দ্রুত লিংক
বিভাগসমূহ
মিডিয়া বিভাগ
নিউজ ডেস্ক
প্রকাশ : Jun 25, 2026 ইং
অনলাইন সংস্করণ

কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন

০ শেয়ার
কমলগঞ্জ সীমান্তে বিএসএফ-এর পুশইন
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারের কমলগঞ্জ সীমান্ত দিয়ে ৬ নারী ও এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে বিএসএফ। তারা ভারতের কারাগারে বন্দি ছিলেন বলে জানা গেছে।

সংক্ষেপে মূল তথ্য
  • মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী এবং এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
  • বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।
  • স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এক শিশুসহ সাতজনকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে।

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর ইউনিয়নের দেবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী এবং এক শিশুকে বাংলাদেশে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে বকশিটিলা সীমান্ত এলাকা দিয়ে তাদের জোরপূর্বক বাংলাদেশে ঠেলে দেওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের দিকে এক শিশুসহ সাতজনকে সীমান্ত দিয়ে প্রবেশ করতে দেখে স্থানীয়রা তাদের আটক করে। জিজ্ঞাসাবাদে ভুক্তভোগীরা জানান, তারা সবাই বাংলাদেশি এবং তাদের বাড়ি ঢাকার সাভারে। তারা গত প্রায় ২৫ দিন ধরে ভারতের একটি কারাগারে বন্দি ছিলেন। বৃহস্পতিবার ভোরে বিএসএফ সদস্যরা তাদের চোখ বেঁধে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে পুশইন করে।

ঘটনাটি জানাজানি হওয়ার পর স্থানীয় ইউপি সদস্য আবুল হোসেন ও কমলগঞ্জ থানা পুলিশকে খবর দেওয়া হয়। তবে থানা থেকে তাদের জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়ার পরামর্শ দেওয়া হলে স্থানীয়রা পরে তাদের সিএনজিচালিত অটোরিকশায় তুলে দেয়। আলীনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিয়াজ মোর্শেদ রাজু জানান, তিনি বিষয়টি জানার আগেই স্থানীয়রা তাদের ছেড়ে দিয়েছে। কমলগঞ্জ থানার ওসি মো. কমর উদ্দিন জানিয়েছেন, বিষয়টি জানার পর তাদের খোঁজাখুঁজি করা হলেও এখন পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।

সীমান্ত দিয়ে এভাবে বিদেশি বাহিনীর পুশইন ও ভুক্তভোগীদের নিখোঁজ হয়ে যাওয়ার বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিএসএফ-এর এ ধরনের কর্মকাণ্ডের বিষয়ে উচ্চপর্যায়ে কূটনৈতিক পদক্ষেপ জরুরি বলে মনে করছেন সচেতন মহল।

ঢাকা ফাইলস ভেরিফাইড এডিটর

ঢাকা ফাইলসের প্রতিটি সংবাদ সম্পাদকীয় নীতি ও যাচাই প্রক্রিয়া মেনে প্রকাশ করা হয়। আমাদের সম্পাদকীয় নীতি পড়ুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
1

বান্দরবানে বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি দুর্ভোগ

2

ভারতের ছাত্র আন্দোলন ও নিট বিতর্ক নিয়ে মুখ খুললেন টালিউড সুপারস্টার দেব

3

ট্রাম্পের সঙ্গে বিরোধের জেরে পদত্যাগ করেছেন লেভিট, দাবি ইরানের

4

দেশে হামের প্রাদুর্ভাব বাড়ছে, ২৪ ঘণ্টায় আরও ৭ শিশুর মৃত্যু

5

প্রয়োজনে ইরানে আবারও হামলার হুশিয়ারি দিলেন নেতানিয়াহু

6

প্রশ্নফাঁস বিরোধী আন্দোলনরত শিক্ষার্থীদের পাশে দাঁড়ালেন অভিনেত্রী আলিয়া ভাট

7

হংকংয়ে জুভেন্টাসের বিপক্ষে চেলসির প্রাক-মৌসুম প্রস্তুতি ম্যাচ, দেখে নিন স্কোয়াড

8

জিম্বাবুয়ে দলে ফিরে কী বললেন সিকান্দার রাজা?

9

অসুস্থতার গুঞ্জনে সালমানের খোঁচা: নিজের শরীর নিয়ে যা বললেন ভাইজান

10

এশিয়ান গেমসে বাংলাদেশের শক্তিশালী স্কোয়াড, দলে ফিরেছেন শান্ত