দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Sep 29, 2026 ইং
অনলাইন সংস্করণ

যৌথ উদ্যোগে নতুন কোম্পানি খুলবে এসিআই

০ শেয়ার
যৌথ উদ্যোগে নতুন কোম্পানি খুলবে এসিআই

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসিআই লিমিটেড যৌথ উদ্যোগে নতুন কোম্পানি গঠন এবং বিদ্যমান কোম্পানিতে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • যৌথ উদ্যোগে নতুন একটি কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে আরও মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি।
  • নতুন এই উদ্যোগে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি।
  • মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগের এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

যৌথ উদ্যোগে নতুন একটি কোম্পানি গঠন এবং বিদ্যমান যৌথ উদ্যোগের কোম্পানিতে আরও মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শেয়ারবাজারে তালিকাভুক্ত শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ (এসিআই) পিএলসি। নতুন এই উদ্যোগে মোট ৬৯ কোটি টাকা বিনিয়োগ করবে কোম্পানিটি। মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে বিনিয়োগের এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়েছে।

এসিআই কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, গত ২৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত পরিচালনা পর্ষদের ২৩২তম সভায় ‘এসিআই-ইচিনেন বাংলাদেশ লিমিটেড’ নামক একটি যৌথ উদ্যোগের নতুন কোম্পানি গঠনের অনুমোদন দেওয়া হয়। প্রস্তাবিত এই কোম্পানির অনুমোদিত মূলধন হবে ৫০ কোটি টাকা এবং পরিশোধিত মূলধনের পরিমাণ ১৫ কোটি টাকা। এর মধ্যে এসিআই ৬০ শতাংশ বা ৯ কোটি টাকা অংশীদারিত্ব বা ইক্যুইটি বিনিয়োগ করবে। অন্যদিকে, একই পর্ষদ সভায় এসিআইয়ের বিদ্যমান যৌথ উদ্যোগের প্রতিষ্ঠান ‘এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড’-এ আরও ৬০ কোটি টাকা ইক্যুইটি বিনিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সংশ্লিষ্ট সব নিয়ন্ত্রক সংস্থার প্রয়োজনীয় অনুমোদন পাওয়ার পর এই বিনিয়োগ কার্যক্রমগুলো আনুষ্ঠানিকভাবে কার্যকর করা হবে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ঘরের মাঠে শেষবার খেলতে নামছেন রোনালদো?

2

ঢাকায় চালু হলো বিআরটিসির বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’, থাকছে ই-টিকিটিং ও সিসি ক্যামেরা

3

ট্রাম্পের বৈঠকের খবরের মাঝেই ক্ষেপণাস্ত্র প্রদর্শন কিম জং উনের

4

পাবনা মানসিক হাসপাতালে রোগীর মারামারি, নিহত ১

5

হরিয়ানায় ক্লাসরুম থেকে টেনেহিঁচড়ে শিক্ষিকাকে বের করে কুপিয়ে খুন, পলাতক আততায়ী

6

মুক্তি মিলছে না সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের

7

২০ জুলাই হচ্ছে না এসএসসির ফল প্রকাশ: নতুন সময়ের ইঙ্গিত শিক্ষা বোর্ডের

8

বিশ্ববাজারে নিম্নমুখী তেলের দাম: ট্রাম্পের রুশ নিষেধাজ্ঞা বাতিলের প্রভাব

9

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য ‘অতীব জরুরি’ নির্দেশনা: ১০ কর্মদিবসের মধ্যে অ্যাডহক কমিটি গঠন

10

জাতীয় সংকট ঘনীভূত করতে কাজ করছে বিরোধী দল: রাশেদ খান