দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 21, 2026 ইং
অনলাইন সংস্করণ

উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা,

০ শেয়ার
উৎপাদনশীলতা বাড়াতে ভালো পরিকল্পনা,

জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে আয়োজিত গোলটেবিল বৈঠকে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির উৎপাদনশীলতাকে একটি সংস্কৃতি হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • উৎপাদনশীলতা বৃদ্ধি কেবল কোনো নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের পরিধি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি সামগ্রিক সংস্কৃতি,যা ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করতে হবে।
  • বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি: চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন।
  • তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়াতে হলে নিখুঁত পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্পের বিকল্প নেই।

উৎপাদনশীলতা বৃদ্ধি কেবল কোনো নির্দিষ্ট শিল্পপ্রতিষ্ঠানের পণ্য উৎপাদনের পরিধি বাড়ানোর বিষয় নয়, বরং এটি একটি সামগ্রিক সংস্কৃতি,যা ব্যক্তি, পরিবার, প্রতিষ্ঠান ও রাষ্ট্রীয় পর্যায় থেকে শুরু করতে হবে। বৃহস্পতিবার (১ অক্টোবর) ‘জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের সভা কক্ষে আয়োজিত ‘বাংলাদেশে উৎপাদনশীলতা বৃদ্ধি: চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ করণীয়’ শীর্ষক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এই কথা বলেন। তিনি বলেন, উৎপাদনশীলতা বাড়াতে হলে নিখুঁত পরিকল্পনা, কার্যকর নেতৃত্ব এবং লক্ষ্য অর্জনে দৃঢ় সংকল্পের বিকল্প নেই।

বৈঠকে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) বাস্তবায়নে দক্ষতা বাড়ানোর ওপর জোর দিয়ে শিল্পমন্ত্রী বলেন, সরকারি বিভিন্ন প্রকল্পের মধ্যে ওভারল্যাপিং বা একই ধরনের পুনরাবৃত্তিমূলক কর্মসূচি রয়েছে কি না, তা যাচাই করা প্রয়োজন। কোনো প্রকল্প গ্রহণের আগে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বা সফটওয়্যার প্রযুক্তির মাধ্যমে তা বিশ্লেষণ করা গেলে সরকারি অর্থের অপচয় রোধ করা সম্ভব হবে। বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার জন্য দেশের পণ্য ও সেবাকে আরও প্রতিযোগিতামূলক করে তোলার তাগিদ দিয়ে তিনি বলেন, বর্তমান আন্তঃসংযুক্ত বিশ্বে টিকে থাকতে হলে প্রযুক্তির সঠিক ব্যবহার ও কম শ্রমঘণ্টায় অধিক উৎপাদনের মানসিকতা গড়ে তুলতে হবে। তৈরি পোশাকশিল্পের উদাহরণ দিয়ে তিনি উল্লেখ করেন যে, সাধারণ শ্রমিকরাও প্রযুক্তি গ্রহণ করে তাদের উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হয়েছেন। শিল্প মন্ত্রণালয়ের ন্যাশনাল প্রোডাক্টিভিটি অর্গানাইজেশন (এনপিও) ও দৈনিক যুগান্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এই বৈঠকে সিপিডির নির্বাহী পরিচালক ড. নাজনীন আহমেদ ও এফবিসিসিআইয়ের প্রতিনিধি মো. ফজলুল হকসহ দেশের বিশিষ্ট গবেষক, শিক্ষাবিদ ও ব্যবসায়িক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

রামগঞ্জে ছাত্র নিহতের ঘটনায় মায়ের বিলাপ

2

বিশ্বকাপে মেসির নতুন রেকর্ড: জর্ডানকে হারিয়ে আর্জেন্টিনার গ্রুপ পর্বের জয়যাত্রা সম্পন্ন

3

ফ্রান্সের নতুন কোচ হিসেবে ২০৩০ পর্যন্ত চুক্তি করলেন জিনেদিন জিদান

4

বাংলাদেশসহ ১৬ দেশের উৎপাদন নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের তদন্ত শুরু

5

পিছিয়ে পড়েও চেক প্রজাতন্ত্রকে ২-১ গোলে হারাল দক্ষিণ কোরিয়া ২০২৬

6

আন্তর্জাতিক বাজারে তেলের দাম: সরবরাহ বৃদ্ধির চাপে অস্থির জ্বালানি বাজার

7

বোদা সীমান্তে অবৈধভাবে পাচারের সময় ১২০ বস্তা সার জব্দ, ডিলারকে জরিমানা

8

৫-০ গোলের বিশাল জয়ে বিশ্বকাপের প্রস্তুতি সারল আর্জেন্টিনা

9

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

10

নেপাল-তিব্বত সীমান্তে নতুন বন্যার আশঙ্কা: তিব্বতে উদ্ধারকাজ স্থগিত করল চীন