দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Aug 1, 2026 ইং
অনলাইন সংস্করণ

রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩

০ শেয়ার
রাজশাহীতে মহাসড়কে মোটরসাইকেলে ‘স্টান্ট’ করার সময় ট্রাকচাপায় দুই সহোদরসহ নিহত ৩
কাইউম ইসলাম রাতুল, স্বাধীন ইসলাম ও লিমন হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহীর মোহনপুরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া রাইড বা বাউলি খেলার সময় বালুর ট্রাকচাপায় দুই সহোদরসহ তিন যুবক নিহত হয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • রাজশাহীর মোহনপুরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে রাইড বা ‘বাউলি’ খেলার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিন তরুণ নিহত হয়েছেন।
  • শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
  • নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮) ও তাঁর বড় ভাই স্বাধীন ইসলাম (২২), এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (২২)।

রাজশাহীর মোহনপুরে মহাসড়কে মোটরসাইকেল নিয়ে বেপরোয়া গতিতে রাইড বা ‘বাউলি’ খেলার সময় দ্রুতগামী ট্রাকের চাপায় দুই সহোদরসহ তিন তরুণ নিহত হয়েছেন। শুক্রবার (৩১ জুলাই) রাত পৌনে ৯টার দিকে রাজশাহী-নওগাঁ মহাসড়কের কেশরহাট ডিগ্রি কলেজের প্রধান ফটকের সামনে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন মোহনপুর উপজেলার কেশরহাট পৌরসভার সাকোয়া গ্রামের রফিজ উদ্দিনের ছেলে কাইউম ইসলাম রাতুল (১৮) ও তাঁর বড় ভাই স্বাধীন ইসলাম (২২), এবং একই উপজেলার সিংহমারা গ্রামের শফিকুল ইসলামের ছেলে লিমন হোসেন (২২)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে তিন যুবক একটিমাত্র মোটরসাইকেলে চড়ে মহাসড়কের ওপর বিপজ্জনকভাবে বাউলি খেলছিলেন। এ সময় নওগাঁ থেকে রাজশাহীগামী একটি দ্রুতগামী বালুর ডাম্পার ট্রাক পেছন থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রাতুল ও লিমন নিহত হন। গুরুতর আহত অবস্থায় বড় ভাই স্বাধীন ইসলামকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কিছুক্ষণ পর তিনিও মারা যান।

রাজশাহী জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন জানান, ঘটনার পরপরই ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পুলিশ আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। শনিবার (১ আগস্ট) দুপুরে রামেক মর্গে ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর নিহতের মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মোহনপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

১১ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কবার্তা

2

বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের জয়, মেতেছে পুরো দেশ

3

প্রাইভেট পড়ালে শিক্ষকদের এমপিও ও প্রতিষ্ঠানের বরাদ্দ বন্ধের হুঁশিয়ারি প্রতিমন্ত্রীর

4

মুক্তিযোদ্ধার তালিকা থেকে অ-মুক্তিযোদ্ধাদের বাদ দিতে চুলচেরা যাচাই-বাছাই চলছে

5

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ২৭৫০ হামলা: ১৪০০ হুথি যোদ্ধা হতাহতের দাবি সরকারি বাহিনীর

6

ইরানের ওপর আবারও মার্কিন নৌ অবরোধ: হরমুজ প্রণালিতে তীব্র উত্তেজনা

7

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু

8

গোপালগঞ্জে ৬৪ হাজার ইয়াবাসহ দুই শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

9

১০১ জন যুগ্মসচিবকে বিভিন্ন মন্ত্রণালয়ে পদায়ন: জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন

10

শুধু সম্পদ বৃদ্ধিই কি বরকত? প্রকৃত সমৃদ্ধির রহস্য জানুন