দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 30, 2026 ইং
অনলাইন সংস্করণ

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অভিবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনা

০ শেয়ার
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক, অভিবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনা
লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক। ছবি: সংগৃহীত

লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। বৈঠকে বাংলাদেশি নাগরিকদের কল্যাণ, স্বেচ্ছা প্রত্যাবাসন ও নিরাপত্তা নিয়ে আলোচনা হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা এবং স্বেচ্ছা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ।
  • স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ জুলাই) লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।
  • বৈঠকের শুরুতে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের সততা, দক্ষতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন।

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক কল্যাণ, নিরাপত্তা এবং স্বেচ্ছা প্রত্যাবাসনসহ দ্বিপক্ষীয় নানা বিষয় নিয়ে বৈঠক করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল মো. হাবীব উল্লাহ। স্থানীয় সময় গত মঙ্গলবার (২৮ জুলাই) লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর দপ্তরে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেজর জেনারেল এমাদ মোস্তফা আল-তরাবলুসির সঙ্গে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে লিবিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দুই দেশের গভীর ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে বাংলাদেশি কর্মীদের সততা, দক্ষতা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি অনিয়মিত অভিবাসন প্রতিরোধ এবং স্বেচ্ছা প্রত্যাবাসনের মাধ্যমে বিদেশি নাগরিকদের নিয়মতান্ত্রিক অবস্থান নিশ্চিত করার ওপর জোর দেন এবং ভবিষ্যতে বৈধ প্রক্রিয়ায় আরও অধিক সংখ্যক কর্মী লিবিয়ায় কর্মসংস্থানের সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন। জবাবে রাষ্ট্রদূত লিবিয়ার সেবা ও নির্মাণ খাতে বাংলাদেশিদের অবদানের কথা তুলে ধরে লিবিয়া সরকারের সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। একইসঙ্গে তিনি বর্তমানে স্বেচ্ছা প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বাংলাদেশিদের দ্রুত নিজ দেশে ফেরাতে মন্ত্রীর বিশেষ সহযোগিতা কামনা করেন।

উভয় পক্ষের আলোচনায় অনিয়মিত অভিবাসন প্রতিরোধে বাংলাদেশ সরকারের বিভিন্ন পদক্ষেপের বিষয়টিও গুরুত্ব পায়। রাষ্ট্রদূত লিবিয়ার আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে আরও ঘনিষ্ঠ সমন্বয়, দুই দেশের নিরাপত্তা বাহিনীর মধ্যে যোগাযোগ বৃদ্ধি, অভিজ্ঞতা বিনিময় এবং পারস্পরিক সফর আয়োজনের ওপর জোর দেন। এ ছাড়া লিবিয়ায় বিভিন্ন ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের কল্যাণ এবং অপহরণ ও জিম্মি অবস্থার শিকার প্রবাসীদের দ্রুত উদ্ধার কার্যক্রমে লিবিয়ার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়। বৈঠকে উভয় দেশই পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে সহযোগিতা আরও জোরদার করতে নিয়মিত যোগাযোগ অব্যাহত রাখতে একমত পোষণ করে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

শাপলা চত্বরে হত্যাকাণ্ড: হাসিনাসহ ৪১ আসামির বিরুদ্ধে শুনানি ৩ সেপ্টেম্বর

2

চট্টগ্রাম মেডিকেলে আড়াই ঘণ্টা বিদ্যুৎহীনতা: চরম ভোগান্তিতে রোগীরা

3

মুন্সীগঞ্জে মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন কারাদণ্ড

4

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন রাষ্ট্রপতির ভাই

5

পররাষ্ট্রনীতিতে জাতীয় স্বার্থ ও পারস্পরিক শ্রদ্ধাই সর্বোচ্চ অগ্রাধিকার

6

শ্রীলঙ্কার পেসারদের আরও উন্নতির তাগিদ দিলেন অধিনায়ক ধনঞ্জয়া ডি সিলভা

7

আদালতে মাদক ধ্বংসের দায়িত্বে থাকা পুলিশ সদস্য ১৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার

8

২০২৬ বিশ্বকাপে গোল্ডেন বলের লড়াইয়ে যারা এগিয়ে

9

মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস আব্রাহাম লিংকনে জীবন কেমন

10

জয়ের দাবিদার ছিলাম আমরা, হারের পরেও ব্রাজিলের পাশে কার্লো আনচেলত্তি