|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 20, 2026 ইং
অনলাইন সংস্করণ

ছাগল বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ ৪ জনের মৃত্যু

টাঙ্গাইলের মধুপুরে একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগল ছানা উদ্ধার করতে গিয়ে বিষাক্ত গ্যাস বা অক্সিজেন সংকটে বাবা-ছেলেসহ গারো নৃ-গোষ্ঠীর ৪ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (২০ জুন) সকাল ৮টার দিকে টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কের মধুপুর বনাঞ্চলের টেলকি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল দ্রুত ঘটনাস্থলে গিয়ে কূপ থেকে লাশগুলো উদ্ধার করে। এই হৃদয়বিদারক ঘটনায় পুরো আদিবাসী পল্লী ও স্থানীয় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা

স্থানীয় সাবেক ইউপি সদস্য লাল মিয়াসহ এলাকাবাসী জানান, টেলকি গ্রামের বাবুল হাদিমার একটি ছাগল ছানা টেলকি বাজারের উত্তর-পশ্চিমের মসজিদ এলাকার একটি পরিত্যক্ত কূপে পড়ে যায়। ওই ছাগল ছানাটি উদ্ধার করতে প্রথমে কূপে নামে বাবুল হাদিমার ১২ বছর বয়সী ছেলে নেইমার ম্রং। কিন্তু কূপে নামার পর বেশ কিছু সময় পার হয়ে গেলেও নেইমারের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।

ভেতরে ছেলের বিপদের আশঙ্কা করে তাকে বাঁচাতে দ্বিতীয়বার কূপে নামেন বাবা বাবুল হাদিমা। একই পরিস্থিতি দেখে তাদের উদ্ধার করতে একে একে কূপে নামেন এলাকার জামাই গাব্রিয়াল এবং সবশেষে প্রতিবেশী রতন নকরেক। একে একে কূপে নামা চারজনের কারও সাড়া না পেয়ে কূপের মুখে থাকা স্থানীয়রা চিৎকার ও ডাকাডাকি শুরু করেন। পরে আশপাশের লোকজন ছুটে এসে ফায়ার সার্ভিস ও থানা পুলিশকে খবর দেয়।

ফায়ার সার্ভিসের উদ্ধার অভিযান ও নিহতদের পরিচয়

মধুপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন কর্মকর্তা লাভলু তরফদার জানান, খবর পেয়ে সকাল ৯টার দিকে তাদের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। কূপে চরম অক্সিজেন সংকট থাকায় বিশেষ প্রযুক্তি ও সুরক্ষা ব্যবস্থা নিয়ে ফায়ার ফাইটার মনিরকে কূপে নামানো হয়। এরপর মনির একে একে চারজনের নিথর দেহ উদ্ধার করে ওপরে নিয়ে আসেন।

এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহতরা হলেন টেলকি গ্রামের বাসিন্দা বাবুল হাদিমা (৪০), তার ছেলে নেইমার ম্রং (১২), এলাকার জামাই গাব্রিয়াল (৪০) এবং প্রতিবেশী রতন নকরেক (২৭)। নিহতরা সবাই স্থানীয় গারো নৃ-গোষ্ঠীর আদিবাসী সদস্য বলে নিশ্চিত হওয়া গেছে।

প্রশাসনের বক্তব্য ও পরবর্তী পদক্ষেপ

মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম ফজলুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিসের কাছ থেকে চারজনের লাশ গ্রহণ করা হয়েছে। এই মর্মান্তিক মৃত্যুর ঘটনায় থানায় প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিত্যক্ত গভীর কূপে দীর্ঘদিনের জমে থাকা বিষাক্ত গ্যাস বা অক্সিজেনহীনতার কারণে দম আটকে এই প্রাণহানি ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে উদ্ধারকারী দল।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাটোরের মহাসড়কে নাইট্রোজেনবাহী ট্রাক বিস্ফোরণ

1

ভেনেজুয়েলায় ভূমিকম্প: সন্তানকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন মা

2

ফটিকছড়িতে নিষিদ্ধ আওয়ামী লীগের লিফলেট তৈরি, গ্রেফতার ২

3

মালয়েশিয়ার অর্থনীতিতে বিদেশি শিক্ষার্থীদের বড় অবদান: তালিক

4

পানিশূন্যতা হতে পারে বড় স্বাস্থ্যঝুঁকি, জানুন লক্ষণ ও প্রতির

5

ইরানের ড্রোন নেটওয়ার্কের তথ্য দিলেই মিলবে দেড় কোটি ডলার পুরস

6

বিশ্বকাপের মঞ্চে রূপকথার সমাপ্তি, তবুও অনুপ্রেরণা হয়ে থাকল ক

7

ফ্রান্সকে ভয় পায় না স্পেন, বিশ্বকাপ জয়ের স্বপ্ন দেখছেন লামিন

8

তৃণমূলের চেয়ারম্যান হলেন অরূপ রায়

9

আর্জেন্টিনার কোনো দুর্বলতা নেই: অস্ট্রিয়া কোচ

10

তহবিলের ১৩ লাখ টাকা নিয়ে ৯৯ হাজারের হিসাব: আলোচনায় রাকসু ভিপ

11

বারবার প্রকল্পের মেয়াদ-ব্যয় বৃদ্ধিতে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী ত

12

আগামী ৫ আগস্ট উদ্বোধন হচ্ছে ‘জুলাই স্মৃতি জাদুঘর’

13

নতুন লুকে স্পাই হলো পরবর্তী প্রজন্মের বাজাজ পালসার ১২৫, থাকছ

14

আদালতে সাফাই সাক্ষ্য দিলেন তামিমা: ক্রিকেটার নাসিরসহ নিজেদের

15

দেশজুড়ে তীব্র লোডশেডিং বাড়ার পেছনের ৩টি মূল কারণ

16

পেলের রেকর্ড ভেঙে ইতিহাসের পাতায় নেইমার: ব্রাজিলিয়ান জাদুকরে

17

বক্স অফিসে জমে উঠেছে ‘ককটেল ২’

18

পুরোনো এসএসডির আয়ু বাড়াতে চান? খেয়াল রাখুন ৫টি বিষয়

19

এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের অধিনায়ক সাকিব আল

20