দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 2, 2026 ইং
অনলাইন সংস্করণ

মিরপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

০ শেয়ার
মিরপুরে ন্যূনতম ৩০ হাজার টাকা বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে রাজধানীর মিরপুরে বিক্ষোভ ও গোলচত্বর অভিমুখে মিছিলের চেষ্টা চালিয়েছেন পোশাকশ্রমিকরা। এ সময় পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করে।

সংক্ষেপে মূল তথ্য
  • তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছে।
  • মিরপুর ১০ নম্বর গোলচত্বর অভিমুখে মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে।
  • পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।


তৈরি পোশাক খাতের শ্রমিকদের ন্যূনতম মাসিক বেতন ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুর এলাকায় দফায় দফায় বিক্ষোভ ও উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করেছে। মিরপুর ১০ নম্বর গোলচত্বর অভিমুখে মিছিল নিয়ে জড়ো হওয়ার চেষ্টার সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারী শ্রমিকদের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কঠোর অবস্থান নেয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

সোমবার সকালে মিরপুর ২, ১১ ও রূপনগরসহ বিভিন্ন এলাকার বিভিন্ন কারখানা থেকে শ্রমিকরা খণ্ড খণ্ড মিছিল নিয়ে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন। তবে পুলিশি বাধায় তারা ছত্রভঙ্গ হয়ে যান।

পুলিশের কঠোর অবস্থান ও গ্রেপ্তার: সকাল থেকেই মিরপুর ১০ নম্বর গোলচত্বরসহ আশপাশের এলাকায় বিপুলসংখ্যক পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়। নিরাপত্তা জোরদার করতে ওই এলাকায় জলকামান ও প্রিজন ভ্যান প্রস্তুত রাখা হয়। পাশাপাশি মিরপুর ১১, ১৩ ও ১৪ নম্বর এলাকার বিভিন্ন পোশাক কারখানার আশপাশেও কড়া নজরদারি চালানো হয়।

দিনভর মিরপুর স্টেডিয়ামসংলগ্ন এলাকা থেকে দুই দফায় মিছিল নিয়ে আন্দোলনকারীরা ১০ নম্বর গোলচত্বরে যাওয়ার চেষ্টা চালালেও প্রতিবারই পুলিশ তাদের বাধা দিয়ে সরিয়ে দেয়।

ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার মহিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, শ্রমিক আন্দোলনের আড়ালে সহিংসতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মিরপুর বিভাগের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এসব ঘটনায় সংশ্লিষ্ট থানায় পাঁচটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের সঙ্গে কোনো রাজনৈতিক সংশ্লিষ্টতা রয়েছে কি না, তা গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

তিনি আরও স্পষ্ট করে জানান, সাধারণ শ্রমিকদের যৌক্তিক দাবির প্রতি সম্মান থাকলেও আন্দোলনের নামে কেউ জনজীবন বিপর্যস্ত কিংবা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তা শক্ত হাতে দমন করবে। বর্তমানে মিরপুর ১০ নম্বর এলাকায় পর্যাপ্ত পুলিশি সতর্ক অবস্থানের কারণে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মাগুরার শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলা: হাইকোর্টে আপিল শুনানি চলছে

2

বিশ্বকাপ ব্যর্থতার পর অনিশ্চিত ক্যারিয়ার নিয়ে ভাবছেন ব্রাজিলিয়ান তারকা

3

আবুধাবিতে নেতানিয়াহু ও শেখ মোহাম্মদের গোপন বৈঠকে ছিল ১০ দেশের প্রতিনিধি

4

সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

5

সিআইএ-র গোপন প্রতিবেদন: গৃহযুদ্ধ ও রাষ্ট্র ভাঙার ঝুঁকিতে ইসরাইল

6

রাঙামাটিতে আ.লীগের ১০ নেতাসহ আটক ১৬

7

বলিউড অভিনেত্রী ভাগ্যশ্রী: শীর্ষে থেকেও প্রেমের জন্য যেভাবে হারিয়ে যান তিনি

8

ফুটবল বিশ্বকাপ ২০২৬: মেসির শেষ বিশ্বকাপের জার্সির অপেক্ষায় ফুটবল বিশ্ব

9

যুদ্ধ নতুন পর্যায়ে প্রবেশ করবে: ইরান দিল রহস্যময় নৌ-অবরোধের হুঁশিয়ারি

10

শ্রীলঙ্কাকে হারিয়েও বিদায় নিল পাকিস্তান: ৫ রানের নাটকীয় জয়েও সেমিফাইনালে নিউজিল্যান্ড