দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 18, 2026 ইং
অনলাইন সংস্করণ

শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

০ শেয়ার
শিক্ষার্থীদের রাজনৈতিক ট্যাগ দেওয়া বন্ধের আহ্বান নাসীরুদ্দীন পাটওয়ারীর

অরাজনৈতিক ও যৌক্তিক আন্দোলন নিয়ে শিক্ষার্থীদের হয়রানি বন্ধ এবং সংলাপের মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

সংক্ষেপে মূল তথ্য
  • শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রঙ দিয়ে হেনস্তা না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
  • শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।
  • নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করেন যে, শিক্ষার্থীরা কোনো পরীক্ষা বাতিলের দাবিতে বা অটোপাসের জন্য রাজপথে নামেনি।

শিক্ষার্থীদের আন্দোলনকে রাজনৈতিক রঙ দিয়ে হেনস্তা না করে আলোচনার মাধ্যমে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। শনিবার (১৮ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ আহ্বান জানান।

নাসীরুদ্দীন পাটওয়ারী স্পষ্ট করেন যে, শিক্ষার্থীরা কোনো পরীক্ষা বাতিলের দাবিতে বা অটোপাসের জন্য রাজপথে নামেনি। বরং বন্যা, জলাবদ্ধতা ও চরম দুর্ভোগের মধ্যে পরীক্ষার মতো প্রতিকূল পরিস্থিতির মুখে পড়ে তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে। তিনি বলেন, ‘শিক্ষার্থীরা বারবার পরিবর্তিত পরীক্ষা-পদ্ধতির পরীক্ষামূলক প্রয়োগের “গিনিপিগ” হতে চায় না। এটি একটি যৌক্তিক, মানবিক এবং ন্যায্য আন্দোলন।’

শিক্ষার্থীদের সরকার পতনের আন্দোলনের সঙ্গে জড়িয়ে রাজনৈতিক ট্যাগ দেওয়াকে দায়িত্বজ্ঞানহীন কাজ বলে অভিহিত করেছেন এনসিপির এই নেতা। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, ‘বিভিন্ন শিক্ষার্থীর অভিযোগ, তাদের ডিবি পরিচয়ে ফোনে হুমকি দেওয়া হচ্ছে। এসব অভিযোগ সত্য হলে তা অত্যন্ত উদ্বেগজনক এবং একটি গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য লজ্জাজনক।’

সরকারের প্রতি কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, শিক্ষার্থীদের গ্রেফতারের হুমকি ও হয়রানি অবিলম্বে বন্ধ করতে হবে। শক্তি প্রয়োগ কোনো সমস্যার স্থায়ী সমাধান নয়। তিনি আরও বলেন, ‘মনে রাখতে হবে, শিক্ষার্থীরা সন্ত্রাসী নয়। ভিন্নমত পোষণ করলেই তাদের ওপর বিভিন্ন রাজনৈতিক ট্যাগ চাপিয়ে হেনস্তা করা কোনো সভ্য রাষ্ট্রের পরিচয় হতে পারে না।’

নাসীরুদ্দীন পাটওয়ারীর মতে, গণতন্ত্রে নাগরিকদের যৌক্তিক পরামর্শকে ‘উসকানি’ বা ‘রাজনৈতিক ষড়যন্ত্র’ হিসেবে না দেখে রাষ্ট্র পরিচালনার অংশ হিসেবে গ্রহণ করা উচিত। তিনি সরকারকে সংযম ও সংলাপের পথ বেছে নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, অন্যথায় একটি সমাধানযোগ্য সংকট বড় ধরনের সামাজিক অস্থিরতার দিকে মোড় নিতে পারে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

সমাজ বিনির্মাণে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে: ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল

2

ব্যালন ডি'অর প্রিভিউ: আগামীকাল লন্ডনে অনুষ্ঠান, দৌড়ে এগিয়ে কেন, ইয়ামাল ও এমবাপে

3

ক্যালিফোর্নিয়ার সান্টা বারবারায় ঐতিহ্যবাহী ওল্ড স্প্যানিশ ডেজ হিস্টোরিক্যাল প্যারেড অনুষ্ঠিত

4

ইসরাইলকে আইআরজিসির কড়া হুঁশিয়ারি

5

মন্দিরে যাওয়ার পথে নিয়ন্ত্রণহীন ট্রাকের চাপায় ১২ পুণ্যার্থী নিহত

6

কক্সবাজার সৈকতে মৃত্যুফাঁদ: ১৮ বছরে প্রাণ হারিয়েছে ১৩১ পর্যটক

7

ম্যানচেস্টার সিটির কাছে রদ্রির জন্য প্রথম আনুষ্ঠানিক প্রস্তাব দিল বার্সেলোনা

8

বিশ্বকাপ নকআউটের লড়াই

9

ভারত-আফগানিস্তান প্রথম ওয়ানডে: বৃষ্টির পর ২৫ ওভারে ম্যাচ, ভারতের জোড়া অভিষেক

10

ইরানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক অক্ষুণ্ন রাখার কড়া বার্তা দিল চীন