দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 22, 2026 ইং
অনলাইন সংস্করণ

রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল

০ শেয়ার
রামগঞ্জে যুবদল নেতার বাড়িতে গুলিবর্ষণ, ভিডিও ভাইরাল
রামগঞ্জ যুবদল সম্পাদকের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণ ও ভাঙচুরের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

সংক্ষেপে মূল তথ্য
  • লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
  • রোববার (২১ জুন) দিবাগত রাতে ১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।
  • স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি একই দিন সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটেছে।

লক্ষ্মীপুরের রামগঞ্জে উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের বাড়িতে প্রকাশ্যে গুলিবর্ষণের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রোববার (২১ জুন) দিবাগত রাতে ১ মিনিট ১০ সেকেন্ডের এই ভিডিওটি ভাইরাল হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনাটি একই দিন সকাল ১০টার দিকে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কমরদিয়া এলাকায় ঘটেছে।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, সুমন মজুমদার নামে এক ব্যক্তি হাতে পিস্তল নিয়ে যুবদল নেতা আবদুস ছাত্তার মজুমদারের বাড়ির দিকে কয়েক রাউন্ড গুলি ছুড়ছেন। একই সঙ্গে তাকে উচ্চস্বরে গালাগাল করতে এবং বাড়ির বারান্দার জানালার কাচ ভাঙচুর করতে দেখা যায়। এ সময় পেছনে থাকা এক নারী তাকে থামানোর ব্যর্থ চেষ্টা করেন।

স্থানীয়দের তথ্যানুযায়ী, অভিযুক্ত সুমন মজুমদার যুবদল নেতা আবদুস ছাত্তারের আপন ছোট ভাই। ধারণা করা হচ্ছে, দীর্ঘদিনের পারিবারিক বিরোধের জের ধরেই এই হামলার ঘটনা ঘটেছে। ঘটনার সময় যুবদল নেতা ছাত্তার বাড়িতে ছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর থেকে অভিযুক্ত ও ভুক্তভোগী কারোর পক্ষ থেকেই এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, বিষয়টি পুলিশের নজরে এসেছে এবং ঘটনার তদন্ত চলছে। অভিযোগের সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুস ছাত্তার মজুমদারের মোবাইলে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বাংলাদেশকে গুঁড়িয়ে দেওয়া ক্যাম্পবেল থমসন কে?

2

একাদশ-দ্বাদশ শ্রেণিতে হিসাববিজ্ঞান পাঠদান পদ্ধতি পরিবর্তনের প্রস্তাব ও মাউশিতে আবেদন

3

কলকাতায় নির্মাণাধীন গুদাম ধস: মৃতের সংখ্যা বেড়ে ১০

4

ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

5

Czechia vs South Africa Prediction: ২০২৬ বিশ্বকাপে চেক প্রজাতন্ত্র ও দক্ষিণ আফ্রিকার লড়াই

6

সংবাদপত্রের সরকারি বিজ্ঞাপনের মূল্যহার পুনর্নির্ধারণ করল সরকার

7

দুই দশকের সংসদীয় যাত্রার ইতি: বিদায় নিচ্ছেন নর্থ ওয়েলসের লিন নেগল

8

আস-সুন্নাহ ফাউন্ডেশন কওমি কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ২০২৬ | শায়খ আহমাদুল্লাহ

9

ঝড়ের কারণে পিছিয়ে গেল মেক্সিকো–ইকুয়েডর ম্যাচ

10

বক্স অফিসে ঝড় তুলেছে স্টিফেন চাউ-এর ‘কুং ফু সকার’