ঝটকা

9

জামদানি শাড়ি ও খোঁপায় বেলি ফুলে নজর কাড়লেন চিত্রনায়িকা পূর্ণিমা

10

৫ বছরে ২০ হাজার কিমি খাল খনন ও নারীদের জন্য এলপিজি কার্ডের ঘোষণা প্রধানমন্ত্রীর