দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Sep 5, 2026 ইং
অনলাইন সংস্করণ

নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ ৬ জন গ্রেপ্তার

০ শেয়ার
নীলফামারীতে ভিসা প্রতারণার সরঞ্জামসহ ৬ জন গ্রেপ্তার

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসার মাধ্যমে প্রতারণার অভিযোগে মাইক্রোবাসসহ ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে পুলিশ।

সংক্ষেপে মূল তথ্য
  • নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  • এ সময় তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।
  • শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

নীলফামারীর কিশোরগঞ্জে জাল ভিসার মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করে আসা চক্রের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি পাসপোর্ট, ৪টি মোবাইল ফোন ও প্রতারণার কাজে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়।

শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে উপজেলার পানিয়াল পুকুর মুক্তা হিমাগারের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা সবাই কিশোরগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে জানা যায়, চক্রটি দীর্ঘদিন ধরে বাড়িতে বসে বিভিন্ন দেশের জাল ভিসা তৈরি করে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা চালিয়ে আসছিল। গত শুক্রবার যশোর থেকে দুই ব্যক্তিকে অস্ট্রেলিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে পাসপোর্ট নিয়ে মাইক্রোবাসযোগে ফেরার সময় ভোরে পুলিশ ওই গাড়িটি থামিয়ে তল্লাশি চালায়।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল গফুর জানান, আটককৃতদের মোবাইল ফোন তল্লাশি করে ভিসা প্রতারণা ও অনলাইন জুয়া সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল প্রমাণ পাওয়া গেছে। জব্দকৃত আলামতসহ তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

চট্টগ্রামে বৃষ্টির কারণে রেললাইনে পানি, আটকে আছে পর্যটক এক্সপ্রেস

2

সচিব হলেন দুই কর্মকর্তা

3

তেল কিনতে ৬,৫০০ কোটি টাকা চাচ্ছে পিডিবি: শিল্পে গ্যাস সংকট দূর করার উদ্যোগ

4

উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা,

5

বিচ্ছেদের নীরবতা ভেঙে প্রকৃতির সান্নিধ্যে শেহতাজ মনিরা হাশেম

6

টেকনাফের নাফ নদী থেকে ৩ বাংলাদেশি জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

7

আমিষ বাদ দিচ্ছেন নিম্ন আয়ের মানুষ

8

পল্লবী থানা থেকে কৌশলে হ্যান্ডকাপ খুলে উধাও সাজাপ্রাপ্ত আসামি

9

বিশ্ব হৃদরোগ দিবস: চিকিৎসায় বড় ঘাটতি ও ওষুধের সংকটে বাড়ছে অকালমৃত্যু

10

জাহেদ উর রহমান ইস্যু নিয়ে ভারতের প্রতিক্রিয়া