|
দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 24, 2026 ইং
অনলাইন সংস্করণ

কাজাখ প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠক

চীন সফররত প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্রীষ্মকালীন দাভোস’ সম্মেলন চলাকালে কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভের সঙ্গে এক গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হয়েছেন। বুধবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই নেতা দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। আলোচনার অন্যতম বড় অর্জন হলো—ঢাকা ও আস্তানায় উভয় দেশের স্থায়ী কূটনৈতিক মিশন স্থাপনের বিষয়ে দুই দেশের প্রধানমন্ত্রী একমত হয়েছেন, যা দুই দেশের সম্পর্কের এক নতুন মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

বৈঠকে রাজনৈতিক ও ব্যবসায়িক যোগাযোগের পাশাপাশি জনগণের মধ্যে মিথস্ক্রিয়া বৃদ্ধির লক্ষ্যে নিয়মিত উচ্চপর্যায়ের বৈঠক আয়োজনের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা হয়। প্রধানমন্ত্রী তারেক রহমান এবং কাজাখস্তানের প্রধানমন্ত্রী ওলজাস বেকতেনভ দুই দেশের বাণিজ্য ও বিনিয়োগের সম্ভাবনাকে ইতিবাচকভাবে দেখেন। বিশেষ করে বাংলাদেশ থেকে কাজাখস্তানে দক্ষ শ্রমিক পাঠানোর বিষয়টি গুরুত্বের সাথে উঠে আসে। এছাড়া নবায়নযোগ্য জ্বালানি, ডিজিটাল অবকাঠামো, প্রযুক্তি, কৃষিব্যবসা ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পারস্পরিক সহযোগিতার নতুন সুযোগ তৈরির ওপর জোর দেওয়া হয়।

বৈঠকে আন্তর্জাতিক অঙ্গনেও দুই দেশের সহযোগিতার ক্ষেত্র বিস্তৃত হয়েছে। পানি কূটনীতি (ওয়াটার ডিপ্লোম্যাসি) নিয়ে কাজাখস্তানের পক্ষ থেকে জাতিসংঘের অধীনে একটি বিশেষায়িত সংস্থা প্রতিষ্ঠার যে প্রস্তাব দেওয়া হয়েছে, তাতে বাংলাদেশ পূর্ণ সমর্থন জানিয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এই মহতী উদ্যোগে বাংলাদেশের সংহতি প্রকাশ করেন।

প্রধানমন্ত্রীর এই সফরসঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। কাজাখস্তানের প্রধানমন্ত্রীর সঙ্গে এই বৈঠকটি বাংলাদেশের পররাষ্ট্রনীতির সফল সম্প্রসারণ এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব বাড়াতে বড় ধরনের ভূমিকা রাখবে বলে আশা করছেন বিশ্লেষকরা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিজেদের স্বাস্থ্যে বাবাদের অবহেলার ঝুঁকি

1

আর্জেন্টিনা বনাম আলজেরিয়া: লাইনআপ, র‍্যাংক ও ম্যাচ প্রেডিকশ

2

যুদ্ধের ধাক্কা বিশ্ব অর্থনীতিতে: এক মাসেই ৮৮ বিলিয়ন ডলার হার

3

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া টেস্ট লাইভ কোথায় ও কীভাবে দেখবেন?

4

দেশকে আরও সবুজ করতে শিশুদের গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রী

5

হামের উপসর্গ নিয়ে দেশে আরও দুই শিশুর মৃত্যু, আক্রান্ত সহস্রা

6

ভোলার মেঘনায় জেলের জালে দুই কেজি ওজনের রাজা ইলিশ, দাম সাড়ে ৮

7

জেলা-উপজেলা পর্যায়ের হাসপাতালের সক্ষমতা বাড়াতে কাজ করছে সরকা

8

কাশিমপুর মহিলা কারাগার থেকে বন্দি পালানো: ৭ কারারক্ষী ও মেট্

9

চিন্নাস্বামীতে কোহলির বিশ্বরেকর্ড: টি-টোয়েন্টিতে অনন্য উচ্চত

10

রাশিয়ার লজিস্টিক কেন্দ্রে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা: নিহত

11

ইয়াবা সেবনে বাধা দেওয়ায় হত্যার দাবি পুলিশের, স্বজনদের সন্দেহ

12

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

13

তৃতীয় বিয়ের এক মাস কাটতে না কাটতেই আমিরের বাড়িতে দুঃসংবাদ, ক

14

লন্ডনে হাসনাত আবদুল্লাহর বিরুদ্ধে মামলা

15

জাইকা বাংলাদেশের অন্যতম প্রধান উন্নয়ন সহযোগী: মির্জা ফখরুল ই

16

নবম পে স্কেল: ৪ ক্যাটাগরিতে ইনক্রিমেন্ট পাবেন সরকারি চাকরিজী

17

ট্রাম্পের ‘শিগগিরই যুদ্ধ শেষ হবে’ ঘোষণার পর তেলের দাম কমল প্

18

আজ বিশ্ব বাবা দিবস

19

বিশ্বমঞ্চে আর্জেন্টিনার শুরুর ইতিহাস: প্রথম ম্যাচের জয়-পরাজ

20