|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

সেপ্টেম্বর থেকেই টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের জন্য স্বস্তির খবর নিয়ে এসেছে বাংলাদেশ ব্যাংক। দুর্বল হয়ে পড়া পাঁচটি শরীয়াহভিত্তিক ব্যাংক একীভূত করে গঠিত এই নতুন ব্যাংকের আমানতে কোনো ধরনের ‘হেয়ারকাট’ বা মুনাফা কমানোর সিদ্ধান্ত থাকছে না। একই সঙ্গে আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি পর্যায়ের আমানতকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট স্কিমের বাইরেও টাকা তুলতে পারবেন।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমানের সঙ্গে সম্মিলিত ইসলামী ব্যাংকের শীর্ষ কর্মকর্তাদের এক বৈঠকে এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো নেওয়া হয়। গভর্নর কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে ব্যাংকটির চেয়ারম্যান কাজী শায়রুল হাসান, ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদারসহ কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ চার ডেপুটি গভর্নর উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে জানানো হয়, জাতীয় সংসদে অর্থমন্ত্রীর ঘোষণা অনুযায়ী আমানতকারীদের মুনাফার ওপর কোনো হেয়ারকাট কার্যকর হবে না। এ বিষয়ে গ্রাহকদের মনের সব ধরনের সংশয় ও অস্পষ্টতা দূর করতে ব্যাংক কর্তৃপক্ষকে স্পষ্ট বার্তা প্রচারের নির্দেশ দেওয়া হয়েছে। গত ডিসেম্বর থেকে ঘোষিত স্কিমের পাশাপাশি আগামী ১ সেপ্টেম্বর থেকে ব্যক্তি আমানতকারীরা তাদের আল-ওয়াদিয়াহ চলতি হিসাব, মুদারাবা সঞ্চয়ী হিসাব এবং মুদারাবা মেয়াদি আমানতের মূল টাকা নিজেদের প্রয়োজনমতো উত্তোলনের সুযোগ পাবেন।

উল্লেখ্য, দীর্ঘদিন ধরে গ্রাহকদের জমানো আমানত ফেরত দিতে ব্যর্থ হওয়া এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং গ্লোবাল ইসলামী ব্যাংক একীভূত করে ৩৫ হাজার কোটি টাকা পরিশোধিত মূলধনের এই সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি গঠন করা হয়। এটি দেশের সর্ববৃহৎ এবং একমাত্র সরকারি মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটি থেকে এতদিন কেন্দ্রীয় ব্যাংকের প্রশাসক প্রত্যাহার করে সম্প্রতি সরকারের মনোনীত পরিচালনা পর্ষদ ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের হাতে এর সার্বিক কার্যক্রম হস্তান্তর করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিশূন্যতা হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি, জানুন লক্ষণ ও প্রতির

1

ক্ষমাশীলতা ও উদারতা: জান্নাতে যাওয়ার এক অনন্য ও মহৎ আমল

2

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও কমল: নতুন দাম ২ লাখ ১৯ হাজার

3

আজকের বৈদেশিক মুদ্রার রেট: ১৮ জুলাই ২০২৬ - বিস্তারিত আপডেট

4

যদি ফাইনালে হারতে হয়, আর্জেন্টিনার কাছেই হারতে চাই: নাদাল

5

মারা গেলেন ‘গজনী’ ও ‘লগান’ খ্যাত জনপ্রিয় অভিনেতা প্রদীপ রাও

6

ঢাকার আকাশ মেঘলা, তাপমাত্রা অপরিবর্তিত থাকার পূর্বাভাস

7

দায়িত্বে অবহেলা বরদাশত করা হবে না, ডাক্তার ও স্বাস্থ্যকর্মী

8

মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর আকিকা কি সপ্তম দিনে নাকি পরে হ

9

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন

10

চলতি মাসের শেষ সপ্তাহে চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী

11

নেইমারকে নিয়ে জাপানি তরুণ স্ট্রাইকার শিওগাইয়ের বিস্ফোরক মন্ত

12

এমবাপ্পের পেনাল্টিতে প্যারাগুয়ে বাধা জয়: কোয়ার্টার ফাইনালে ফ

13

আট দিনেই ২ কোটির মাইলফলক স্পর্শ করল ‘বনলতা এক্সপ্রেস’: প্রেক

14

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত স্পেনের কোচ থাকছেন লুইস দে লা ফুয়েন্ত

15

বাস-ট্রাকের অগ্রিম আয়কর বাড়ছে

16

ইরানে সম্ভাব্য হামলা নিয়ে ট্রাম্পকে সৌদি যুবরাজের সতর্কবার্ত

17

ভারতের শিক্ষা ব্যবস্থা ও তরুণদের ভবিষ্যৎ নিয়ে মোদি-রাহুলের ত

18

বেঙ্গালুরুতে ডুপ্লেক্স বাড়ি থেকে এক বছর বয়সি কঙ্কাল উদ্ধার,

19

ভোরে মৃদু ভূকম্পন, উৎপত্তিস্থল নরসিংদী: বিশেষজ্ঞদের সতর্কবার

20