|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 27, 2026 ইং
অনলাইন সংস্করণ

লন্ডনে চিকিৎসাধীন চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন সম্পূর্ণ সুস্থ আছেন

যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন জনপ্রিয় চিত্রনায়ক এবং ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের মৃত্যুর বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি অসত্য ও ভিত্তিহীন খবর ছড়িয়ে পড়েছে। তবে তার এই মৃত্যুর গুজব সম্পূর্ণ মিথ্যা বলে নিশ্চিত করেছে তার গড়া সংগঠন নিসচা। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়েছে, তিনি বর্তমানে সুস্থ আছেন এবং লন্ডনে তার চিকিৎসা ভালোভাবে চলছে।

নিসচার মহাসচিব লিটন এরশাদ সংবাদমাধ্যমকে জানিয়েছেন, অতি উৎসাহী কিছু মানুষ যাচাই-বাছাই না করেই এ ধরনের একটি মিথ্যা খবর ছড়িয়ে দিয়েছেন। লন্ডনে ইলিয়াস কাঞ্চনের পরিবারের সঙ্গে তাদের কথা হয়েছে এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি ভালো আছেন। একজন জীবিত মানুষকে নিয়ে এমন দায়িত্বহীন ও মিথ্যা সংবাদ ছড়ানোর তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছে নিসচা। সংগঠনটি বলেছে, এটি কেবল চরম দায়িত্বহীনতাই নয়, বরং তার পরিবার, স্বজন, সহকর্মী এবং দেশের কোটি ভক্ত-শুভানুধ্যায়ীর অনুভূতির ওপর বড় এক আঘাত। এই ধরনের ভুয়া খবর মানুষের মনে অপ্রয়োজনীয় আতঙ্ক ও শোকের পরিবেশ তৈরি করে, তাই এ বিষয়ে প্রশাসনের কঠোর দৃষ্টি আকর্ষণ করেছে নিসচা।

উল্লেখ্য, মস্তিষ্কে টিউমার ধরা পড়ার পর থেকে গত বছরের (২০২৫) এপ্রিল মাস থেকে লন্ডনে মেয়ের বাসায় থেকে চিকিৎসা নিচ্ছেন ইলিয়াস কাঞ্চন। সেখানে সফল অস্ত্রোপচারের পর তার কেমোথেরাপি সম্পন্ন হয়। দীর্ঘ ১৫ মাস পর সম্প্রতি তিনি দেশে ফিরে এক সপ্তাহ কাটিয়ে গত ১২ আগস্ট পুনরায় চিকিৎসার ফলোআপের জন্য যুক্তরাজ্যে যান। বর্তমানে সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় তার মৃত্যুর ভুয়া খবরটি ছড়িয়ে পড়ে। ১৯৭৭ সালে ‘বসুন্ধরা’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করা এই বরেণ্য অভিনেতা ১৯৮৯ সালের তুমুল জনপ্রিয় ‘বেদের মেয়ে জোসনা’ ছবির মাধ্যমে দেশজুড়ে তারকাখ্যাতি পান। এছাড়া ১৯৯৩ সালে সড়ক দুর্ঘটনায় স্ত্রী হারানোর পর থেকেই তিনি দেশের সড়ক নিরাপত্তায় ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন গড়ে তুলে নিরলস কাজ করে যাচ্ছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলাম গ্রহণ করলেন ‘ব্রেকিং ব্যাড’ তারকা জিয়ানকার্লো এস্পোসি

1

ঢাবিতে ৩ শিক্ষক বরখাস্ত, ২ জন অব্যাহতি

2

পারস্য উপসাগরে মার্কিন ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় পেন্টাগন

3

দ্বৈত নাগরিকেরা কেন মন্ত্রী-প্রতিমন্ত্রী হতে পারবেন না? সংবি

4

হরমুজ প্রণালি সংকট: মার্কিন সামরিক শক্তির সীমাবদ্ধতা ও মধ্যপ

5

সেপ্টেম্বরে আসছে না সাশ্রয়ী আইফোন: ২০২৭ সাল পর্যন্ত অপেক্ষার

6

মেসির বিশ্বরেকর্ডের দিনে জর্ডানকে হারিয়ে অপ্রতিরোধ্য আর্জেন্

7

স্কুল-কলেজে অনলাইন ক্লাস ও সপ্তাহে ৬ দিন ক্লাসের পরিকল্পনা ২

8

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

9

শ্রীলঙ্কার দলগত ভারসাম্য নিয়ে যা বললেন রাসেল আর্নল্ড

10

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি ভেস্তে যাওয়ার ৩ কারণ

11

স্বামীকে খুনের পর পেট কেটে অঙ্গ বের করার অভিযোগ স্ত্রীর বিরু

12

দল হিসেবে কি আওয়ামী লীগের বিচার সম্ভব? নতুন আইনের প্রেক্ষাপট

13

শিক্ষামন্ত্রীর পদত্যাগে অনড় সিজেপি: কেন্দ্রের সঙ্গে দ্বিতীয়

14

হত্যাচেষ্টা মামলায় মমতাজ গ্রেফতার

15

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)

16

ভূ-রাজনীতি নয়, অর্থনীতিই বাংলাদেশের বৈদেশিক নীতির মূল ভিত্তি

17

বিশ্বকাপে যে রেকর্ডে ব্রাজিল-আর্জেন্টিনার চেয়েও এগিয়ে মেক্সি

18

পুরস্কার বিতরণী মঞ্চে ট্রাম্পের সঙ্গে হাত মেলাননি আর্জেন্টিন

19

জমির শ্রেণি নির্ধারণে জটিলতা দূর করল নিবন্ধন অধিদপ্তর: খতিয়া

20