দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 3, 2026 ইং
অনলাইন সংস্করণ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

০ শেয়ার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে লরির ধাক্কায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে পিষে দেওয়ায় আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ‌্যালয়ের (আইআইইউসি) মাইশা মুসফিয়াত নামে এক ছাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় ক্ষুব্ধ শিক্ষার্থীরা বিচারের দাবিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেছেন।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ‌্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
  • ঘটনার পরপরই সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।
  • মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় আইআইইউসি ক্যাস্পাসের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।


চট্টগ্রামের সীতাকুণ্ডে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মাইশা মুসফিয়াত (২১) নামে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ‌্যালয়ের (আইআইইউসি) এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। ঘটনার পরপরই সহপাঠীর মর্মান্তিক মৃত্যুর খবরে ক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উভয় লেন ও সংলগ্ন রেললাইন অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ৯টার দিকে সীতাকুণ্ডের কুমিরায় আইআইইউসি ক্যাস্পাসের সামনে মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। পরবর্তীতে বেলা সাড়ে ১১টা থেকে সর্বাত্মক অবরোধ কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ‌্যালয়ের শিক্ষার্থীরা।

দুর্ঘটনার বিবরণ ও নিহতের পরিচয়: নিহত মাইশা মুসফিয়াত আইআইইউসির ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি চট্টগ্রামের মিরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের কন্যা।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, সকালে ক্লাস শেষ করে বাড়ি ফেরার জন্য শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনের পাশে অপেক্ষা করছিলেন। এ সময় একটি দ্রুতগতির লরি স্থানীয় ৮ নম্বর রুটের একটি বাসকে পেছন থেকে সজোড়ে ধাক্কা দেয়। ধাক্কায় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা শিক্ষার্থীদের ওপর উঠে যায়। এতে মাইশাসহ তিনজন গুরুতর আহত হন। উদ্ধার করে তাঁদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মাইশাকে মৃত ঘোষণা করেন।

বিশ্ববিদ্যালয়ের শোক ও সার্বিক পরিস্থিতি: দুর্ঘটনায় শিক্ষার্থী নিহতের তথ্য নিশ্চিত করেছেন চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। অন্যদিকে, মর্মান্তিক এই ঘটনায় আইআইইউসির রেজিস্ট্রার কর্নেল (অব.) মোহাম্মদ কাসেম পিএসসি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে মঙ্গলবারের জন্য বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস স্থগিতের ঘোষণা দিয়েছেন।

শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার, নিরাপদ সড়ক এবং উপযুক্ত ক্ষতিপূরণের দাবিতে আইআইইউসির কয়েকশ শিক্ষার্থী মহাসড়ক ও রেললাইনে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন। অবরোধের কারণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দীর্ঘ যানজটের পাশাপাশি চট্টগ্রাম থেকে ছেড়ে যাওয়া ও প্রবেশমুখী ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়, ফলে পথচারী ও যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েন।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

ইরানের মাশহাদে যুক্তরাষ্ট্রের হামলা: ব্যাহত ট্রেন চলাচল

2

টি-টোয়েন্টি সিরিজে দাপুটে সূচনা নামিবিয়ার

3

সেপ্টেম্বরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪২৩

4

চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন রুটিন প্রকাশ, শুরু ২০ আগস্ট

5

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত ৯৯৪, নতুন রেকর্ড ও মৃত্যু তিন

6

লক্ষ্মীপুরে পুকুরে গোসল করতে নেমে দাদা ও দুই নাতি-নাতনির মর্মান্তিক মৃত্যু

7

বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন

8

স্বাধীনতার ৫৫ বছরেও বহু প্রত্যাশা অপূর্ণ: জুলাই সনদ বাস্তবায়নে জামায়াত আমিরের আলটিমেটাম

9

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্রন বরখাস্ত

10

ইতিহাস গড়ে এএফসি চ্যালেঞ্জ লিগের মূল পর্বে ফর্টিস এফসি