দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 4, 2026 ইং
অনলাইন সংস্করণ

হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন: আরামকো সিইও

০ শেয়ার
হরমুজ সংকটে ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ বিঘ্ন: আরামকো সিইও
সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের।

হরমুজ প্রণালি বন্ধ থাকায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে পড়েছে বলে জানিয়েছেন সৌদি আরামকোর সিইও আমিন নাসের। এর মধ্যেও কোম্পানির দ্বিতীয় প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪৪ শতাংশ।

সংক্ষেপে মূল তথ্য
  • হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের।
  • মঙ্গলবার (৪ আগস্ট) কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের পর আল আরাবিয়া বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।
  • আমিন নাসের জানান, সংকট শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে ২৬০ কোটিরও বেশি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে।

হরমুজ প্রণালি বন্ধ হয়ে যাওয়ায় বিশ্ব ইতিহাসের সবচেয়ে বড় তেল সরবরাহ সংকটের মুখে পড়েছে বলে মন্তব্য করেছেন সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি আরামকোর প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আমিন নাসের। মঙ্গলবার (৪ আগস্ট) কোম্পানির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক ফলাফল প্রকাশের পর আল আরাবিয়া বিজনেসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন।

আমিন নাসের জানান, সংকট শুরুর পর থেকে বৈশ্বিক বাজারে ২৬০ কোটিরও বেশি ব্যারেল তেলের সরবরাহ ব্যাহত হয়েছে। এই সংকটের প্রভাব শুধু বৈশ্বিক জ্বালানি সরবরাহেই সীমাবদ্ধ নয়, বরং এটি বিশ্ব খাদ্যনিরাপত্তার ওপরও নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ভূরাজনৈতিক উত্তেজনার কারণে জ্বালানি বাজারে বড় ধরনের অস্থিরতা সৃষ্টি হলেও আরামকোর বিস্তৃত অবকাঠামো, আরব উপসাগর ও লোহিত সাগরের বাইরে একাধিক বিকল্প রপ্তানি রুট এবং কার্যকর ব্যবস্থাপনার ফলে সরবরাহ অব্যাহত রাখা সম্ভব হয়েছে বলে জানান তিনি।

এদিকে, প্রকাশিত আর্থিক প্রতিবেদনে জানানো হয়েছে, চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকে আরামকোর নিট মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় ৪৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। হরমুজ প্রণালি এড়িয়ে বিকল্প পথে তেল পরিবহন করতে হলেও অপরিশোধিত তেল ও জ্বালানির উচ্চমূল্যের সুবিধা পেয়েছে প্রতিষ্ঠানটি। গত ৩০ জুন শেষ হওয়া তিন মাসে আরামকোর নিট মুনাফা দাঁড়িয়েছে ৩২ দশমিক ৬৯ বিলিয়ন মার্কিন ডলার, যা গত বছর একই সময়ে ছিল ২২ দশমিক ৬৭ বিলিয়ন ডলার।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১১১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি

2

৮ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস: নদীবন্দরে ১ নম্বর সতর্কসংকেত

3

আসছে রিয়েলমি সি০১, ফাঁস হলো স্পেসিফিকেশন

4

ইউপি নির্বাচনের সময়সূচি নির্ধারণে সোমবারে ইসির বৈঠক

5

শোষণ ও লুটপাটকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের শপথ এবি পার্টির

6

রাজধানীর বাজারে অপরিবর্তিত মাছ-মাংস ও ডিমের দাম, চড়া দামে বিক্রি হচ্ছে শিম

7

ইউটিউবে ফিরল ডাইরেক্ট মেসেজিং সুবিধা

8

পাবনার ৩ বিএনপি নেতা বহিষ্কার: সন্ত্রাস ও রক্তপাতের অভিযোগে কঠোর ব্যবস্থা

9

নতুন পে-স্কেল: বেতন সর্বনিম্ন ২০ হাজার, সর্বোচ্চ ১ লাখ ৫৬ হাজার টাকা

10

ঢাকাসহ দেশজুড়ে টানা ৫ দিনের ভারী বৃষ্টির পূর্বাভাস