দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
Dhaka Files
প্রকাশ : Nov 10, 2026 ইং
অনলাইন সংস্করণ

সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ১৭ লাখ টাকার মালপত্র লুট

০ শেয়ার
সাতকানিয়ায় ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি: ১৭ লাখ টাকার মালপত্র লুট

চট্টগ্রামের সাতকানিয়ায় এক ইউপি সদস্যের বাড়িতে সিঁড়িঘরের দরজা ভেঙে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাত দল। বাধা দেওয়ায় ইউপি সদস্যকে কুপিয়ে জখম করা হয়।

সংক্ষেপে মূল তথ্য
  • চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
  • এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।
  • বাধা দিতে গেলে ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।


চট্টগ্রামের সাতকানিয়ায় সংঘবদ্ধ ডাকাত দলের অস্ত্রের মুখে জিম্মি করে এক ইউপি সদস্যের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা। বাধা দিতে গেলে ইউপি সদস্যকে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করা হয়।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চিব্বাড়ি পরানেরপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

ভুক্তভোগী ইউপি সদস্য মাহফুজুর রহমান (৩৮) ওই এলাকার মৃত জাফর আলমের ছেলে। আহত অবস্থায় তিনি লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা গ্রহণ করেছেন। তিনি সাতকানিয়া সদর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের সদস্য।

ঘটনার বিবরণ দিয়ে ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, সোমবার গভীর রাতে ৫-৬ জনের একটি সশস্ত্র ডাকাত দল সিঁড়ির দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে। প্রথমে তারা তাঁর বড় ভাইয়ের ঘরে ঢুকে পরিবারের সদস্যদের জিম্মি করে। শিশুদের কান্নার শব্দ শুনে তিনি সেখানে গেলে ডাকাতদের নারীদের নাজেহাল করতে দেখেন। এ সময় তিনি প্রতিবাদ ও বাধা দিলে ডাকাতরা তাঁকে রামদা ও খুন্তি দিয়ে কুপিয়ে জখম করে।

পরে ডাকাতরা আলমারি ভেঙে ব্যক্তিগত ও ওয়ার্ডের উন্নয়ন প্রকল্পের কাজের নগদ ৭ লাখ টাকা এবং তাঁর স্ত্রী ও ভাবির ৬ ভরি স্বর্ণালংকার ও মূল্যবান কাপড়চোপড়সহ প্রায় ১৭ লাখ টাকার মালামাল লুট করে। যাওয়ার সময় ঘরের বিভিন্ন আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করে তারা। পরিকল্পনা করেই এই হামলা চালানো হয়েছে বলে ধারণা করছেন ভুক্তভোগী। মঙ্গলবার সকালে ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

সাতকানিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেলে করে এসে দুর্বৃত্তরা এই ডাকাতি করে পালিয়ে যায়। জড়িতদের গ্রেফতারে প্রশাসনকে সহযোগিতা করা হচ্ছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) মো. আরিফুল ইসলাম সিদ্দিকী জানান, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ফুটেজে দুটি মোটরসাইকেলে চারজনকে দেখা গেছে। তাদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনা হবে

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

আদালতের নির্দেশে মায়ের দায়িত্ব নিলেন গ্রাম পুলিশ ছেলে

2

শেষশয্যায় খামেনি: জন্মস্থান মাশহাদে পৌঁছাল মরদেহ

3

সুইডেনে সাধারণ নির্বাচনে বিরোধীদের জয়, পদত্যাগ করলেন প্রধানমন্ত্রী

4

তিস্তা মহাপরিকল্পনার দাবিতে ২০ কিমি মানববন্ধন

5

জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিবিএ খাতা পুনর্মূল্যায়নের আবেদন শুরু সোমবার

6

আজ শুরু ২০২৬ বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো-দ. আফ্রিকা

7

হরমুজ প্রণালির নিরাপদ ব্যবস্থাপনা নিয়ে ওমানের সঙ্গে ইরানের বৈঠক

8

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিসার এশিয়া-প্যাসিফিক প্রেসিডেন্টের সাক্ষাৎ ও বিনিয়োগ আলোচনা

9

ইসরাইলকে ‘উপযুক্ত জবাব’ দেওয়ার হুঁশিয়ারি হিজবুল্লাহর

10

ক্যাপ্টেন জ্যাক স্প্যারো’ হয়ে ফিরছেন জনি ডেপ: পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান ৬