দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Oct 13, 2026 ইং
অনলাইন সংস্করণ

পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা

০ শেয়ার
পাগলা মসজিদের দানবাক্সে ১০৪৪ ভরি স্বর্ণ ও বিপুল বৈদেশিক মুদ্রা

কিশোরগঞ্জের পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া গেছে ১০৪৪ ভরি স্বর্ণ, ১০৮৮ ভরি রুপা এবং বিভিন্ন দেশের বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা।

সংক্ষেপে মূল তথ্য
  • কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপার অলঙ্কার।
  • দানবাক্সে জমা হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, ইউরো, ব্রিটিশ পাউন্ড, মালয়েশিয়ান রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।
  • সোমবার সকাল পৌনে ১০টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বর্ণের ক্যারেট যাচাই, ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়।

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে নগদ টাকার পাশাপাশি মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং ১ হাজার ৪৪ ভরি স্বর্ণ ও ১ হাজার ৮৮ ভরি রুপার অলঙ্কার। দানবাক্সে জমা হওয়া বৈদেশিক মুদ্রার মধ্যে আমেরিকান ডলার, সৌদি রিয়াল, ইউরো, ব্রিটিশ পাউন্ড, মালয়েশিয়ান রিঙ্গিত, সংযুক্ত আরব আমিরাতের দিরহাম, কুয়েতি দিনারসহ বিশ্বের বিভিন্ন দেশের মুদ্রা রয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টা থেকে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে স্বর্ণের ক্যারেট যাচাই, ওজন নির্ধারণ এবং বৈদেশিক মুদ্রা গণনার কাজ শুরু হয়ে রাত সাড়ে ১০টায় শেষ হয়। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. এরশাদুল আহমেদ জানান, গণনায় ৮ হাজার ৫৭ আমেরিকান ডলার, ৫৭ হাজার ৪১৪ সৌদি রিয়াল, ৩৭ হাজার ৮৭৭ ভারতীয় রুপি, ২৯ হাজার ৬৬২ মালয়েশিয়ান রিঙ্গিত, ১৪ হাজার ২৪০ আমিরাতি দিরহাম, ৫ হাজার ২৪৫ ইউরো ও ১ হাজার ২২০ ব্রিটিশ পাউন্ডসহ নানা দেশের ধাতব ও কাগজের মুদ্রা পাওয়া গেছে।

কড়া পুলিশ পাহাড়ায় জেলা প্রশাসনের ট্রেজারি থেকে অলঙ্কারগুলো সম্মেলন কক্ষে এনে জেলা প্রশাসক সোহানা নাসরিনের নেতৃত্বে গণনা ও মূল্যায়নের কার্যক্রম পরিচালিত হয়। বর্তমানে পাগলা মসজিদের মূল তহবিলে জমা রয়েছে ১৩১ কোটি ৮৫ লাখ ৪৪ হাজার ৮১০ টাকা। উল্লেখ্য, ভক্ত ও দর্শনার্থীদের দেওয়া এই দানের অর্থ মসজিদ কমপ্লেক্স, প্রাঙ্গণে অবস্থিত মাদ্রাসা, এতিমখানা, গোরস্তানের উন্নয়ন এবং জনকল্যাণমূলক কাজে ব্যয় করা হয়।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

মৎস্য উৎপাদনে মান নিশ্চিত করে রপ্তানি বাড়াতে হবে: কৃষিমন্ত্রী

2

আইপিএল ২০২৬: পাঞ্জাব বনাম গুজরাট ম্যাচের সময় ও একাদশ | PBKS vs GT

3

পেনাল্টি বিতর্ক: বিশ্বকাপ থেকে ছিটকে গেল চারবারের চ্যাম্পিয়ন জার্মানি

4

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানালেন ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান

5

বিশ্বকাপ ফাইনালের উত্তেজনায় ঢাকা: মঞ্চ মাতাবেন সঞ্জয় দেব ও প্রীতম হাসান

6

জঘন্য অ্যানিমেশনের সুবাদে ভাইরাল! চীনের বক্স অফিসে হিট ‘নিউ লাই’

7

৮০ বছরের বৃদ্ধাকে বিয়ে করলেন ২১ বছরের তুর্কি যুবক

8

নবম পে-স্কেল গেজেট প্রকাশ ও নতুন বেতন কাঠামো নিয়ে বড় আপডেট

9

মায়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

10

কুলাউড়ায় খাসিয়া চাষির ১২ শতাধিক পান গাছ কর্তন: নিঃস্ব হয়ে পড়েছেন অনন্ত