|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jul 14, 2026 ইং
অনলাইন সংস্করণ

নেত্রকোনা সীমান্তে ভারত যাওয়ার পথে আটক মা ও শিশু রোহিঙ্গা ক্যাম্পে ফেরত

নেত্রকোনার দুর্গাপুর সীমান্তে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে মাজিদা (২৫) নামে এক রোহিঙ্গা নারী ও তার এক বছর বয়সী শিশুকন্যা আয়েশাকে আটক করেছে স্থানীয় জনতা। সোমবার (১৩ জুলাই) ভোরে দুর্গাপুর উপজেলার বিজয়পুর সীমান্ত এলাকার ভাংতি বাজার থেকে তাদের আটক করা হয়। পরবর্তীতে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে বিজয়পুর বিজিবি ক্যাম্পের সদস্যরা তাদের উদ্ধার করে নিয়ে যায়।

বিজিবি ও পুলিশ সূত্র জানায়, সোমবার ভোর সাড়ে ৩টার দিকে সীমান্ত পিলার থেকে প্রায় আড়াই কিলোমিটার ভেতরে ভাংতি বাজারে সন্দেহভাজন হিসেবে তাদের আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ওই নারী জানান, তিনি কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা এবং দীর্ঘদিন আগে তার স্বামী মারা গেছেন। তিনি মূলত অবৈধ পথে ভারতে অনুপ্রবেশের পরিকল্পনা করেছিলেন।

দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃতদের পরিচয় যাচাই ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর সোমবার সন্ধ্যায় পুলিশের নিরাপত্তায় তাদের পুনরায় কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। দুর্গাপুর থানার এসআই ফিরোজ আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল নারী ও শিশুকে নিয়ে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেয়। সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ ঠেকাতে স্থানীয় পর্যায়ে সচেতনতা ও নজরদারি জোরদার করা হয়েছে বলেও জানিয়েছেন স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গ্রিন লাইসেন্স ছাড়া শিপ রিসাইক্লিং নয়, কঠোর বার্তা শিল্প ও ব

1

আয়াতুল্লাহ আলী খামেনির শেষকৃত্য কাভার করবেন ৬০০ বিদেশি সাংবা

2

তরুণদের আন্দোলনের মুখে মোদি সরকারের নতি স্বীকার: নেপথ্যের রা

3

বিয়ের আট বছর পূর্তি: প্রিয়াঙ্কার সঙ্গে বাগদানের পুরোনো স্ম

4

আইআরজিসি নৌবাহিনী প্রধান আলিরেজা তাংসিরি হামলায় নিহত: দাবি ই

5

ফাস্ট-ট্র্যাক আদালত গঠনের মোদির ঘোষণার পর শিক্ষামন্ত্রীর পদত

6

তাড়াইলে সপ্তাহের ব্যবধানে বেড়ে কাঁচা মরিচের কেজি ২০০ টাকা

7

শতবর্ষের রেকর্ড ভেঙে দক্ষিণ কোরিয়ায় তাপমাত্রা পৌঁছাল ৪২.৫ ড

8

শতকে গুনাতিকে ও সামারাবিক্রমায় পাকিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা

9

টানা ৫ দিন ভারী বর্ষণের আভাস: লঘুচাপের প্রভাবে বাড়তে পারে বৃ

10

শ্রীলঙ্কাকে হারিয়ে ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন ভারত ‘এ’

11

রাজধানীতে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী আটক

12

দ্বিতীয়বার পুত্র সন্তানের মা হলেন সোনম কাপুর: কাপুর ও আহুজা

13

প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর: নতুন পররাষ্ট্রনীতি ও র

14

রামপুরা হত্যাকাণ্ড: সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমানসহ ৩ জ

15

বিমানবন্দরের বাইরে পৃথক কার্গো ভিলেজ গড়ার তাগিদ বাণিজ্যমন্ত

16

ভয়াবহ গ্যাস সংকটে বাংলাদেশ: বন্ধ হতে পারে শত শত শিল্পকারখানা

17

দেশে ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৩৯

18

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

19

মেসির আন্তর্জাতিক ভবিষ্যৎ নিয়ে জল্পনা: যা বললেন কোচ স্কালোনি

20